কিশোর গ্যাংয়ের সক্রিয় গ্রুপ ৩৮৬, ঢাকায় সদস্য ১ হাজার ২১৯
, ২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রায় ৩৮৬টি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয় রয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর এলাকায় ১৫৯টি এবং ঢাকার বাইরে বিভিন্ন মহানগর ও জেলায় ২২৭টি গ্রুপের তথ্য পাওয়া গেছে। এসব গ্রুপের সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি নেপথ্যের হোতা, মদদদাতা, আশ্রয়দাতা এবং মাদক ও অবৈধ অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, কিশোর গ্যাংয়ের সমস্যা কেবল আইনশৃঙ্খলার বিষয় নয়; এটি পরিবার, শিক্ষা, সামাজিক পরিবেশ ও কিশোরদের মানসিক বিকাশের সঙ্গেও সম্পর্কিত। ফলে অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বাসসকে বলেন, কিশোর গ্যাংয়ের হালনাগাদ তালিকা ধরে অভিযান চলছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের পাশাপাশি তাদের মূল হোতা, মদদদাতা, আশ্রয়দাতা এবং মাদক ও অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে গোয়েন্দা তথ্য, অপরাধের ধরন, সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকা এবং প্রাপ্ত আইনগত তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল বলেন, বর্তমান পরিস্থিতিতে শিশু-কিশোরদের স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের সতর্ক হওয়া উচিত। তার মতে, অন্তত এইচএসসি পর্যন্ত বয়সী সন্তানদের হাতে স্মার্টফোন দেওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বন করা যেতে পারে। তবে কর্মজীবী বাবা-মায়ের সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলে ছোট বাটন ফোনের বিকল্প বিবেচনা করা যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্যাথলজিক্যাল টেস্টের ফি দিতে গিয়ে পকেট ফাঁকা রোগীর
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইবার অপরাধ মোকাবিলায় প্রশিক্ষণ, ল্যাব ও বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবক কারাগারে
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না -এ্যানি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এনসিপি’র নতুন কমিটিকে ‘প্রক্সি জামাত পার্টি’ বললে ভুল হবে না
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসকদের বদলি-পদায়নে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না -স্বাস্থ্যমন্ত্রী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৩০ অক্টোবর এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগ নিয়ে বেশি দড়ি টানাটানি বুমেরাং হয়ে উঠতে পারে -সাইফুল হক
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘দুই কেজি ফল নিলে এক হাজার টাকা নাই, মানুষ কেমনে কিনবে?’
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দিনাজপুরে প্রকৃতিজুড়ে শীতের আগমনী বার্তা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












