হাঁস পালন করে অভাবনীয় সাফল্য নওগাঁর শাহিনের
, ১৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নওগাঁ সদর উপজেলার গয়ের পাড়া গ্রামের উদ্যোক্তা শাহিন উন্মুক্ত পানিতে হাঁস পালন করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। মাসে সব খরচ বাদ দিয়ে দৈনিক ৫ হাজার ৪শ’ টাকা আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছেন। সংসারে এসেছে অর্থনৈতিক স্বচ্ছলতা।
গয়ের পাড়া গ্রামের লেজু মন্ডলের পুত্র শাহিন কিছুদিন আগেও ছিলেন বেকার। অর্থনৈতিকভাবে ছিলেন নিঃস্ব। সংসারের খরচ নির্বাহে চোখে অন্ধকার দেখতেন। হাঁস পালন করে সাফল্যের সংবাদ দেখে উৎসাহিত হয়ে হাঁস পালন শুরু করেন। শুরু করার ৪ মাস পর তার এই সাফল্যের দ্বার উন্মোচিত হয়েছে।
শাহিন বলেছেন, আজ থেকে ৪ মাস আগে ৬ মাস বয়সের ৭শ’ হাঁস কিনে আনেন। প্রতিটি হাঁস ৩শ’ টাকা করে কিনে এনে বাড়ির পাশে বিল মনছুর নামের এক উন্মুক্ত জলাশয়ে পালন শুরু করেন। সে হিসেবে হাঁসগুলোর ক্রয় মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
সারাদিন বিলের উন্মুক্ত পানিতে হাঁসগুলো চড়ে বেড়ায়। বিলে তারা শামুক, মাছ, পোকা-মাকড় ইত্যাদি খেয়ে থাকে। রাতে খামারে ধান ও হাঁসের ফিড খাওয়ানো হয়।
জয়পুরহাট জেলার আমজাদ হোসেনের পুত্র রাকিব এই খামারে হাঁসগুলোর দেখাশোনা ও পরিচর্যা করে থাকে।
রাকিব বলেছেন, দিনের বেলা বিলের উন্মুক্ত বিলে খাদ্য সংগ্রহ করে খেলেও রাতের বেলায় দৈনিক দেড় মণ ধান ও ১০ কেজি করে ফিড খাবার দেয়া হয়। খাবার বাবদ দৈনিক খরচ হয় দেড় মণ ধান ১ হাজার টাকা এবং ১০ কেজি ফিড ৭৫০ টাকা। খাদ্য বাবদ মোট খরচ হয় ১৭৫০ টাকা। রাকিবকে মজুরি বাবদ দৈনিক ৫শ’ টাকা করে দেয়া হয়। খামারের সর্বমোট খরচ ২২৫০ টাকা।
রাকিব আরও জানায় শাহিনের এই খামারে এখন দৈনিক কমপক্ষে ৫শ’টি করে ডিম দিচ্ছে। বাজারে পাইকারি মূল্যে প্রতিটি ডিম ১৫ টাকা করে বিক্রি করছেন। সে হিসেবে দৈনিক ডিম বিক্রি করছেন ৭ হাজার ৫শ’ টাকা।
এরমধ্যে ২২৫০ টাকা খরচ বাদ দিলে দৈনিক নীট লাভ থাকে ৫,২৫০ টাকা। সে হিসেবে এক মাসে এই খামার থেকে নীট মুনাফা করেন ১ লাখ ৫৭ হাজার ৫শ’ টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজায় হত্যাকান্ডের দায় ধ্বংসস্তূপের আড়ালে চাপা দেওয়া যাবে না : অ্যামনেস্টি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসড়ক রক্ষণাবেক্ষণে আসছে নতুন নীতিমালা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে সোনার দাম ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছাত্রীর শ্লীলতাহানি: সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সেপ্টেম্বরে কারা হেফাজতে ২১ মৃত্যু, মব সহিংসতায় নিহত ৯
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্রের বুকে রানওয়ে: নভেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পতিত ফ্যাসিস্ট ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে -স্বরাষ্ট্রমন্ত্রী
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আশঙ্কা ছিল, সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করবে না বিএনপি, সেটিই সত্য হয়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বিরোধী দলকে গালাগালি করা ছাড়া বিএনপির আর কোনো যোগ্যতা নেই’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিক শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে বিভক্তি-বিভ্রান্তি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অনৈতিক সম্পর্কের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি-ভিডিও দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৫
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












