এখানে একটি প্রশ্ন তারা করতে পারে-
সেটা হলো- এই ৯৫ মিলিয়ন ডলার লোকসান হলেও টার্মিনালটি আধুনিক হবে ও সক্ষমতা বাড়বে, আন্তর্জাতিক মানের একটি টার্মিনাল হবে!
আরে ভাই, সক্ষমতা বাড়ার প্যারামিটার কী? অবশ্যই অধিক কন্টোইনার হ্যান্ডেলিং। কিন্তু ডিপি ওয়ার্ল্ড যে প্রস্তাব দিয়েছে সেটি তো দেশীয় সক্ষমতার চেয় অনেক কম। তাহলে সক্ষমতা বাড়বে- এটি বলা তো অবান্তর! আর এনসিটি ২০১৭ সাল থেকেই তো আন্তর্জাতিক মানের একটি টার্মিনাল হয়ে আছে। এটাকে নতুন করে আন্তর্জাতিক মানের করা হবে মর্মে যেসব বক্তব্য পাওয়া যায় সেগুলো নিছক গালগল্প।
৬. পরনির্ভরশীল মডেল:
সিঙà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাঙ্গামাটির সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় উপজাতি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সশস্ত্র সন্ত্রাসীরা স্থানীয় জনগণকে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ এবং পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গুলিবর্ষণ করেছে। এ ঘটনায় সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে ভ্রমণরত প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পূর্বাচল সংলগ্ন পুলিশ অফিসার্স হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে কারা কী উদ্দেশ্যে জড়ো হয়েছেন সে রহস্য কিছুতেই কাটছে না। রহস্যঘেরা ওই মাদক ও মদের আড্ডায় বেসরকারি কয়েকটি করপোরেট কোম্পানির শীর্ষ কর্মকর্তার উপস্থিতি ছিল বলে জানা গেছে। অভিযানের সময় তারা গা-ঢাকা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
জানা গেছে, বাড়িটিতে রহস্যময় গোপন বৈঠকে অংশ নিয়েছে বিতর্কিত বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কমপক্ষে ২০ জন কর্মকর্তা। ছিলেন গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি), প্রাণ-আরএফএল à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে গত এক দশকে শ্রমবাজারে প্রবেশ করেছেন ১ কোটি ৪০ লাখ তরুণ। বিপরীতে, এ সময়ে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ৮৭ লাখ। ফলে শ্রমবাজারে প্রবেশ করা বিপুলসংখ্যক তরুণের জন্য কাজের সুযোগ তৈরি করা যায়নি। এমন পরিস্থিতিতে দেশে বেসরকারি বিনিয়োগ বাড়ানো, দক্ষ কর্মী তৈরি, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের বাধা দূর করার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্বব্যাংক।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্বব্যাংকের সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন আহমেদ মাহবুবের পাঠানো লিখিত জবাবে পেসমে বলেছে, গত এক দশকে শ্রমবাজারে প্রবেশ করা এঠবাকি অংশ পড়ুন...
পর্যটন নগরী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা। বিদ্যমান অসংখ্য পুরাকীর্তির মাঝে উল্লেখ যোগ্য হলো- উপজেলার সাচিলাপুর এলাকায় সুলতান গিয়াসউদ্দিন আ’যম শাহের মাজার, ঐতিহাসিক পাঁচ পীরের মাজার ও মসজিদ, মোগরাপাড়ায় দানেশ মান্দ ইব্রাহিম ও মুন্না শাহের মাজার, গোয়ালদীতে আলাউদ্দিন হোসেন শাহী মসজিদ, দমদমা ও পানাম নগরীতে নীলকুঠি, টাকশাল বাড়ী, পানাম পঙ্খীরাজ খালের ওপর সেতু ইত্যাদি।
সুলতান গিয়াস উদ্দিন আ’যম শাহের মাজার:
উপজেলার শাচিলাপুর গ্রামের খালের পাড়ে কালো পাথরে নির্মিত যে মাজার তা সুলতান গিয়াস উদ্দিন আ’যম শাহের মাজার নামে পরিচিত। ১০ à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মুখে নিজেদের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে নীরবে সৈন্য সরাতে শুরু করেছে মার্কিন বাহিনী। একই সঙ্গে অঞ্চলের একাধিক কূটনৈতিক মিশন থেকে অতিরিক্ত কর্মকর্তা-কর্মচারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। সন্ত্রাসী ড্রাম্প ইরানের ওপর নতুন করে এক দফায় বড় ধরনের হামলার কথা বিবেচনা করার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত বুধবার মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ দুইজন মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত দুইজন ব্যক্তির বরাতে এই খবরটি প্রকাশ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, পেন্টাগ বাকি অংশ পড়ুন...
এতবড় নিষ্ঠুর নিমর্ম মিথ্যাচার বাংলাদেশের প্রতি হিন্দুত্ববাদীদের চরম আধিপত্যবাদেরই নগ্ন বহি:প্রকাশ। বৈষ্যম্য বিরোধী চেতনায় উজ্জীবিত হয়ে ভারতীয় অথবা দেশীয় হিন্দুত্ববাদের আধিপত্যবাদের সমূলে উৎপাটন করতে হবে।
(১)
ত্রিবেদী যা বলতে পারলো, ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ সাহেব তা বলতে পারেনি কেন? পারছেনা কেনো? বর্তমান হাইকমিশনার রিয়াজ সাহেবই নয় অতীতের কেউই বলতে পারেনি। আর বাংলাদেশে শুধু ত্রিবেদী নয় অতীতের সব ভারতীয় হাইকমিশনারই একই অবস্থা দেখেছে, পেরেছে।
পূজা নিয়ে ত্রিবেদীয় বক্তব্য- “বাংলাদেশে খুব সুন্দর পরিবেশে, খুবই সৌ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যানজট কমানো, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীসেবার মান উন্নয়নে চারটি উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ২০ বছরের বেশি পুরোনো বাস সড়ক থেকে সরিয়ে নেওয়া, গুরুত্বপূর্ণ এলাকার বাস টার্মিনাল স্থানান্তর, পুরোনো ৩১টি সড়ক রুট সংস্কার এবং অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাসমালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এসব উদ্যোগের বিষয়ে জানা গেছে।
সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হ বাকি অংশ পড়ুন...
গ্রাহকদের অ্যাকাউন্টে থার্ড-পার্টি এআই এজেন্টদের অনুপ্রবেশের তথ্য শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কয়েকটি ব্যাংক। এমনকি কিছু ক্ষেত্রে এআই সিস্টেমগুলো গ্রাহকদের দেয়া নির্দেশনার বাইরে গিয়েও নিজস্ব উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।
জানা গেছে, মরগান স্ট্যানলি, ব্যাংক অব আমেরিকা, জেপিমরগান চেজ এবং ওয়েলস ফার্গোর মতো প্রথমসারির ব্যাংকগুলো বর্তমানে এআই এজেন্টের ফলে তৈরি হওয়া ঝুঁকি নিয়ন্ত্রণে à বাকি অংশ পড়ুন...
সমুদ্রের দিকে তাকালে কখনও চোখে পড়ে গাঢ় নীল পানিরাশি, কখনও ফিরোজা রং, আবার কখনও সবুজাভ কিংবা ধূসর। নীল সমুদ্রের সঙ্গে আকাশের প্রতিফলনের সম্পর্ক রয়েছে এমন ধারণা অনেকেরই। কিন্তু সমুদ্রের পানি নীল দেখানোর মূল কারণ শুধু আকাশের রং নয়। এর পেছনে রয়েছে সূর্যের আলো, পানির আলোক শোষণ এবং আলোর বিচ্ছুরণের মতো বৈজ্ঞানিক প্রক্রিয়া। সমুদ্রের গভীরতা, পানিতে ভাসমান কণা ও ক্ষুদ্র সামুদ্রিক উদ্ভিদের উপস্থিতিও পানির রং বদলে দিতে পারে।
সূর্যের আলো কীভাবে সমুদ্রকে নীল করে?
সূর্যের সাদা আলো আসলে একাধিক রঙের আলোর সমষ্টি। দৃশ্যমান আলোর মধ্যে রয়েছà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্যের রাজধানীর স্কুলগুলো শিশুশূন্য হয়ে পড়ছে। স্থানীয় কর্তৃপক্ষের সংগঠন লন্ডন কাউন্সিলসের তথ্যানুসারে, ২০১৯ সালের পর থেকে ৯০টিরও বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। লন্ডনের জন্মহার কমে গেছে। এছাড়া ব্রেক্সিট, কোভিড ও বাসস্থানের উচ্চমূল্যের প্রভাবে অনেক পরিবার অন্য জায়গায় চলে গেছে। এখন শিক্ষার্থীর সংখ্যা কমার এই হার আরও তীব্র হচ্ছে।
হ্যাকনি এলাকার প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা করোনার আগের তুলনায় ইতিমধ্যেই ১৫ শতাংশ কমে গেছে। ২০২৪-২৫ থেকে ২০২৯-৩০ সালের মধ্যে এই সংখ্যা আরও ১৪ শতাংশ কমে যাওয়ার পূর্বঠবাকি অংশ পড়ুন...












