জন্মহার হ্রাস:
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
, ১০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
যুক্তরাজ্যের রাজধানীর স্কুলগুলো শিশুশূন্য হয়ে পড়ছে। স্থানীয় কর্তৃপক্ষের সংগঠন লন্ডন কাউন্সিলসের তথ্যানুসারে, ২০১৯ সালের পর থেকে ৯০টিরও বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। লন্ডনের জন্মহার কমে গেছে। এছাড়া ব্রেক্সিট, কোভিড ও বাসস্থানের উচ্চমূল্যের প্রভাবে অনেক পরিবার অন্য জায়গায় চলে গেছে। এখন শিক্ষার্থীর সংখ্যা কমার এই হার আরও তীব্র হচ্ছে।
হ্যাকনি এলাকার প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা করোনার আগের তুলনায় ইতিমধ্যেই ১৫ শতাংশ কমে গেছে। ২০২৪-২৫ থেকে ২০২৯-৩০ সালের মধ্যে এই সংখ্যা আরও ১৪ শতাংশ কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
পার্শ্ববর্তী আইলিংটনে এই কমার হার হতে পারে পুরো দেশের মধ্যে সবচেয়ে বেশি-প্রায় ২২ শতাংশ।
যেসব শিক্ষার্থীর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তাদের পরিবারকে কীভাবে সহায়তা করা যায় এবং ওইসব স্কুল ভবনকে কীভাবে অন্য কাজে লাগানো যায়, এখন তা নিয়ে ভাবতে হচ্ছে কাউন্সিলগুলোকে। এর মধ্যে এমন কিছু ভবনও রয়েছে যেগুলোতে ১০০ বছরেরও বেশি সময় ধরে শিশুদের শিক্ষাদান করা হয়েছে। এই পরিস্থিতির নেতিবাচক প্রভাব ইতোমধ্যেই ইংল্যান্ডের শিক্ষানীতির ওপর চাপ সৃষ্টি করছে।
গত দুই বছরে শুধু হ্যাকনিতেই আটটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। হ্যাকনির গ্রিন পার্টি পরিচালিত কাউন্সিলের শিশুবিষয়ক মন্ত্রিপরিষদ সদস্য সোরায়া স্বীকার করে, স্কুলগুলো শিশুদের শিক্ষাদানের বদলে ক্রমেই গৃহহীন মানুষের বাসস্থানে পরিণত হয়ে যাচ্ছে।
শিগগিরই মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরাও এই প্রাথমিক বিদ্যালয় বন্ধ হওয়ার প্রভাব টের পাবে। ইংল্যান্ডে মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ২০২৬ সাল পর্যন্ত বাড়লেও, আগামী বছর থেকে তা কমতে শুরু করবে। শিক্ষার্থী হ্রাসের প্রবণতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না: ২০১২ সাল থেকে প্রজনন হার প্রায় এক-তৃতীয়াংশ কমে নারীপ্রতি ১.৩৯ সন্তানে দাঁড়িয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজারের নিচে কী আছে, ৫০০ বছর টিকে থাকার রহস্য কী?
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রথম সবুজ নক্ষত্র আবিষ্কারের দাবি জ্যোতির্বিজ্ঞানীদের
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের কাছে রয়েছে মিসাইলের বাবা; এটি এখন নিক্ষেপের জন্য প্রস্তুত : নাকদি
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো পাকিস্তান
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












