SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%স্থগিতাদেশে%' OR titleBn LIKE '%স্থগিতাদেশে%' OR descriptionEn LIKE '%স্থগিতাদেশে%' OR descriptionBn LIKE '%স্থগিতাদেশে%' OR slug LIKE '%স্থগিতাদেশে%' OR metaTag LIKE '%স্থগিতাদেশে%' OR metaDescription LIKE '%স্থগিতাদেশে%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
আদালতের স্থগিতাদেশে ঋণগ্রহীতার কাছে আটকে আছে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষ পর্যন্ত ৩ বছরে আটকে থাকা এই টাকার পরিমাণ বেড়েছে ৮ গুণেরও বেশি।
২০২৪ সালে এই পরিমাণ ছিল ১ লাখ ১ হাজার ৪২৯ কোটি টাকা। পরের বছরের শেষ নাগাদ ৮০ শতাংশ বেড়ে তা দাঁড়ায় ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি টাকা। এই সময়ে আদালতের আশ্রয় নেওয়া ঋণগ্রহীতার সংখ্যা হঠাৎ বেড়ে গেছে।
এর আগে ২০২২ সালের শেষে আদালতের স্থগিতাদেশ নিয়ে আটকে রাখা ঋণের পরিমাণ ছিল ২১ হাজার ২২৬ কোটি টাকা। সেখান থেকেই এই ঊর্ধ্বমুখী প্রবণত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
খেলাপি ঋণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় কমেছে ব্যাংক খাতের আয়। ফলে প্রথমবারের মতো নিট লোকসানের মুখে পড়েছে এই খাত।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দেশের ব্যাংকিং খাতে নিট লোকসান হয়েছে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা।
খাত সংশ্লিষ্টরা বলছেন, এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম ব্যাংক খাত সামগ্রিকভাবে নিট লোকসানের মুখে পড়লো।
এর আগে ২০২৪ সালে ব্যাংকগুলো ১২ হাজার ১৫৮ কোটি টাকার নিট মুনাফা করেছিল।
ব্যাংক কর্মকর্তা মনে করছেন, এর জন্য দায়ী দীর্ঘদিনের ঋণ অনিয়ম, আর্থিক জালিয়াতি ও এই খাতে রাজনৈতিক হস্তক্ষেপের কা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বর্তমান সংসদ সদস্য (এমপি) এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি ঋণ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ত্রয়োদশ জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান।
অর্থমন্ত্রী জানান, বর্তমানে সংসদ সদস্য এবং তাদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেশের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো থেকে নেওয়া মোট ঋণের স্থিতি ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।
ঋণের একট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রিট বা আদালতের স্থগিতাদেশ নিয়ে ঋণখেলাপি থেকে পার পাওয়া কঠিন করা হচ্ছে। চাইলেই আর সহজে রিট করা যাবে না। এ জন্য বাড়তি খরচ করতে হবে। এ খরচের অঙ্ক ৬ থেকে ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে।
যে পরিমাণ ঋণ গ্রাহক অনুমোদন পেয়েছেন, সেই অঙ্কের ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ ডাউন পেমেন্ট আকারে জমা দিয়ে রিট করতে হলে তা অনেক ব্যয়বহুল হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ঋণখেলাপি থেকে বাঁচতে মাত্র কয়েক লাখ টাকা খরচ করেই ঋণগ্রহীতা রিট করতে পারেন। নতুন নীতিমালা কার্যকর হলে এ সুযোগ আর পাচ্ছেন না গ্রাহকরা। বিষয়টি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যাংক খাত, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) এবং শেয়ারবাজার- এই তিনটি স্তম্ভই এখন মারাত্মক বিপর্যস্ত।
দীর্ঘদিনের শিথিল নীতি, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির কারণে দেশের ব্যাংক খাত খেলাপি ঋণের ভারে ন্যুব্জ হয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গেলো জুন মাসের শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ কোটি টাকা। এর বাইরেও ব্যালেন্স শিটে লুকিয়ে থাকা আরও ৩ লাখ ১৮ হাজার কোটি টাকার খেলাপি ঋণ প্রকাশের প্রক্রিয়ায় রয়েছে। এর মধ্যে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এখনই নয়; আরও প্রায় দেড় বছর অপেক্ষা করতে হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ সুবিধা পেতে। কেননা, শেয়ার পরিবর্তন, বিদেশি ঠিকাদার ও আদালতের স্থগিতাদেশে থেমে ছিল কাজ। এরইমধ্যে সব জটিলতা কেটে গেলেও প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষের নতুন প্রতিশ্রুতি কতটা রক্ষা হবে, সেটিই এখন নগরবাসীর বড় প্রশ্ন।
চলতি বছরের জুনের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হয়ে যাওয়ার কথা। তবে সেই কাজ যে শিগগিরই শেষ হচ্ছে না, তা এখন দৃশ্যমান। আর এ ধরনের প্রকল্পের মেয়াদ বেড়ে গেলে, বেড়ে যায় খরচও।
প্রকল্পের বাজেটের সঙ্গে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভিসা পেয়ে বিদেশে কাজ করতে যাওয়া এবং অতিরিক্ত আয়ের মাধ্যমে পরিবারের হাল ধরার স্বপ্ন যেন দেশের মধ্যবিত্ত শ্রেণির অন্যতম বড় আশা। কিন্তু হঠাৎ করেই সেই স্বপ্নে নেমে এসেছে অন্ধকার। এ ধাক্কা এসেছে সৌদি আরব থেকে- যেখানে কাজ করছেন লাখ লাখ বাংলাদেশি।
সৌদি সরকার বাংলাদেশসহ মোট ১৪টি দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে। এ ভিসা একটি কোটাভিত্তিক নিয়োগ পদ্ধতি, যার মাধ্যমে সৌদি নিয়োগকর্তারা নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগ করতে পারেন। নতুন নির্দেশনায় বলা হয়েছে, এই স্থগিতাদেশ ২০২৫ সালের জুন মাসের শেষ পর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের একটি গুদাম ধ্বংস হয়ে গেছে।
গত শনিবার (১২ এপ্রিল) এক্স পোস্টে কিয়েভ এ দাবি করে।
ইউক্রেনে ভারতীয় দূতাবাস অভিযোগ করেছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে। দূতাবাস এক বিবৃতিতে বলেছে, “আজ রাশিয়া ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকা সত্ত্বেও, মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর হামলা চালিয়েছে। এ হামলায় তৈরি ওষুধ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তীব্র তারল্য সংকট ও শ্রমিকদের বকেয়া পরিশোধ না করায় সংকটে পড়া বেক্সিমকো গ্রুপের শাইনপুকুর সিরামিকস বন্ধ করে দেওয়ায় এই শিল্পগোষ্ঠীর মোট বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা এখন ২৪।
কাঁচামাল আমদানির জন্য এলসি খুলতে না পারায় গত আগস্ট থেকে এই শিল্পগোষ্ঠীর কারখানাগুলোর উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা টানা পঞ্চম দিনের মতো গাজীপুরের চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এরপর কারখানা বন্ধের বিষয়টি আলোচনায় আসে।
বেক্সিমকো গ্রুপের পরিচালক (অর্থ ও কর্পোরেট অ্যাফেয়া বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অবশেষে ব্রাজিলে সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) নিষিদ্ধ হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে একজন আইনি প্রতিনিধির নাম জানাতে ব্যর্থ হওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে দেশটিতে এই সামাজিক মাধ্যমের জন্য একজন আইনি প্রতিনিধির নাম জানানোর নির্দেশ দিয়েছিলো ব্রাজিলের সুপ্রিমকোর্ট। কিন্তু সেই নির্দেশ মানেনি ইলন মাস্কের মালিকানাধীন সংস্থাটি। ফলে দেশটিতে এক্সের কার্যক্রম নিষিদ্ধ করা হলো।
যতক্ষণ পর্যন্ত না এক্স আদালতের সব আদেশ মেনে চলবে এবং বিদ্যমান জরিমানা প্রদান করবে এই প্ল্যাটফর্মের ওপর অবিলম্বে ও সম্পূর্ণ স্ বাকি অংশ পড়ুন...
ঢাবি সংবাদদাতা:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরিবেশ ছাত্ররাজনীতিবিহীন অবস্থায়ই সর্বোচ্চ নিরাপদ ও শিক্ষাবান্ধব বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, নিজেদের দাবিতে তারা অনড় রয়েছেন। তাদের পক্ষ থেকে বুয়েটের উপাচার্যকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বুয়েটের এম এ রশীদ প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা এসব কথা বলেন।
হাইকোর্টের বুয়েটের ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তি স্থগিতাদেশের বিষয়ে স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের জ্ঞানবাপী মসজিদ নিয়ে পাঁচজন নারীর করা মামলায় আইনজীবী দাবি করেছে, পুরাতত্ত্ব বিভাগ বা এএসআইয়ের রিপোর্ট তাকে দেয়া হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে, মসজিদের তলায় মন্দির আছে। এএসআই আদালতের নির্দেশে যে সমীক্ষার কাজ করেছিল, সেখানে তারা ৩৪টি লিপি পেয়েছে। দেবনাগরী ও অন্য ভাষায় লেখা এই লিপিতে জনার্দন, রুদ্র ও উমেশ্বর দেবতাদের নাম উল্লেখ করা হয়েছে। নাউযুবিল্লাহ!
আইনজীবীর দাবি, এএসআই রিপোর্টে বলা হয়েছে, মন্দিরে ওই লিপি সম্বলিত পাথর ছিল। পরে মন্দিরের পাথরগুলি মসজিদ তৈরির কাজে লাগানো হয়। এএসআই রিপোর্টে বলা হয়েছ বাকি অংশ পড়ুন...












