হঠাৎ বন্ধ সৌদির শ্রমবাজার, স্বপ্নভঙ্গ লাখো বেকারের
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৩ জুন, ২০২৫ খ্রি:, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ভিসা পেয়ে বিদেশে কাজ করতে যাওয়া এবং অতিরিক্ত আয়ের মাধ্যমে পরিবারের হাল ধরার স্বপ্ন যেন দেশের মধ্যবিত্ত শ্রেণির অন্যতম বড় আশা। কিন্তু হঠাৎ করেই সেই স্বপ্নে নেমে এসেছে অন্ধকার। এ ধাক্কা এসেছে সৌদি আরব থেকে- যেখানে কাজ করছেন লাখ লাখ বাংলাদেশি।
সৌদি সরকার বাংলাদেশসহ মোট ১৪টি দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে। এ ভিসা একটি কোটাভিত্তিক নিয়োগ পদ্ধতি, যার মাধ্যমে সৌদি নিয়োগকর্তারা নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগ করতে পারেন। নতুন নির্দেশনায় বলা হয়েছে, এই স্থগিতাদেশ ২০২৫ সালের জুন মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ, আগামী ছয় মাসের মধ্যে এই কোটার আওতায় নতুন কোনো কর্মী নিয়োগ করা যাবে না।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো:
বাংলাদেশ ছাড়াও ব্লক ভিসা স্থগিতাদেশের আওতায় পড়েছে-ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, টিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো।
এসব দেশ থেকে প্রতিবছর লাখ লাখ মানুষ সৌদিতে যায় কর্মসংস্থানের আশায়। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এই দেশগুলোর অর্থনীতিতে রাখে বিশাল ভূমিকা। তাই এ ধরনের নিষেধাজ্ঞা শুধু কর্মীদের জন্য নয়, বরং নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জন্যও তৈরি করেছে চরম অনিশ্চয়তা।
হঠাৎ এই সিদ্ধান্ত কেন?
সৌদি কর্তৃপক্ষ বলছে, এটি হজ্জ মৌসুম শেষে নেওয়া একটি সাময়িক প্রশাসনিক পদক্ষেপ। এর লক্ষ্য হচ্ছে ভ্রমণ নিয়ন্ত্রণ, প্রশাসনিক চাপ হ্রাস এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো। তবে বিশেষজ্ঞরা বলছেন, যদিও এ সিদ্ধান্ত সাময়িক, এর প্রভাব দীর্ঘমেয়াদেও পড়তে পারে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে ব্লক ভিসার অনুমোদনের অপেক্ষায় ছিলো, তাদের পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হতে পারে।
বাংলাদেশে কি অবস্থা?
বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটা অনেকটাই হতাশাজনক। অনেকে ইতোমধ্যে ট্রেনিং সম্পন্ন করে হাতে কাগজপত্র প্রস্তুত রেখেছেন, কেউবা টিকিট কনফার্মের অপেক্ষায় ছিলেন। হঠাৎ এ ঘোষণায় যেন সব কিছু থমকে গেছে।
জানা গেছে, ব্লক ভিসা এক ধরনের সরকার অনুমোদিত কোটাভিত্তিক পদ্ধতি। অনুমোদন পাওয়ার পর নিয়োগকর্তারা নিজ দেশের প্রার্থীদের জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার আবেদন করতে পারেন। এই ব্যবস্থার মাধ্যমে প্রতিবছর হাজার হাজার বিদেশি শ্রমিক সৌদি আরবে কাজের সুযোগ পান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












