অবশেষে ব্রাজিলে নিষিদ্ধ হলো এক্স
, ২৬ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ রবি , ১৩৯২ শামসী সন , ০১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৭ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
অবশেষে ব্রাজিলে সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) নিষিদ্ধ হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে একজন আইনি প্রতিনিধির নাম জানাতে ব্যর্থ হওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে দেশটিতে এই সামাজিক মাধ্যমের জন্য একজন আইনি প্রতিনিধির নাম জানানোর নির্দেশ দিয়েছিলো ব্রাজিলের সুপ্রিমকোর্ট। কিন্তু সেই নির্দেশ মানেনি ইলন মাস্কের মালিকানাধীন সংস্থাটি। ফলে দেশটিতে এক্সের কার্যক্রম নিষিদ্ধ করা হলো।
যতক্ষণ পর্যন্ত না এক্স আদালতের সব আদেশ মেনে চলবে এবং বিদ্যমান জরিমানা প্রদান করবে এই প্ল্যাটফর্মের ওপর অবিলম্বে ও সম্পূর্ণ স্থগিতাদেশের আদেশ দিয়েছে বিচারক।
ব্রাজিলের আইন অনুসারে সব প্রযুক্তি সংস্থাকেই তাদের দেশে একজন প্রতিনিধি রাখতে হবে, যে আইনগত বিষয়গুলো দেখভাল করবে। সেই প্রতিনিধিকে আইনগত বিষয়গুলো জানানো হবে, যাতে সে উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। কিন্তু চলতি মাসে এক্স ব্রাজিলে তাদের আইনি প্রতিনিধিকে সরিয়ে দেয়। তাদের অভিযোগ, সুপ্রিমকোর্টের বিচারক মোরায়েস ওই প্রতিনিধিকে গ্রেফতারের হুমকি দিয়েছিলো।
এর আগে গত এপ্রিলে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে কয়েক ডজন এক্স অ্যাকাউন্ট স্থগিত করার আদেশ দেওয়া হয়। পরে আদালত এক্স’কে গত বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছিলো নতুন প্রতিনিধির নাম জানানোর জন্য। তখনই বলে দেওয়া হয়েছিল, নির্দেশ পালন না করলে ব্রাজিলে এক্স বন্ধ করে দেওয়া হবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের টেলিযোগাযোগ সংস্থার প্রধানকে এই প্ল্যাটফর্মের কার্যক্রম স্থগিত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)