রিট করে ঋণখেলাপি না হওয়ার সুযোগ কমছে
নিজস্ব প্রতিবেদক:
রিট বা আদালতের স্থগিতাদেশ নিয়ে ঋণখেলাপি থেকে পার পাওয়া কঠিন করা হচ্ছে। চাইলেই আর সহজে রিট করা যাবে না। এ জন্য বাড়তি খরচ করতে হবে। এ খরচের অঙ্ক ৬ থেকে ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে।
যে পরিমাণ ঋণ গ্রাহক অনুমোদন পেয়েছেন, সেই অঙ্কের ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ ডাউন পেমেন্ট আকারে জমা দিয়ে রিট করতে হলে তা অনেক ব্যয়বহুল হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ঋণখেলাপি থেকে বাঁচতে মাত্র কয়েক লাখ টাকা খরচ করেই ঋণগ্রহীতা রিট করতে পারেন। নতুন নীতিমালা কার্যকর হলে এ সুযোগ আর পাচ্ছেন না গ্রাহকরা। বিষয়টি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়, যা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনাও চলছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক বিশেষ বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকরা এবং রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান আর্থিক কর্মকর্তারা (সিএফও)।
অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দেশের অনেক প্রভাবশালী ব্যবসায়ী ঋণ পরিশোধ না করেও আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যাচ্ছেন। এ জন্য আইনের অপব্যবহার ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে সরকার।
তিনি বলেন, খেলাপিরা নানা পন্থায় নিজেদের দায় এড়াতে চায়। এখন এমন আইনি কাঠামো তৈরি করা হবে, যাতে তারা আর কোনোভাবে বাঁচতে না পারে।
ব্যাংক কম্পানি আইন অনুযায়ী, কোনো ঋণ ছয় মাস পরিশোধ না হলে তা খেলাপি হিসেবে গণ্য হয়। খেলাপি হলে নতুন ঋণ নেওয়া, আমদানি-রপ্তানির জন্য এলসি খোলা বা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকে না। কিন্তু আদালতের স্থগিতাদেশের কারণে এসব ঋণগ্রহীতাকে সিআইবির তালিকায় খেলাপি দেখানো যাচ্ছে না।
ফলে আইন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। কারণ সব ধরনের সুবিধা পাচ্ছেন তারা।
রাষ্ট্রায়ত্ত এক ব্যাংকের এমডি বলেন, অনেক কর্মকর্তা ঋণ জালিয়াতিতে জড়িত হয়ে অবসরের অপেক্ষায় থাকেন। ভবিষ্যতে যেন কেউ এভাবে পার পেয়ে না যান, সে জন্য আইন পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে।
অন্যদিকে বিভিন্ন অভিযোগে জব্দ (ফ্রিজ) হওয়া ব্যবসায়ীদের ব্যাংক হিসাব খুলে দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে বাংলাদেশ ব্যাংক এসংক্রান্ত সুপারিশ করেছে। বর্তমানে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো উচ্চসুদে আমানত সংগ্রহ করছে, যা ভবিষ্যতে আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংককে উচ্চ সুদনির্ভর আমানত কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।