ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ সুবিধা পেতে আরও দেড় বছর!
, ১৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছানী, ১৩৯৩ শামসী সন , ১০ জুলাই, ২০২৫ খ্রি:, ২৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
এখনই নয়; আরও প্রায় দেড় বছর অপেক্ষা করতে হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ সুবিধা পেতে। কেননা, শেয়ার পরিবর্তন, বিদেশি ঠিকাদার ও আদালতের স্থগিতাদেশে থেমে ছিল কাজ। এরইমধ্যে সব জটিলতা কেটে গেলেও প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষের নতুন প্রতিশ্রুতি কতটা রক্ষা হবে, সেটিই এখন নগরবাসীর বড় প্রশ্ন।
চলতি বছরের জুনের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হয়ে যাওয়ার কথা। তবে সেই কাজ যে শিগগিরই শেষ হচ্ছে না, তা এখন দৃশ্যমান। আর এ ধরনের প্রকল্পের মেয়াদ বেড়ে গেলে, বেড়ে যায় খরচও।
প্রকল্পের বাজেটের সঙ্গে এমন সময়ক্ষেপণ চাপ বাড়ায় জনগণের ওপরও, তাই দ্রুত সময়ে প্রকল্প বাস্তবায়নে বাদ সাধছেন যারা, তাদের মুখোশ উন্মোচন করা জরুরি বলে মত বিশ্লেষকদের।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ বলেন, প্রকল্প পরিচালকের ক্ষমতায়নে জোর দিতে হবে। প্রকল্প শুরু হওয়ার পর কোনো ধরনের অপচয় ও সময়ক্ষেপণ যাতে না হয়, সেটি নিশ্চিত করতে হবে। কোনো প্রকল্পে সময়ক্ষেপণ বা অপচয় হলে যার অবহেলা বা খামখেয়ালিতে এটি হয়েছে, তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
যদিও এরইমধ্যে প্রশাসনিক জটিলতাগুলো দূর হয়েছে, শুরু হয়েছে নতুন করে কর্মী নিয়োগও। আসছে বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমনকি পরিবেশকে গুরুত্ব দিয়ে পান্থকুঞ্জ অংশের জটিলতা নিরসনের আশ্বাস বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের।
তিনি বলেন, সমন্বয়ের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। এখন পর্যন্ত কাজে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। আশা করছি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি শেষ করতে পারব।
দীর্ঘ এক যুগ আগে শুরু হওয়া এই এক্সপ্রেসওয়ে প্রকল্পের পূর্ণাঙ্গ সুফল এখনও পাচ্ছেন না ঢাকাবাসী। তাইতো নতুন এই প্রতিশ্রুতি কতটা সময়মতো বাস্তবায়িত হবে, সেটিই এখন নগরবাসীর বড় প্রশ্ন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)