নিজস্ব সংবাদদাতা:
ঈদুল ফিতর বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতির অন্যতম বৃহৎ উৎসবে। প্রতি বছর রমজানের শেষ সপ্তাহ থেকে শুরু করে ঈদের আগমুহূর্ত পর্যন্ত সারা দেশে কেনাকাটার এক বিশাল প্রবাহ তৈরি হয়- যা বাজারে নগদ অর্থের সঞ্চালন বাড়িয়ে অর্থনীতিকে লম্বা সময়ের জন্য চাঙা করে তোলে।
এবার সেই প্রবাহ আগের যেকোনও সময়ের চেয়ে বড় আকার ধারণ করেছে। ব্যবসায়ী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছরে ঈদকেন্দ্রিক অর্থনীতির আকার তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। যেখানে সাম্প্রতিক বছরগুলোতে এই লেনদেনের পরিমাণ ছিল দুই থেকে আড়াই লাখ কোটি টাকার মধ্যে। ফ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গত বছর ঈদযাত্রার শুরুতেই সড়ক-মহাসড়কে একের পর এক ডাকাতির ঘটনা ঘটে। সে অভিজ্ঞতা মাথায় রেখে হাইওয়ে পুলিশ এবার রমজানের শুরু থেকেই ডাকাতির বিরুদ্ধে কঠোর অবস্থানে। ইতোমধ্যে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ও টহল ব্যবস্থা।
হাইওয়ে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, চিহ্নিত সব স্পটে টহল জোরদারের পাশাপাশি গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম। কেন্দ্রীয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মহাসড়কের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং বাড়ানো হয়েছে ড্রোন নজরদারিও। একই সঙ্গে সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কয়েকটি বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু নিরাপত্তা ঘটনার কারণে যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে একটি যাত্রীবাহী বিমানে, যেখানে এক মুসলিম যাত্রীর মোবাইলে পবিত্র রমজানে নামাজের সময় মনে করিয়ে দেওয়ার জন্য সেট করা টাইমারকে ভুল করে সম্ভাব্য নিরাপত্তা হুমকি মনে করা হয়। পরে তদন্তে দেখা যায়, সেখানে কোনো ধরনের ঝুঁকি ছিল না।
ঘটনাটি ঘটে গত ৬ মার্চ রাতে। মার্কিন বিমান সংস্থা সাউতওয়েষ্ট এয়ারলাইনস-এর ফ্লাইট ২০৯৪ ন্যাশভিল থেকে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে-এর উদ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর বাজারে ডিমের চাহিদা কমে যাওয়ায় দামও নেমে এসেছে। বর্তমানে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।
রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর, ফার্মগেট ও কারওয়ান বাজারের খুচরা ও পাইকারি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
ব্যবসায়ীরা বলছেন, ডিমের দাম দীর্ঘদিন কম থাকলে ভবিষ্যতে খামারিরা উৎপাদনে নিরুৎসাহিত হতে পারেন। এতে করে সামনে সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
তেজগাঁও পাইকারি ডিম ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আমানত উল্লাহ বলেন, গত ছয় বছরে সবচেয়ে কম দামে ডিম বিক্রি করেছি। সাদা ড বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আন্তর্জাতিক নৌপথে জাহাজের ভাড়া বৃদ্ধি আর আমদানিতে নানা জটিলতার জেরে দেশে এলপি গ্যাসের বাজারে অস্থিরতা কাটছেই না। সরকার-নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডারপ্রতি কয়েকশ টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। আমদানিকারকরা বলছেন, বিইআরসির নির্ধারিত মূল্যে ভর্তুকির চাপে ডিলার পর্যায়ে কমিশন কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে, ভ্যাট প্রত্যাহার আর ‘রমজানে স্বাভাবিক হবে’ এমন আশ^াসের পরেও এ খাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি কর্তৃপক্ষ।
এলপি গ্যাসের সংকট কাটাতে অংশীজনদের সঙ্গে জরুরি বৈঠক করে বেশ কিছু স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরেও শেষ পর্যন্ত চরম নির্মমতার শিকার হতে হলো অসহায় এক মুসলিম নারীকে। রমজানের পবিত্রতা আর বিশ^াসের আশ্রয়ে থাকা রওশন খাতুন জানতেন না, যে গ্রাম প্রধানের কাছে তিনি শান্তি ও সুরক্ষার আশা নিয়ে গিয়েছিলেন, ঠিক সেই জায়গা থেকেই তাকে ফিরতে হবে অমানবিক মৃত্যুর কোলে। একবিন্দু পানি চাওয়ার বদলে তাকে পান করানো হলো চরম অবমাননা।
ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের মধুবনী জেলার ঘোগারডিহা ব্লকের আমহি গ্রামে। ভুক্তভোগী রওশন খাতুন ১ মার্চ মারা গেছেন। স্থানীয় গ্রাম প্রধানের সাথে একটি বিরোধ মেটাতে গিয়ে বাকি অংশ পড়ুন...
ফরিদপুর সংবাদদাতা:
পেঁয়াজ চাষিরা এবার বড় ধরনের সংকটে পড়েছেন। মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ার আশায় যারা পেঁয়াজ চাষে আশাবাদী ছিলেন রমজানের আগে হঠাৎ করে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় তাদের সেই আশা ভেঙে গেছে। বর্তমানে প্রতি মণ পেঁয়াজের দাম কমে দাঁড়িয়েছে ৯৫০ থেকে সর্বোচ্চ ১১০০ টাকায়, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম।
বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, ক্রেতাদের তুলনায় বিক্রেতার সংখ্যা বেশি। নগদ টাকার প্রয়োজন হওয়ায় অনেক কৃষক বাধ্য হয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করে হতাশা নিয়ে বাড়ি ফিরছেন।
ফরিদপুরে পেঁয়াজের রাজধানী খ্যাত সালথা উপ বাকি অংশ পড়ুন...
দিনাজপুর সংবাদদাতা:
বাজারে ফলের দাম ক্রেতাদের নাগালের বাইরে। পেঁপে ছাড়া সব ফলের দাম বেশি। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও চড়া দামের কারণে খেজুরের বিক্রি কমেছে। এতে করে খেজুর নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন অনেক ব্যবসায়ী।
ফল ব্যবসায়ীরা জানান, বিদেশি আমদানি ফলের দাম বৃদ্ধি পাওয়ায় বাজারে ক্রেতা কমেছে। বিক্রিও কমে গেছে। রমজান মাসে আশানুরূপ বিক্রি হচ্ছে না। ক্রেতারা দাম শুনে মুখ ফিরিয়ে নিচ্ছেন। খেজুরের আশানুরূপ বিক্রি নেই। প্রথম রমজানের চেয়ে কিছুটা দাম কমলেও ক্রেতারা ক্রয় করতে পারছেন না। এতে করে অনেক ব্যবসায়ীর খেজুর গুদামঘর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এক সময় ইফতারি মানেই পুরান ঢাকার চকবাজারের ব্যাপক নামডাক থাকলেও, এখন সমানে সমান পাল্লা দিচ্ছে বেইলি রোড। ঐতিহ্যবাহী খাবারের পরিবেশনায় বেইলি রোড এখন ইফতারের ‘নতুন রাজধানী’। বিশেষ করে ছুটির দিনগুলোতে হালিম, রোস্ট আর রেজালার সুবাসে মাতোয়ারা ক্রেতারা ভিড় করছেন এখানে, যার ফলে ঐতিহ্য আর আধুনিকতার এক মেলবন্ধন তৈরি হয়েছে এই ইফতার বাজারে।
গতকাল জুমুয়াবার, রমজানের ৯ম দিন। প্রতিবারের মতো এবারও বেইলি রোডের বিভিন্ন হোটেল ও খাবারের দোকানে সাজানো হয়েছে অভিজাত ও বৈচিত্র্যময় ইফতারি সামগ্রী। চিকেন কাবাব, হালিম, ফালুদা, বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে গত বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ. আলখারেইজি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজি।
মন্ত্রীরা ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অটল সমর্থনেরও প্রশংসা করা হয়। একই সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানান।
সৌদি আরবের উপপররাষ্ট্রমন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ন্যায্য পাওরা আদায়ে ঈদের আগেই রাজপথে আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। আজ জুমুয়াবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আগামী ২০ রমজানের মধ্যে বোনাস-বেতন না দিলে স্বরাষ্ট্র মন্ত্রীর হুশিয়ারি উপক্ষো করে রাজপথে নামতে বাধ্য হবে শ্রমিকরা।
শ্রমিক নেতা কাজী রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে অধ্যাপক ড. এম.এম আকাশ বলেন, শ্রমিকরা স্বাধীনতা বিরোধী জামাত শিবিরকে ভোট না দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বাকি অংশ পড়ুন...












