ভারতে মুসলিমবিদ্বেষ:
বিহারে মুসলিম নারীকে রোজা অবস্থায় খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যা
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আশির, ১৩৯৩ শামসী সন , ০৮ মার্চ, ২০২৬ খ্রি:, ২৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরেও শেষ পর্যন্ত চরম নির্মমতার শিকার হতে হলো অসহায় এক মুসলিম নারীকে। রমজানের পবিত্রতা আর বিশ^াসের আশ্রয়ে থাকা রওশন খাতুন জানতেন না, যে গ্রাম প্রধানের কাছে তিনি শান্তি ও সুরক্ষার আশা নিয়ে গিয়েছিলেন, ঠিক সেই জায়গা থেকেই তাকে ফিরতে হবে অমানবিক মৃত্যুর কোলে। একবিন্দু পানি চাওয়ার বদলে তাকে পান করানো হলো চরম অবমাননা।
ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের মধুবনী জেলার ঘোগারডিহা ব্লকের আমহি গ্রামে। ভুক্তভোগী রওশন খাতুন ১ মার্চ মারা গেছেন। স্থানীয় গ্রাম প্রধানের সাথে একটি বিরোধ মেটাতে গিয়ে তিনি এক উন্মত্ত হিন্দুত্ববাদীদের হামলার শিকার হয়েছিলেন। ২৮ ফেব্রুয়ারি হামলার পর ভুক্তভোগী রওশন খাতুনকে পটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
গ্রামবাসীদের দেওয়া তথ্য মতে, রওশন খাতুন স্থানীয় গ্রাম প্রধান কুমারী দেবীর কাছে গিয়েছিলেন, আশা করেছিলেন যে, তার স্বামীর সাথে জড়িত একটি স্থানীয় সমস্যা সে শান্তিপূর্ণভাবে মিটিয়ে দেবে। কিন্তু সাহায্য পাওয়ার পরিবর্তে, গ্রাম প্রধানের ছেলে মনু এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নেতৃত্বে একটি হিন্দুত্ববাদী দল তার ওপর চড়াও হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আক্রমণকারীরা রওশন খাতুনকে একটি খুঁটির সাথে বেঁধে বেধড়ক মারধর করে। রওশন খাতুন তাদের থামার অনুরোধ করলেও তারা হামলা চালিয়ে যায় এবং তাকে অপমান করা হয়।একজন প্রত্যক্ষদর্শী বলেন,তিনি ন্যায়বিচার চাইতে গিয়েছিলেন। কিন্তু তার অভিযোগ শোনার বদলে কয়েকজন তাকে মারধর শুরু করে। পুরো গ্রামবাসীর কাছেই এটি ছিল অত্যন্ত মর্মান্তিক
অন্য একজন বাসিন্দা ঘটনাটিকে অত্যন্ত বিচলিত করার মতো বলে বর্ণনা করেছেন। তিনি বলেন,মানুষ দেখছিল কী ঘটছে, কিন্তু মারধর চলল। তিনি অসহায় ছিলেন এবং বারবার তাদের থামার অনুরোধ করছিলেন।” রোজা রাখা ভুক্তভোগীকে জোর করে মদ ও প্র¯্রাব মিশ্রিত পানীয় খাওয়ানো হয়।
রওশন খাতুনের মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং মধুবনী জেলায় বাসিন্দা, সমাজকর্মী এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকে বলেছেন যে, এই ঘটনাটি প্রমাণ করে যে গ্রামীণ বিহারে বিশেষ করে মুসলমানরা যখন স্থানীয় কর্তৃপক্ষের কাছে সাহায্যের জন্য যায়, তখন তারা কতটা অরক্ষিত থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারপোলের সহায়তায় সাবেক সেনাপ্রধান আজিজকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালো জামাত নেতা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কান্নায় বিরক্ত হয়ে নবজাতককে পানিতে চুবিয়ে হত্যা করলো মা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারের মজুত উদ্বৃত্ত আছে, সংকটের আলাপ পরিকল্পিত ষড়যন্ত্র -কৃষিমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষকদের পে-স্কেল আলাদা হওয়া উচিত -শিক্ষামন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘২০২৩ সালেই হাসিনাকে জানিয়েছিলাম ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে রিট খারিজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে -অর্থমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসমাপ্ত মেগা প্রকল্পগুলোর ভারে আর্থিক চাপে সরকার
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য মিলছে না ১৬৬ জনের’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












