ইফতারের ‘নতুন রাজধানী’ বেইলি রোড
, ০৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
এক সময় ইফতারি মানেই পুরান ঢাকার চকবাজারের ব্যাপক নামডাক থাকলেও, এখন সমানে সমান পাল্লা দিচ্ছে বেইলি রোড। ঐতিহ্যবাহী খাবারের পরিবেশনায় বেইলি রোড এখন ইফতারের ‘নতুন রাজধানী’। বিশেষ করে ছুটির দিনগুলোতে হালিম, রোস্ট আর রেজালার সুবাসে মাতোয়ারা ক্রেতারা ভিড় করছেন এখানে, যার ফলে ঐতিহ্য আর আধুনিকতার এক মেলবন্ধন তৈরি হয়েছে এই ইফতার বাজারে।
গতকাল জুমুয়াবার, রমজানের ৯ম দিন। প্রতিবারের মতো এবারও বেইলি রোডের বিভিন্ন হোটেল ও খাবারের দোকানে সাজানো হয়েছে অভিজাত ও বৈচিত্র্যময় ইফতারি সামগ্রী। চিকেন কাবাব, হালিম, ফালুদা, দই বড়া, ফিরনি, পরোটা, রোল, কাটলেটসহ নানা আইটেমের সারি ক্রেতাদের দৃষ্টি কাড়ছে। এদিকে দুপুর গড়িয়ে বিকেল নামতেই বেইলি রোডের ফুটপাত ও রেস্তোরাঁর সামনের অংশে ভিড় বাড়তে থাকে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, হালিম, খাসির রোস্ট, গরুর রেজালা, মোরগ পোলাও, কাবাব, রোল- সব মিলিয়ে এখানে তৈরি হয়েছে ঢাকার খাদ্যসংস্কৃতির আলাদা এক সুর ও সংস্কৃতি। দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, ছুটির দিনের কারণে আজ বিক্রি তুলনামূলক বেশি। বিকেলের পর থেকেই ক্রেতার চাপ বাড়তে থাকে, আর ইফতারের এক ঘণ্টা আগে বেচাকেনাও থাকে বেশি। ইফতারের এক ঘণ্টা আগে পরিস্থিতি এমন হয় যে, অনেককে সিরিয়াল ধরে দাঁড়াতে হয়। ৫-৭ রমজানের পর থেকেই মূলত এই চাপটা বাড়তে শুরু করে।
নবাবী ভোজ-এর সত্তাধিকারী কামরুল হাসান চৌধুরী বলেন, আমরা আসলে নতুন কিছু করছি না। পুরান ঢাকার ঐতিহ্যবাহী আইটেমগুলোই দিচ্ছি। কিন্তু পার্থক্যটা হচ্ছে পরিবেশ আর পরিবেশনা। এখানে আস্ত খাসির রোস্ট, আস্ত মুরগির রোস্ট, লেগ রোস্ট, বিভিন্ন ধরনের রেশমি কাবাব, শাহী জিলাপি, বোম্বে জিলাপি, সবকিছু রেস্টুরেন্টের ভেতরে প্রস্তুত হয়। পেস্তা বাদামের শরবত, তরমুজের শরবত, বালুশাহী, মধুশাহী- এসবও নিয়মিত তৈরি হয়।
তিনি বলেন, মানুষ এখন শুধু স্বাদ নয়, নিরাপত্তাও দেখে। খোলা আকাশের নিচে খাবার থাকলে ধুলোবালি বা দূষণের ঝুঁকি থাকে। এখানে আমরা রান্না থেকে পরিবেশন- সবকিছু নিয়ন্ত্রিতভাবে করি। গরম খাবার গরমই দিচ্ছি। অনেকেই বিশেষভাবে বলেন, ‘ভাই, গরমটা যেন থাকে।’ আমরা সেটাই নিশ্চিত করার চেষ্টা করি।
দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেকে বলেন দাম বেশি। কিন্তু ভালো মানের গোশত, ঘি, মসলা- সবকিছুর দাম বেড়েছে। আমরা কোয়ালিটি কমাইনি। বরং মান ধরে রাখতে চেষ্টা করছি। ক্রেতারাও সেটা বোঝেন বলেই বারবার ফিরে আসেন।
তিনি বলেন, আগে মানুষ বলত ইফতার মানেই চকবাজার। এখন অনেকে বলেন, একবার বেইলি রোড ঘুরে দেখি। এই পরিবর্তনটাই বড় কথা।
বেইলি রোডের বিভিন্ন দোকানে দামের তালিকা দেখলে বোঝা যায়, এটি সাধারণ ফুটপাতের ইফতার বাজার নয়। কিমা পরোটা ১৫০ টাকা, চিকেন মালাই কাবাব ১২০ টাকা, বারবিকিউ চিকেন রোল ১৬০ টাকা। হালিম ৩০০ থেকে ৬০০ টাকা। খাসির রেজালা এক কেজি ২,৪০০ টাকা। গরুর কালা ভুনা ১,৭০০ টাকা কেজি।
মগবাজারের বাসিন্দা ইলিয়াস হোসেন বলেন, আমরা হয়তো প্রতিদিন কিনি না। সপ্তাহে একদিন বা বিশেষ দিনে কিনি। পরিবার নিয়ে একটু আলাদা কিছু খাওয়ার জন্য আসি। দাম বেশি, কিন্তু মান ঠিক থাকলে মানুষ নেয়।
বাহারি আইটিমের ভিড়ে দোকানগুলোতে হালিমের সামনেই সবচেয়ে বেশি ভিড়। শফিকুল ইসলাম নামে এক নিয়মিত ক্রেতা বলেন, আমি প্রায় দশ বছর ধরে রমজানে এখান থেকে হালিম কিনছি। প্রথম দিকে এত ভিড় ছিল না। এখন দেখি লাইনে দাঁড়াতে হয়। স্বাদে একটা কনসিসটেন্সি আছে। প্রতিবছরই একই রকম ভালো লাগে।
তিনি আরও বলেন, আমি অফিস শেষে সরাসরি এখানে আসি। প্যাকেট নিয়ে বাসায় চলে যাই। সময়ও বাঁচে, পরিবারও খুশি থাকে।
সবুজ মিয়া নামক এক বিক্রয়কর্মী বলেন, রমজানের শুরু থেকেই বিক্রি ভালো। তবে জুমুয়াবার বা ছুটির দিনে বিক্রি প্রায় দ্বিগুণ হয়ে যায়। বিশেষ করে কাবাব, রোল আর হালিম দ্রুত শেষ হয়ে যায়।
তিনি বলেন, ইফতারের এক ঘণ্টা আগে সবচেয়ে বেশি চাপ থাকে। তখন একটানা প্যাকেট তৈরি করতে হয়। অনেক সময় আগেভাগেই কিছু আইটেম শেষ হয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












