ঈদের অর্থনীতির আকার তিন লাখ কোটি টাকার বেশি
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ আশির, ১৩৯৩ শামসী সন , ১৯ মার্চ, ২০২৬ খ্রি:, ০৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ঈদুল ফিতর বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতির অন্যতম বৃহৎ উৎসবে। প্রতি বছর রমজানের শেষ সপ্তাহ থেকে শুরু করে ঈদের আগমুহূর্ত পর্যন্ত সারা দেশে কেনাকাটার এক বিশাল প্রবাহ তৈরি হয়- যা বাজারে নগদ অর্থের সঞ্চালন বাড়িয়ে অর্থনীতিকে লম্বা সময়ের জন্য চাঙা করে তোলে।
এবার সেই প্রবাহ আগের যেকোনও সময়ের চেয়ে বড় আকার ধারণ করেছে। ব্যবসায়ী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছরে ঈদকেন্দ্রিক অর্থনীতির আকার তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। যেখানে সাম্প্রতিক বছরগুলোতে এই লেনদেনের পরিমাণ ছিল দুই থেকে আড়াই লাখ কোটি টাকার মধ্যে। ফলে স্পষ্টতই বলা যায়, ঈদের অর্থনীতি ক্রমেই বিস্তৃত হচ্ছে এবং দেশের ভোগনির্ভর অর্থনীতিতে এর প্রভাবও বাড়ছে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, রমজান মাস থেকে শুরু করে ঈদ পর্যন্ত নতুন কাপড় কেনাকাটা, যাকাত ও ফিতরা, উপহার এবং নানা খাতে ব্যয়ের মাধ্যমে বাজারে প্রায় তিন লাখ কোটি টাকার অর্থের সঞ্চালন ঘটছে।
তার মতে, লেনদেন যত বেশি হয়, অর্থনীতির বিভিন্ন স্তরে তার ইতিবাচক প্রভাব তত বেশি ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, গত কয়েক বছরে অর্থনৈতিক অনিশ্চয়তা ও আস্থার সংকটের কারণে মানুষ কিছুটা হিসাব করে খরচ করছিল। তবে এবার সেই পরিস্থিতির উন্নতি হয়েছে। ক্রেতাদের মধ্যে আস্থা ফিরেছে এবং বাজারে কেনাকাটার প্রবণতাও বেড়েছে। ফলে ঈদের বাজারে ব্যবসার পরিমাণ আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।
অর্থনীতিবিদদের মতে, ঈদকেন্দ্রিক এই ব্যয় দেশের সামষ্টিক অর্থনীতিতে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।
বিশ^ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ঈদের আগে প্রবাসী আয়ের প্রবাহও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। প্রবাসীরা পরিবারের জন্য অতিরিক্ত অর্থ পাঠান, যা গ্রামীণ অর্থনীতিকে চাঙা করার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহেও ইতিবাচক ভূমিকা রাখে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমানের মতে, ঈদ বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সূচক। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে এ সময় নগদ অর্থের প্রবাহ বেড়ে যায়। প্রবাসী আয়, কৃষিপণ্যের বিক্রি এবং হাট-বাজারের লেনদেন বৃদ্ধির ফলে গ্রামীণ জনগোষ্ঠী অনেকটা আর্থিক স্বস্তি পায়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মার্চের প্রথমার্ধে প্রবাসীরা দেশে ২২০ কোটির বেশি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৭ হাজার কোটি টাকার সমান। এই অর্থের বড় অংশই ঈদের কেনাকাটা ও পারিবারিক ব্যয়ে ব্যবহৃত হচ্ছে।
ঈদের সময় শহর থেকে গ্রামে অর্থের প্রবাহ একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বেতন-বোনাস, প্রবাসী আয়, যাকাত ও পারিবারিক সহায়তা- সব মিলিয়ে গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের নগদ প্রবাহ তৈরি হয়। এর ফলে স্থানীয় বাজার, ক্ষুদ্র ব্যবসা ও কৃষিপণ্যের বিক্রি বাড়ে।
খুচরা বাজারে এ সময় বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। সাধারণ সময়ের তুলনায় পোশাকের দোকানে বিক্রি তিন থেকে চার গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। অলংকার খাতেও উল্লেখযোগ্য লেনদেন হয়, যা কয়েক হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে।
বিশ্লেষকদের মতে, ঈদকেন্দ্রিক এই বিপুল ব্যয় অর্থনীতির জন্য বিশাল প্রণোদনা হিসেবে কাজ করে। এটি শুধু বাজারকে চাঙা করে না, বরং কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি এবং অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতেও সহায়তা করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












