রমজানের দোয়ার টাইমার ঘিরে আতঙ্ক, মার্কিন বিমানবন্দরে নিরাপত্তা তোলপাড়
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আশির, ১৩৯৩ শামসী সন , ১১ মার্চ, ২০২৬ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কয়েকটি বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু নিরাপত্তা ঘটনার কারণে যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে একটি যাত্রীবাহী বিমানে, যেখানে এক মুসলিম যাত্রীর মোবাইলে পবিত্র রমজানে নামাজের সময় মনে করিয়ে দেওয়ার জন্য সেট করা টাইমারকে ভুল করে সম্ভাব্য নিরাপত্তা হুমকি মনে করা হয়। পরে তদন্তে দেখা যায়, সেখানে কোনো ধরনের ঝুঁকি ছিল না।
ঘটনাটি ঘটে গত ৬ মার্চ রাতে। মার্কিন বিমান সংস্থা সাউতওয়েষ্ট এয়ারলাইনস-এর ফ্লাইট ২০৯৪ ন্যাশভিল থেকে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে-এর উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় ৩০ মিনিট পর এক যাত্রীর ফোনে রমজানে নামাজের সময় মনে রাখার জন্য সেট করা টাইমার দেখে পাশের কয়েকজন যাত্রী আতঙ্কিত হয়ে পড়ে এবং বিষয়টিকে নিরাপত্তা হুমকি মনে করে।
যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিমানটি জরুরি ভিত্তিতে হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-এ অবতরণ করানো হয়। পরে সশস্ত্র সোয়াত টিম বিমানে উঠে নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করে এবং সংশ্লিষ্ট যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় এক ঘণ্টা তারা বিমানের ভেতরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে অপেক্ষা করে।
পরবর্তীতে এফবিআই এবং আটলান্টা পুলিশ তদন্ত করে নিশ্চিত করে যে ঘটনাটি ছিলো একটি ভুল বোঝাবুঝি। ওই যাত্রীর ফোনে কেবল নামাজের সময়ের একটি সাধারণ টাইমারই ছিলো। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সাউতওয়েষ্ট এয়ারলাইনস।
একই সপ্তাহে কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে এবং বার্মিংহাম-শাটলসওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে-এও নিরাপত্তা উদ্বেগের ঘটনা ঘটে। তবে প্রতিটি ক্ষেত্রেই তল্লাশি শেষে কোনো ধরনের হুমকি পাওয়া যায়নি। তথ্যসূত্র: ফক্স নিউজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












