মসলার বাজারে নেই ক্রেতা, হতাশ ব্যবসায়ীরা
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আশির, ১৩৯৩ শামসী সন , ১২ মার্চ, ২০২৬ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
মসলার বাজারে প্রত্যাশিত ক্রেতা উপস্থিতি না থাকায় হতাশ ব্যবসায়ীরা। রাজধানীর বিখ্যাত মসলার পাইকারি বাজার পুরোনো ঢাকার মৌলভীবাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, এলাচ বাদে প্রায় সব ধরনের মসলার দাম কমেছে। তবে ঈদের আর কয়েকদিন বাকি থাকলেও বাজারে ক্রেতাদের আনাগোনা তেমন নেই। দ্রুত মসলার দাম বাড়ার সম্ভাবনাও দেখছেন না তারা।
তবে দাম বাড়ার তালিকায় রয়েছে এলাচ। বর্তমানে প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায়। গত বছরের রমজানের আগে যার দাম ছিল ৪ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে। ব্যবসায়ীরা জানান, এলাচ ছাড়া প্রায় সব মসলার দাম গত বছরের তুলনায় অনেকটাই কম।
অপরদিকে, কিছু বিশেষ মসলার দাম তুলনামূলক বেশি। জয়ত্রী কেজিপ্রতি ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায়, জায়ফল ৮০০ থেকে ১৮০০, শাহি জিরা ১০০০ থেকে ১২৫০ এবং পোস্তদানা ৪ হাজার থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বিশে^র অন্যতম দামি মসলা জাফরান গ্রামপ্রতি ১০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এসব মসলা খাবারে অল্প পরিমাণে ব্যবহৃত হওয়ায় ক্রেতাদের মধ্যে এর চাহিদা রয়েছে।
পুরোনো ঢাকার মৌলভীবাজারের হাজী এনায়েত উল্লাহ এন্ড সন্সের স্বত্বাধিকারী হাজী এনায়েত উল্লাহ বলেন, সাধারণত রোজার ঈদের আগে মসলার বাজারে ক্রেতাদের ভিড় থাকে। কারণ ঈদ উপলক্ষে প্রায় সব পরিবারেরই মসলার প্রয়োজন হয়। শুধু খুচরা ব্যবসায়ীরাই নয়, ঢাকার বিভিন্ন এলাকা থেকেও অনেকেই একসঙ্গে বেশি পরিমাণে মসলা কিনতে আসেন। এতে খরচও কিছুটা কম পড়ে।
তবে তিনি বলেন, এ বছর পরিস্থিতি কিছুটা ভিন্ন। বেশিরভাগ খুচরা ব্যবসায়ী রমজান শুরুর আগেই প্রয়োজনীয় মসলা কিনে নিয়েছেন। ফলে ঈদের আগে যে পরিমাণ ক্রেতা থাকার কথা, সে তুলনায় বাজারে ক্রেতা কম দেখা যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)