ব্রিটিশ আমলে ঢাকার প্রথম পরিকল্পিত আবাসিক এলাকা ছিলো ওয়ারি। পাকিস্তান আমলে তৈরি হয় ধানমন্ডি। এর আগে জায়গাটি পরিচিত ছিলো ‘ধানমন্ডাইয়ের মাঠ’ নামে।
ইতিহাসবিদ মুনতাসীর মামুনের ঢাকার স্মৃতি-৩ বই থেকে জানা যায়, ধানমন্ডাইয়ের মাঠ ছিলো ধু ধু মাঠ। দেশভাগের পর সি অ্যান্ড বি অধিগ্রহণ করে ধানমন্ডাই মাঠের প্রায় ৫০০ একর জমি। ঐতিহাসিকদের মতে, ‘ধানমন্ডাই’ নাম থেকেই ধানমন্ডি নামটি এসেছে। ধানমন্ডাই মানে ধানের আড়ৎ। প্রবীণরা বলেন, একসময় এখানে ধানের ক্ষেতও ছিলো।
ধানমন্ডি ছয় নম্বর রোডের বাসিন্দা সৈয়দ সালাউদ্দিন হুসাইন জানান, “ষাটের দশকের শà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী বর্তমানে ছোট ও মাঝারি খাতের ৩৮১টি শিল্প কারখানা বন্ধ রয়েছে বলে সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল বৃহস্পতিবার সংসদে তিনি এ তথ্য জানান।
সংসদ অধিবেশনে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন একটি সুনির্দিষ্ট প্রশ্ন উত্থাপন করেন। তিনি জানতে চান, ঢাকা-৪ সংসদীয় এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে কতটি শিল্প কারখানা রয়েছে, এর মধ্যে কতটি চালু ও কতটি বন্ধ রয়েছে এবং বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান বাড়াতে সরকারের কী পরিকল্পনা রয়েছে।
ওই প্রশ্নের জবাবে শিল্পমন্à বাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে দৌলতদিয়ার ৩ ও ৪ নং ফেরিঘাটের মাঝনদীতে জেলের চাপ জালে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, ভোরে জেলে লুৎফর হালদার মাছটি তার দোকানে নিয়ে আসেন। পরে নিলামের মাধ্যমে দৌলতদিয়া মাছবাজারের রেজাউলের আড়ত থেকে প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় মাছটি কেনা হয়।
তিনি আরও জানান, পরে কেজিতে কিছু লাভ রেখে মোবাইল ফোনের মাধ্যমে মাছটি ঢাকার গুলশানের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে।
বাকি অংশ পড়ুন...
আমাদের পেয়ারা নাবীজী
আপনাতে জান দিতেও রাজি
প্রাণের প্রিয় অ-তুলনীয়
শাহে মাদানী আক্বাজী
দিদার পেতে প্রতি রাতে
দরূদ সালাম শানে ভেজি
স্মরণ মাঝে সকাল সাঝে
দিলে মিলে কারুকাজি
নূরী নাজাত নূরী শাফায়াত
সব-ই যে মুবারক মর্জি
আখেরী রসূল ঈমানে মূল
মোদের মালিকে মাওলাজী
শুকরিয়াতান সব আশিকান
হামেশা থাকি মুহতাজি
মহান শাফি মহান কাফি
খোদায়ী সেরা সিরাজী
অতি-উদার অতি-শানদার
জানি আপনি বে-নিয়াজী
হাবীবে পাক হুযূরে পাক
কবুল করুন আমায় আজি
দানুন নিছবত দানুন কুরবত
মুর্শিদী উছীলায় আরজি
বাকি অংশ পড়ুন...
বিশিষ্ট ছাহাবী হযরত সাহল বিন সা‘দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমরা খন্দকের জিহাদে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে ছিলাম। এ সময় আমরা পরিখা খনন করছিলাম ও কাঁধে করে মাটি বহন করছিলাম’।
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, শীতের সকালে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা পরিখা খনন করছিলেন। এমন সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেখানে আগমন করেন ও উনাদেরকে উৎসাহ দিয়ে দোয়ার তরতীব মুবারকে ইরশাদ মুবারক করলà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত তাপমাত্রা কমে আসায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে রাজধানী ঢাকায় এখনই জোরালো শীতের সম্ভাবনা কম। ডিসেম্বরের শুরুতে অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে ঢাকায় শীতের অনুভূতি বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে। এ সময় চার থেকে ছয়টি মৃঠবাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে ফুলগাছের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু দুটি শক্তিশালী গ্রেনেড ছিল এবং পরবর্তীতে তা নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রথমে এটিকে গ্রেনেডসদৃশ বস্তু বলা হলেও পরে শক্তিশালী গ্রেনেড বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে এত নিরাপত্তার মাঝেও বিমানবন্দরে গ্রেনেড রাখায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ১১টার দিকে স্থানীয় এক পথচারী সন্দেহভাজন বস্তু দুটি দেখতে পেয়ে কর্তব্যরত পুলিশকে জানান। এরপরই পুরো ঠবাকি অংশ পড়ুন...
বিধর্মী জাতির মধ্যে বিধবা বিবাহ নিষিদ্ধ। অতি অল্প বয়সে বিধবা হলে একটা বিধর্মী নারীর বাকী জিন্দেগীটা যে কত দুর্বিসহ হয়ে পড়ে সেটা ভাবনার বিষয়। পৈতৃক স¤পত্তি থেকেও কোনো ভাগ পায় না। দৈহিক চাহিদার বিষয়টাতো থেকেই যায়। একটা বিধর্মী নারী তখন কতখানি আশ্রয়হীন হয়ে পড়ে, সেটা শুধু ভুক্তভোগীরাই ভালো বলতে পারবে। এ অবস্থায় অধিকাংশ বিধর্মী নারী ইচ্ছায়-অনিচ্ছায় সমাজের প্রচলিত রীতি-নীতির বাইরে পা বাড়াতে বাধ্য হয়; যেটা সর্বসাধারনের চোখে দৃষ্টিকটু এবং সামাজিক অবক্ষয়ের কারণ।
প্রত্যক্ষ ঘটনা, সৌমেন কর্মকার (আসল নাম নয়) মাত্র দেড় বছর বয়সী একটা সন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিমানে বোমাতঙ্কের জেরে গত ২ সপ্তাহে ভারতীয় বিমান সংস্থাগুলোর প্রায় ৫০০টি বিমান চলাচল ব্যাহত হয়েছে। আর ধারাবাহিকভাবে এই বোমাতঙ্কের জেরে সংস্থাগুলোর ক্ষতির পরিমাণ ৬০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
দিল্লি, কলকাতা, মুম্বাইয়ের মতো বিমানবন্দরগুলোতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এরই মাঝে সামনে এলো ভারতীয় বিমান সংস্থাগুলোর ক্ষতির পরিমাণ। বোমাতঙ্ক বা হুমকির জেরে এক একটি বিমানের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ ৩ থেকে ২০ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে দাবি করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রতিক এক প্রতিবেদনে।
সত্যি বিমানে বোমা থাঠবাকি অংশ পড়ুন...
রোববার (৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে রহিমা ট্রেডার্সসহ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়। এতে ওই ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জানা গেছে, কিশোরদের একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে তা মধুপুর গ্রামের উত্তর ও দক্ষিণ পাড়ার বিএনপির দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আড়িয়াঘাট বাজারে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
সংঘর্ষের ঘটনায় মধুপর উত বাকি অংশ পড়ুন...












