এত সতর্কতা ও নিরাপত্তার মধ্যে বিমানবন্দরে গ্রেনেড!
, ১১ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে ফুলগাছের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু দুটি শক্তিশালী গ্রেনেড ছিল এবং পরবর্তীতে তা নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রথমে এটিকে গ্রেনেডসদৃশ বস্তু বলা হলেও পরে শক্তিশালী গ্রেনেড বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে এত নিরাপত্তার মাঝেও বিমানবন্দরে গ্রেনেড রাখায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ১১টার দিকে স্থানীয় এক পথচারী সন্দেহভাজন বস্তু দুটি দেখতে পেয়ে কর্তব্যরত পুলিশকে জানান। এরপরই পুরো বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। দুপুরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেগুলো বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। এসব তথ্য জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান।
একই সময়ে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে মন্ত্রীকে পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ওই সময়েই ঢাকা থেকে একটি ফ্লাইটে এসে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে তাকে প্রধান ফটক ব্যবহার করতে না দিয়ে বিমানবন্দরের পেছনের গেট দিয়ে বের করে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে পাঠানো হয়।
পুলিশ জানায়, এক পথচারী গ্রেনেড দুটি দেখতে পেয়ে এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির রোমিও-৮১ টহল গাড়ির দায়িত্বে থাকা এএসআইকে জানান। পরে তিনি তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানার ওসিকে জানান। খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধান ফটক বন্ধ করে দেন। এতে বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেওয়া হয়। বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এরপরও গ্রেনেড দুটি কীভাবে সেখানে রাখা হলো তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র জুমাদাল ঊখরা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক রফতানিতে নতুন সম্ভাবনা তুরস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনগণকে সাথে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তুলব -ইশরাক
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারজিসকে ‘ভন্ড প্রতারক’ আখ্যা দিয়ে পদত্যাগ
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে বাঁধ সংস্কার প্রকল্প: অস্বাভাবিক ব্যয় নিয়ে প্রশ্ন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বর নিয়ে ভাবছে না বিএনপি
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শীতের তীব্রতা আগামী মাসে
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধান নদ-নদীর সুরক্ষায় মহাপরিকল্পনা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি চাকরিতে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে তিন মেয়াদের পরিকল্পনা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাবনায় সার লুটের ঘটনায় তদন্ত শুরু
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












