SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%ভূখণ্ড%' OR titleBn LIKE '%ভূখণ্ড%' OR descriptionEn LIKE '%ভূখণ্ড%' OR descriptionBn LIKE '%ভূখণ্ড%' OR slug LIKE '%ভূখণ্ড%' OR metaTag LIKE '%ভূখণ্ড%' OR metaDescription LIKE '%ভূখণ্ড%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
এক দশকেরও বেশি সময়ের মধ্যে নিজেদের ভূখণ্ডে সবচেয়ে প্রাণঘাতী হামলার মুখে পড়েছে সৌদি আরব। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১৩ জন নিহত হওয়ার পর এখন রিয়াদ কীভাবে এর জবাব দেবে, তা নিয়ে চলছে আলোচনা।
একইসঙ্গে সম্ভাব্য সেই জবাবের কৌশল কী হবে তা নিয়েও রয়েছে কঠিন সমীকরণ। একদিকে ইয়েমেনে বড় ধরনের স্থল অভিযান চালালে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বাড়তে থাকায় সৌদি আরব আন্তর্জাতিক সমর্থন চাইছে। এ পরিস্থিত বাকি অংশ পড়ুন...
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের যুক্তরাষ্ট্রে বসবাসকারী ছেলের ওপর নজরদারি করার অভিযোগে ওয়ানইং হিদার ঝাং নামে এক নারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। রোববার (৪ অক্টোবর) লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর (এলএএক্স) থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিদেশি সরকারের অনিবন্ধিত এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে। ৩৪ বছর বয়সী ঝাং ক্যালিফোর্নিয়ার ইরভিনের বাসিন্দা এবং পেশায় রিয়েল এস্টেট এজেন্ট। খবর সিবিএস নিউজ।
লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলঠবাকি অংশ পড়ুন...
সশস্ত্র গোষ্ঠী হুতির নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব ভূখণ্ড পুনরুদ্ধারে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার। রোববার (৪ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি টেলিভিশনে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন। সাম্প্রতিক কয়েক দিনে হুতি ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর এ ঘোষণা এলো। খবর বিবিসিরি
এদিকে ইরান-সমর্থিত গোষ্ঠীটি জানিয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনায় তারা হামলা চালিয়েছে। তাদের দাবি, ১২ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের ৫০টি হামলার জবাবে এসব à বাকি অংশ পড়ুন...
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে যোগ দেয়ার বিষয়ে ছয়টিরও বেশি দেশ আগ্রহ প্রকাশ করেছে। শুক্রবার (২ অক্টোবর) ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
জিও নিউজের খবরে বলা হয়, এ সময় ইসহাক দার পুনরায় উল্লেখ করেন, এই চুক্তিটি মূলত আত্মরক্ষামূলক এবং কোনো আক্রমণাত্মক উদ্দেশ্যে এটি করা হয়নি। মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকটি ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় এবং এই জোটের সদর দপ্তর সৌদি আরবে স্থাপন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। তবে কোন দেশগুলো জোটে অংশ নিত বাকি অংশ পড়ুন...
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদী থেকে পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিপাকে পড়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। সীমান্তের জিরো লাইন অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে পাথর উত্তোলনের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রতিবাদ জানানোয় এবং নিরাপত্তার স্বার্থে বিজিবির বিধিনিষেধের কারণে সংকটে পড়েছেন নদীপাড়ের পাথর শ্রমিকরা।
স্থানীয়দের দাবি, তেঁতুলিয়ায় পাথর সংগ্রহই অনেক পরিবারের প্রধান জীবিকার উৎস। মহানন্দার ঠান্ডা পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শরীর ডুবিয়ে লম্বা লোহার রড, মোটরসাইকেলের টিউব, ঢাকি ও পাথর চালনি নিয়ে বাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধরত অবস্থাতেও জাতিসংঘ অধিবেশন ঘিরে দেশটিতে গিয়ে নজর কেড়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ ইরানের প্রতিনিধিদল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিশ্বনেতারা যখন নিউইয়র্কে জড়ো হয়েছেন, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী বিশ্বের সামনে নিজেদের অবস্থান তুলে ধরার এই সুযোগ কাজে লাগান। তারা ইরানকে আন্তর্জাতিক আইন মেনে চলা একটি দেশ হিসেবে উপস্থাপন করেছেন। আর আইন অমান্যকারীদের ‘দখলদার’ বা ‘দাম্ভিক’ হিসেবে আখ্যা দিয়েছেন।
আরাগচি দুই ডজনেরও বেশি কূটনীতিঠবাকি অংশ পড়ুন...
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশ চেকপোস্টে বিস্ফোরকবোঝাই একটি যান নিয়ে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর অন্তত ১১ জন সদস্য নিহত এবং প্রায় ৩১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা। খবর আল জাজিরার।
শনিবার (২৬ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের দেরা ইসমাইল খান জেলায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, হতাহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধঘোষিত à বাকি অংশ পড়ুন...
মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রতিবেশী কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হচ্ছে। দুই দেশের মধ্যে এখন প্রকাশ্যে ‘বাণিজ্য যুদ্ধ’ চলছে। এ ছাড়া ভূখণ্ড সংক্রান্ত কিছু জটিলতাও সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের শঙ্কাও খতিয়ে দেখছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। খবর আল জাজিরার।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন সংমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে কার্নি বলেন, এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। কঠবাকি অংশ পড়ুন...
বিচারকদের প্যানেল বলেছে, চার আসামিরই যৌথ অপরাধমূলক উদ্দেশ্য ছিল, তারা প্রত্যেকেই তাতে ভূমিকা রেখেছিলেন। পাশাপাশি ওই অভিন্ন অপরাধমূলক উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত অপরাধগুলো সংঘটিত করার ইচ্ছাও তাদের ছিল।
বিচারক বলেন, এসব কারণে প্যানেল চার আসামিকেই যৌথ অপরাধমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদানের মাধ্যমে বেআইনি আটকের যুদ্ধাপরাধের জন্য অপরাধমূলকভাবে দায়ী বলে মনে করেছে। ওই মামলায় ৩৮৫ জনকে বেআইনিভাবে আটক, ৪৯ জনের সঙ্গে নিষ্ঠুর আচরণ, ৩০৩ জনকে নির্যাতন এবং ৯৬ জনকে হত্যার অভিযোগ রয়েছে।
হেগের যুদ্ধাপরাধবিষয়ক ট্রাইব্যুনালের পà§ বাকি অংশ পড়ুন...
হরমুজ প্রণালিতে নৌ-চলাচল স্বাভাবিক করতে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। তাদের সেই সমঝোতাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ওমানের রাজধানী মাসকাটে মিলিত হবে। সেখানে তারা এ সংক্রান্ত চুক্তি সই করবেন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আনাদোলুর।
তিনি আরও যোগ করেন, ‘যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে আমাদের ওপর যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে, তারাও এই বৈঠকে অংশ নেবে।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক চাপের বিষয়ে পেজেশকিয়ান বলেন, ঠবাকি অংশ পড়ুন...
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ২০২৬ সালের প্রথম আট মাসে অনিয়মিতভাবে সীমান্ত পারাপারের ঘটনা অব্যাহতভাবে কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ ধরনের প্রবেশের ঘটনা ৩৫ শতাংশ কমেছে। তবে ভূমধ্যসাগরের প্রধান দুটি সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপে প্রবেশে বাংলাদেশিরা শীর্ষস্থানে রয়েছেন। ইউরোপের সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের শুক্রবারের (১১ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, এ সময়ে প্রায় ৭৫ হাজার অনিয়মিত সীমান্ত পারাপারের ঘটনা শনাক্ত হয়েছে।
প্রধান অভিবাসনপথগুলোর প্রায় সবকটিতেই এ প্রবণতা দেখা à বাকি অংশ পড়ুন...
লোহিত সাগর তীরবর্তী আল-মাখা শহর নিয়ন্ত্রণে নিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। দেশটির সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীকে ধরাশায়ী করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ড দখলে নিয়েছে তারা। হুতি যোদ্ধারা এখন বাব এল-মান্দেব প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে। ইয়েমেন সরকারের তিনটি অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য দেয়া হয়নি। সূত্রগুলো জানিয়েছে, হুতিরা প্রণালির কাছাকাছি অবস্থিত আরও কয়েকটি উপকূঠবাকি অংশ পড়ুন...












