৬টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে যোগ দেয়ার বিষয়ে ছয়টিরও বেশি দেশ আগ্রহ প্রকাশ করেছে। শুক্রবার (২ অক্টোবর) ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
জিও নিউজের খবরে বলা হয়, এ সময় ইসহাক দার পুনরায় উল্লেখ করেন, এই চুক্তিটি মূলত আত্মরক্ষামূলক এবং কোনো আক্রমণাত্মক উদ্দেশ্যে এটি করা হয়নি। মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকটি ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় এবং এই জোটের সদর দপ্তর সৌদি আরবে স্থাপন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। তবে কোন দেশগুলো জোটে অংশ নিতে ইচ্ছুক তা তিনি প্রকাশ করেননি।
পাকিস্তান লেফটেন্যান্ট জেনারেল (অব.) নুমান মাহমুদকে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে মনোনীত করেছে এবং তাকে একজন ‘অত্যন্ত ভালো ও ধর্মপ্রাণ কর্মকর্তা’ হিসেবে অভিহিত করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী সৌদি আরবের ওপর হামলা শুরুর কয়েক সপ্তাহ আগে, অর্থাৎ ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক এই ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছিল।
ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মতোই, এই চুক্তিতে বিধান রাখা হয়েছে যে, এই তিনটি দেশের কোনো একটির ওপর হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। পাকিস্তানের শীর্ষ এই কূটনীতিক জানান, সৌদি আরবের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করতে আগামী সপ্তাহে মক্কা চুক্তির আওতায় একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে; তিনি আরও উল্লেখ করেন, সৌদি আরব ইতিমধ্যে ১৭ থেকে ১৮টি হামলার শিকার হয়েছে।
দার বলেন, ‘আমরা সৌদি আরবকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘের সনদেও এ ধরনের জোটকে পদক্ষেপ নেয়ার অনুমতি দেয়া হয়েছে। ন্যাটোও একই নীতিতে কাজ করে।’ হরমুজ প্রণালীর বিষয়ে দার বলেন, ‘কৌশলগত এই জলপথটি অতিক্রম করার জন্য কোনো ফি বা সার্ভিস চার্জ থাকা উচিত নয়।’
আফগানিস্তানের প্রসঙ্গে দার বলেন, ‘দেশটির প্রতি পাকিস্তানের শুভকামনা রয়েছে, তবে পাকিস্তান চায় কাবুল যেন নিশ্চিত করে, তাদের ভূখণ্ড যেন পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত না হয়। তেহরিক-ই-তালিবান পাকিস্তান, বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং ফিতনা আল-হিন্দুস্তানের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া হয়েছে, তা তাদের প্রমাণ করতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধ লক্ষাধিক ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৪৫
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজে তেলবাহী দুই জাহাজে হামলা, তীব্র হচ্ছে ইরান যুদ্ধ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকায় আজ ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ -অংশ নেবেন শতাধিক দেশের প্রতিনিধি
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এনসিটির পর এবার সিসিটিও বিদেশি অপারেটরদের হাতে -দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিমের কেজি ২০০, ব্রয়লার মুরগি ১৮০ টাকা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডেঙ্গুতে নয় মাসে ২৫০ জনের মৃত্যু
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)