হুতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা ইয়েমেন সরকারের
, ০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
সশস্ত্র গোষ্ঠী হুতির নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব ভূখণ্ড পুনরুদ্ধারে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার। রোববার (৪ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি টেলিভিশনে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন। সাম্প্রতিক কয়েক দিনে হুতি ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর এ ঘোষণা এলো। খবর বিবিসিরি
এদিকে ইরান-সমর্থিত গোষ্ঠীটি জানিয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনায় তারা হামলা চালিয়েছে। তাদের দাবি, ১২ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের ৫০টি হামলার জবাবে এসব আক্রমণ চালানো হয়েছে। তবে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রিয়াদ।
গত মাসে বড় ধরনের অভিযান চালিয়ে ইয়েমেনের উপকূলের পুরো অংশের নিয়ন্ত্রণ নেয় হুতি। এর মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালিও রয়েছে। এরপর ইয়েমেন সরকারের পক্ষ থেকে কঠোর পাল্টা পদক্ষেপের ঘোষণা প্রত্যাশিতই ছিল।
প্রেসিডেন্ট আল-আলিমি বলেন, ‘আজ আমি প্রজাতন্ত্রের বাকি ভূখণ্ড পুনরুদ্ধার এবং পুরো জাতীয় ভূখণ্ডে রাষ্ট্র ও এর প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সামরিক অভিযান শুরুর ঘোষণা দিচ্ছি।’ ইয়েমেনের রাজধানী সানাও এক দশকের বেশি সময় ধরে হুতির নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি বাহিনী গোষ্ঠীটির সামরিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা করায় শহরটিতে নিয়মিত হামলা চালানো হচ্ছে।
হুতির ওপর হামলা ইয়েমেনের বিভিন্ন এলাকায়ও ছড়িয়ে পড়েছে। এর মধ্যে গোষ্ঠীটির উত্তরাঞ্চলের প্রধান ঘাঁটি সাদা অঞ্চলও রয়েছে। তবে নিরাপত্তা সূত্রগুলো বলছে, ইরান-সমর্থিত হুতি এখনও বিভিন্ন এলাকায় অগ্রগতি ধরে রেখেছে।
তাইজ ঘিরে বাড়ছে লড়াই
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ শহর তাইজকে ঘিরেই বর্তমানে মূল সংঘাত চলছে। রোববার গোষ্ঠীটি তাইজের সঙ্গে ইয়েমেন সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সরবরাহপথ বিচ্ছিন্ন করেছে বলে জানিয়েছে এএফপি।
তিন ইয়েমেনি সামরিক সূত্রের বরাত দিয়ে এএফপি আরও জানিয়েছে, ওই এলাকা ও সরবরাহপথ এখন হুতির নিয়ন্ত্রণে। ফলে তাইজ কার্যত অবরুদ্ধ। সরকারের ঘনিষ্ঠ পর্যবেক্ষকদের মতে, সৌদি আরবের সম্মতি ছাড়া আল-আলিমি এত কঠোর ঘোষণা দিতেন না। সৌদি আরবই এখনও ইয়েমেন সরকারের প্রধান পৃষ্ঠপোষক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কসবায় ভুয়া পিবিআই পুলিশ আটক, থানায় সোপর্দ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের কেশম দ্বীপের কাছে বিস্ফোরণ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যার দায়ে মেরিন সেনা আটক, মার্কিন রাষ্ট্রদূতকে তলব জাপানের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভূমি মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন ভুয়া প্রার্থী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে যুবকের মৃত্যু, হাসপাতালে ৪
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সেপ্টেম্বরে সড়ক, নৌ ও রেলপথে ঝরল ৪৫৮ প্রাণ, প্রতিদিন ১৫ মৃত্যু
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)