পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত, আহত অন্তত ৩১
শনিবার (২৬ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের দেরা ইসমাইল খান জেলায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, হতাহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব হামলার অধিকাংশের দায়ই স্বীকার করেছে টিটিপি এবং বেলুচিস্তান প্রদেশে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসা আফগান তালেবানের একটি মিত্র গোষ্ঠী হলেও টিটিপি পৃথকভাবে কাজ করে। আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে টিটিপির প্রভাব বেড়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে নিয়মিত হামলা চালাচ্ছে টিটিপি সদস্যরা। তবে আফগান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।