বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এবং জনগণের সম্পদের ওপর জনগণের অধিকার। যে স্বাধীনতার জন্য এ দেশের মানুষ জীবন দিয়েছে, সেই স্বাধীনতার অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়ার অধিকার কোনো সরকারের নেই।
সার্বভৌম বন্ডের মাধ্যমে সাময়িকভাবে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা সম্ভব হতে পারে। কিন্তু তার বিনিময়ে যদি ভবিষ্যতের রাজস্ব, বৈদেশিক মুদ্রা এবং বাজেটের ওপর দীর্ঘমেয়াদি সুদের বোঝা চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেটিকে উন্নয়নের সাফল্য বলা যায় না। বরং এটà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিগত ১৭ বছরে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মানহীন এসব প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রির সনদ দিয়ে সম্ভাবনাময় তরুণদের হতাশার দিকে ঠেলে দিয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়কে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নগর ও শিল্পবর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং চামড়াশিল্পের আধুনিকায়নে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে প্রযুক্তি, পরিচালন পদ্ধতি ও শিল্প অবকাঠামো সম্পর্কে ধারণা নিতে ইস্তাম্বুলের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
৪ ও ৫ নভেম্বরের এসব পরিদর্শনে কারিগরি সহযোগিতা, প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর ও বিনিয়োগ অংশীদারত্বের সম্ভাবনা উঠে এসেছে।
গত ৪ নভেম্বর ইস্তাম্বুল মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটির বর্জ্য দহন ও বিদ্যুৎ উৎপাদন কেন্ঠবাকি অংশ পড়ুন...
- ঢাকাকেন্দ্রিক বিচারব্যবস্থায় ভোগান্তিতে মানুষ
- সংবিধানে অস্থায়ী বেঞ্চ স্থাপনের অনুমোদন আছে
নিজস্ব সংবাদদাতা:
হাবিবুর রহমানের বাড়ি বি-বাড়িয়ার নাসিরনগর উপজেলায়। একটি মামলার আসামি তিনি। আইনি সুরক্ষা পেতে সম্প্রতি ছুটে আসেন হাইকোর্টে। কিন্তু ঢাকায় পা রাখার পর থেকেই যেন শুরু হয়েছে আরেক দফা ভোগান্তি।
হাবিবুর রহমান জানালেন, রাজধানীর ফকিরাপুল এলাকার একটি সাদামাটা হোটেলে রাত্রিযাপন করেছেন। সকাল সাড়ে ১০টায় আদালতের সামনে হাজির হন।
কিন্তু আদালতে হাজির হওয়ার আগেই তাদের লড়তে হচ্ছে অন্য এক বাস্তবতার সঙ্গে। ঢাকায় এসে কোথায় একà বাকি অংশ পড়ুন...
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। সাম্প্রতিক বছরগুলোতে নাফ নদী, টেকনাফ সীমান্ত এবং সংলগ্ন আন্তর্জাতিক নৌসীমায় যে অভূতপূর্ব ভূ-রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তা দেশের কৌশলগত নিরাপত্তায় নতুন সমীকরণ উন্মোচন করেছে। মিয়ানমারের ভেতরে চলমান গৃহযুদ্ধ, দেশটির সীমান্তরক্ষী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সশস্ত্র তৎপরতা, রোহিঙ্গা অনুপ্রবেশের সুদীর্ঘ সংকট এবং বঙ্গোপসাগরে বৈশ্বিক শক্তিগুলোর ভূ-রাজনৈতিক প্রতিযোগিতাÑসব মিলিয়ে নারিকেল দ্বীপ। এই দ্বীপে বাংলাদেশ স বাকি অংশ পড়ুন...
আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে নুয়ে পড়া জাতীয় অর্থনীতি।
গ্যাসের ঘাটতির সরাসরি প্রভাব পড়েছে শিল্পকারখানায়। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় অনেক কারখানা তাদের উৎপাদন সক্ষমতার তুলনায় কম উৎপাদন করেছে। কিছু কারখানাকে সাময়িকভাবে কার্যক্রম বন্ধও রাখতে হয়েছে।
গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেডিং ও সরবরাহে বিঘœ দেখা দিয়েছে। বাসাবাড়ির পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানও এর শিকার হয়েছে। বিদ্যুৎ সরবরাহের ঘাটতি সামাল দিতে অনেক প্রতিষ্ঠানকে ব্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বর্তমান বৈশ্বিক ব্যবসায়িক পরিস্থিতি, শিল্পের আর্থিক সক্ষমতা ও সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিতে হবে। তবে একই সঙ্গে শ্রমিকদের কল্যাণ ও জীবনযাত্রার মানোন্নয়নের বিষয়টিও যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি বলে মনে করেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান।
এক সাক্ষাৎকারে নতুন মজুরি বোর্ড গঠন এবং পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে কোন কোন বিষয় বিবেচনা করা উচিত, সে বিষয়ে কথা বলেন তিনি।
তিনি বলেন, ন্যূনতম মজুরি নির্ধার বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নারিকেল দ্বীপে চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে টানা ৯ মাস পর্যটক ভ্রমণ বন্ধ রাখা হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে নারিকেল দ্বীপ।
নতুন আà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনায় স্বজন হারিয়ে নিঃস্ব পরিবার কিংবা স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করা মানুষের জন্য ক্ষতিপূরণ পাওয়া এখনো বড় চ্যালেঞ্জ। আইনে আর্থিক সহায়তার বিধান থাকলেও ক্ষতিপূরণের পরিমাণ, আবেদন প্রক্রিয়ার জটিলতা ও দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন রয়েছে। ন্যায্য ক্ষতিপূরণ পেতে তাই অনেক ভুক্তভোগীকে দ্বারস্থ হতে হচ্ছে উচ্চ আদালতের। এতে সামনে আসছে ক্ষতিপূরণ ব্যবস্থার কার্যকারিতা, আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং দায়ীপক্ষের জবাবদিহি নিশ্চিত করার প্রশ্ন।
২০১৮ সালের সড়ক পরিবহন আইনে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের আরà বাকি অংশ পড়ুন...
ফযীলত ও মর্যাদা:
হযরত ছুমামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত আছে যে, হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এত দীর্ঘ সময় নামাযে দন্ডায়মান থাকতেন যে, উনার পা মুবারক দু’টি ফেটে রক্ত বের হতো। (সিয়ারু আলামিন নুবালা)
একবার হযরত ইবরাহীম ইবনে রাবীআ’ রহমতুল্লাহি আলাইহি হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট আসলেন। হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু একখানা কাপড়ের একপাশ পরে অন্য পাশ গায়ে জড়িয়ে নামাযে মশগুল ছিলেন। নামায শেষ হলে হযরত ইবরাহীম রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, আপনি এভাবে এক কাপড়ে নামায পড়েন? হযরত আনাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থার ফলে একদিকে কমছে কৃষির উৎপাদন ব্যয়, অন্যদিকে ফসলের উৎপাদনও বাড়ছে।
বিশেষ করে রাজশাহী বিভাগের ৮টি জেলায়। সেখানে বিদ্যুৎহীন, খরা ও দুর্গম এলাকায় গত দুই বছরে ৩২টি সোলার সেচ পাম্প স্থাপন করার ফলে কৃষকদের সেচ খরচ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। অন্যদিকে ফসলের নিবিড়তা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
‘রাজশাহী বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বহুগুণ বাড়ানো, কৃষকদের সেচ ব্যয় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা এবং পানির দক্ষ ও পরিমিত ব্যবহার নিশ্চিত করতে বরেন্দà§ বাকি অংশ পড়ুন...












