ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
, ০২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
ভৌগোলিক দিক থেকে নারিকেল দ্বীপ মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন এবং বঙ্গোপসাগরে বাংলাদেশের সর্বদক্ষিণের এক অতন্দ্র প্রহরী। বিগত কয়েক বছরে মিয়ানমার সীমান্ত ও সংলগ্ন নৌসীমায় ঘটে যাওয়া বেশ কিছু অনাকাক্সিক্ষত ঘটনা- যেমন সীমান্ত আকাশসীমা লঙ্ঘন, নাফ নদীতে মাছ ধরার ট্রলারে গুলিবর্ষণ এবং নৌপথ অবরুদ্ধের মতো ঝুঁকি- প্রমাণ করে যে কেবল কোস্ট গার্ড বা সীমান্তরক্ষী বাহিনীর নিয়মিত টহলের মাধ্যমে এই সংবেদনশীল দ্বীপের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিছিদ্র রাখা কঠিন। যেকোনো জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে মূল ভূখ- থেকে দ্বীপে দ্রুত সামরিক সহায়তা পৌঁছানো সময়সাপেক্ষ বিষয়। দ্বীপে একটি স্থায়ী সেনাক্যাম্প বা সেনানিবাস থাকলে তা যেকোনো সম্ভাব্য বহিরাগত উসকানি বা অনুপ্রবেশের বিরুদ্ধে সুদৃঢ় প্রতিরোধ ও মনস্তাত্ত্বিক প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করবে।
কেবল সামরিক দৃষ্টিভঙ্গি নয়, ভূ-রাজনৈতিক ও সার্বভৌমত্বের কাঠামোগত সুরক্ষার ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। বঙ্গোপসাগর আজ বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর সামরিক ও অর্থনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই নৌসীমায় বাংলাদেশের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) ও সামুদ্রিক সম্পদের সুরক্ষায় একটি শক্তিশালী সামরিক উপস্থিতি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।
তাই সেনাবাহিনীর পেশাদারিত্ব ও সুশৃঙ্খল কাঠামোর আওতায় পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ নিশ্চিত করতে হবে। সেনাবাহিনীর সুনিয়ন্ত্রিত নজরদারি দ্বীপটির দখলদারিত্ব বন্ধ করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি সামুদ্রিক প্রাকৃতিক দুর্যোগের সময়ে দ্বীপটির অধিবাসীদের সুরক্ষায় সেনাবাহিনীর দ্রুত ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান সহজতর হবে।
জাতীয় প্রতিরক্ষা নীতির মূল ভিত্তি হলো দেশের ভৌগোলিক অখ-তা অক্ষুণœ রাখা। সেনাসদরের কৌশলগত দূরদর্শিতা এবং সরকারের কূটনৈতিক ও প্রতিরক্ষা নীতির সমন্বয়ে নারিকেল দ্বীপে সেনাবাহিনীর স্থায়ী উপস্থিতি নিশ্চিত করা সময়ের দাবি। সার্বভৌম ভূখ-ের সুরক্ষায় এক চুলও ছাড় না দেওয়ার সংকল্প বাস্তবায়নে এটি হবে- এক দূরদর্শী ও সময়োপযোগী পদক্ষেপ।
-মুহম্মদ মুশফিকুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অন্যান্য দেশে উড়াল সেতু ভেঙ্গে ফেলা হচ্ছে; আর বাংলাদেশ সরকার ফ্লাইওভার তৈরি করছে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উশর কি? পবিত্র দ্বীন ইসলামে উনার গুরুত্ব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












