দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (২)
, ০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
যে নিয়মের ভিত্তিতে হালাল এবং হারাম নির্ণয় হয়েছে, খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি তাও মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। যেমন খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ
অর্থ : খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র বস্তুকে তাদের জন্য হালাল এবং অপবিত্র বস্তুকে তাদের জন্য হারাম করেছেন। (পবিত্র সূরা আ’রাফ : আয়াত শরীফ ১৫৭)
খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি এরই ভিত্তিতে ইরশাদ মুবারক করেন-
وَالَّذِي خَبُثَ لَا يَخْرُجُ إِلَّا نَكِدًا
অর্থ : যা অপবিত্র তা হতে অপবিত্রতা ব্যতীত কিছুই বের হয় না অর্থাৎ হারাম দিয়ে কখনো হালালের আশা করা যায় না। (পবিত্র সূরা আ’রাফ : আয়াত শরীফ ৫৮)
অনেক সময় দেখা যায় যে, প্রবৃত্তির পূজারী দুর্বলমনা ও স্বল্প জ্ঞানের অধিকারী কিছু লোক যখন এক সাথে কিছু হারামের কথা শুনতে পায়, তখন আঁতকে উঠে এবং বিরক্তির সুরে বলে সবই তো হারাম হয়ে গেলো, আপনারা তো দেখছি আমাদের জন্য হারাম ছাড়া কিছুই বাকী রাখলেন না। আপনারা আমাদের জীবনটাকে সঙ্কীর্ণ করে ফেললেন, মনটাকে বিষিয়ে দিলেন, জীবনটা একেবারে মাটিই হয়ে গেলো। কোনো কিছুর স্বাদ-আহলাদ আমরা ভোগ করতে পারলাম না। শুধু হারাম, হারাম, হারাম ফতওয়া দেয়া ছাড়া আপনাদের দেখছি আর কাজ নেই। অথচ মহান আল্লাহ পাক উনার দ্বীন সহজ সরল। তিনি নিজেও ক্ষমাশীল, পরম দয়ালু। আর সম্মানিত শরীয়ত উনার গ-ি ব্যাপকতর। সুতরাং হারাম এত সংখ্যক হতে পারে না। নাউযুবিল্লাহ!
এদের জাওয়াবে আমরা বলবো, মহান আল্লাহ পাক তিনি যা ইচ্ছা তাই আদেশ করতে পারেন, উনার আদেশকে খ-ন করার শক্তি কারো নেই। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। সুতরাং তিনি যা ইচ্ছা হালাল করেছেন, যা ইচ্ছা হারাম করেছেন। তিনি পূত-পবিত্র।
মহান আল্লাহ পাক উনার বান্দা এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মত হিসেবে আমাদের দায়িত্ব-কর্তব্য হবে- উনাদের আদেশের উপর সন্তুষ্ট থাকা। এবং সর্বান্তকরণে তা মেনে নেয়া। কেননা উনাদের দেয়া বিধানাবলী জ্ঞান, প্রজ্ঞা ও ইনসাফ মুতাবিকই প্রকাশ পেয়েছেন। সেগুলো নিরর্থক ও খেলনা বস্তু নয়। নাউযুবিল্লাহ!
যেমন খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا ۚ لَّا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
অর্থ : আপনার বাস্তবতা ও ইনছাফের দিক দিয়ে মহান রব তায়ালা উনার কালাম মুবারক সততা ও ইনসাফে পরিপূর্ণ। উনার কালাম উনার পরিবর্তনকারী নেই। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। (পবিত্র সূরা আন’আম : আয়াত শরীফ ১১৫)
-আল্লামা নাজমুল হুদা ফরাজী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২২তম পর্ব)
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৬)
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়, ছোঁয়াচে বিশ্বাস করা কুফরী
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইলিম ও আলিম উনাদের ফযীলত ও গুরুত্ব (২)
০৬ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












