SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%পেঁয়াজ%' OR titleBn LIKE '%পেঁয়াজ%' OR descriptionEn LIKE '%পেঁয়াজ%' OR descriptionBn LIKE '%পেঁয়াজ%' OR slug LIKE '%পেঁয়াজ%' OR metaTag LIKE '%পেঁয়াজ%' OR metaDescription LIKE '%পেঁয়াজ%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
বাজারে পণ্যের দাম বাড়ছে, কিন্তু সে তুলনায় বাড়ছে না মানুষের আয়। মাসের শুরুতে সংসারের খরচ মেটানোর যে হিসাব কষেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা, মাস শেষ হওয়ার আগেই তা ওলটপালট হয়ে যাচ্ছে। চাল, ডাল, তেল, সবজি ও মাছ-গোশতের পেছনে আয়ের বড় অংশ চলে যাওয়ায় সন্তানের শিক্ষা, চিকিৎসা, যাতায়াত ও ভবিষ্যতের সঞ্চয়ে টান পড়ছে।
অর্থনীতিবিদদের মতে, উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরছে না; বরং আয় ও ব্যয়ের ব্যবধান বাড়তে থাকায় সংসার চালানোই অনেক পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
রাজধানীর বিভিন্ন বাজার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য ও স্থানীয় খুচরা বাজার মূল্যের ব্যবধান নিয়ে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রস্তুত করা যৌথ প্রতিবেদন সংসদীয় কমিটিতে উপস্থাপন করা হয়েছে।
গত বুধবার (৭ অক্টোবর) সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
বৈঠকে গত তিন বছরের নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য ও স্থানীয় খুচরা বাজার মূল্যের ব্যবধান নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনà বাকি অংশ পড়ুন...
মেহেরপুর সংবাদদাতা:
মেহেরপুর শহরের শেখপাড়ার কৃষক আলমের তিন বিঘা জমিতে এখন আমন ধানের সবুজ ঢেউ। সপ্তাহে প্রায় তিনবার সেচ দিতে হচ্ছে। প্রয়োজনমতো দিতে হচ্ছে কীটনাশক, ইউরিয়া, টিএসপি, ডিএপিসহ বিভিন্ন সার। ফসলের মাঠে ব্যস্ততা তাই কমেনি, বরং বাড়ছে। তবে এই ব্যস্ততার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার দুশ্চিন্তাও।
কারণ, ফসলের জন্য প্রয়োজনীয় সার কিনতে গিয়ে তাকে ঘুরতে হচ্ছে ডিলারের দ্বারে দ্বারে। কখনো চাহিদামতো সার মিলছে না, কখনো সময়মতো পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে। এর মধ্যেই বেড়েছে ডিজেলের দাম। জমি চাষ, সে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে অস্বস্তিতে রয়েছে সাধারণ মানুষ। বাজারে বেশিরভাগ সবজির দাম চড়া। একই অবস্থা মাছ, গোশত ও ডিমেও। স্বস্তি নেই মুদি দোকানের পণ্যের দামেও। আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দাম তুলনামূলক স্বস্তিদায়ক থাকলেও সামগ্রিক বাজারদরে তার প্রভাব খুব একটা নেই। কেবল পেপে বাদ দিলে বর্তমানে সবচেয়ে কম দামের সবজিও ৫০ টাকা কেজি। আর কয়েকটি সবজির দাম উঠেছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। ফলে আয়-ব্যয়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়ছেন সাধারণ মানুষ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধ বাকি অংশ পড়ুন...
বর্তমানে যতগুলো শারীরিক সমস্যা দেখা দেয়, তার মধ্যে অন্যতম গ্যাস্ট্রিক। কম-বেশী অনেকেরই এ সমস্যা রয়েছে। এর একটি কারণ হচ্ছে খারাপ খাদ্যাভ্যাস, ভেজালে সয়লাব খাদ্যাভাস।
আটা-ময়দার তৈরি খাবার অনেক সময় গ্যাস বাড়ায়। উচ্চ আঁশের পাশাপাশি আটায় গ্লুটেন নামক প্রোটিন থাকে, যা পরিপাকতন্ত্র সহজে হজম করতে পারে না। বিশেষ করে বাচ্চা ও বয়স্কদের সমস্যা বেশি হয়।
অতিরিক্ত মসলাযুক্ত খাবার ত্যাগ করতে হবে। কারণ, বেশির ভাগ মসলা পরিপাক করার মতো এনজাইম মানুষের শরীরে নেই। গরমে পেঁয়াজ, রসুন, হলুদগুঁড়া, কাঁচা মরিচ, লবণ ও তেলছাড়া অন্যান্য মসলা ব্যবহার না ঠবাকি অংশ পড়ুন...
কুষ্টিয়া সংবাদদাতা:
কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কবুরহাট গ্রামের কিনাজ উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (২৫)। তিনি ডিগ্রি পাশ করে চাকরির পিছনে না ছুটে হয়েছেন কৃষি উদ্যোক্তা। চলতি মৌসুমে প্রায় ৬ বিঘা জমিতে ‘কালো সোনা’ খ্যাত উচ্চফলনশীল ‘লালতির কিং’ জাতের পেঁয়াজ বীজ এবং ১৫ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। ৬ বিঘা জমিতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকা খরচ হয়েছে। ৬ বিঘা জমিতে ৫৫০ থেকে ৬৫০ কেজি বীজ উৎপাদনের আশা করছেন মনিরুল ইসলাম।
এছাড়াও বিঘাপ্রতি পেঁয়াজ চাষে তার ৫৫ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়েছে। এ বছর হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি জনিত আবহাওয়ার কাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
টিসিবির নতুন নির্দেশিকায় আগের মতো ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে পাবেন ভোজ্যতেল, চিনি ও ডাল। রমজান মাসে বাড়তি মিলবে খেজুর ও ছোলা। তবে এর বাইরেও সুগন্ধি সাবান, গুঁড়ো সাবান, লন্ড্রি সাবান, লবণ, চা, আটা ও মসলা থাকবে ‘ঐচ্ছিক পণ্য’ হিসেবে। অর্থাৎ কার্ডধারী ছাড়াও যে কেউ এসব পণ্য কিনতে পারবেন।
পাশাপাশি জরুরি প্রয়োজনে অনুমতি সাপেক্ষে পেঁয়াজ ও আলুসহ যে কোনো ধরনের পণ্য বিক্রি করতে পারবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
এমন সব সুবিধা দিয়ে টিসিবির নতুন নির্দেশিকা তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যা শিগগির জারি হà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৃষিকে আরও উৎপাদনশীল ও লাভজনক করতে হবে।’
গত রোববার (১৩ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিয়ে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে বাকি অংশ পড়ুন...
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন আহমেদ এবং মাগুরা পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল। সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।
কৃষি কর্মকর্তারা জানান, সংরক্ষণের অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়ে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এয়ার ফ্লো প্রযুক্তির মাধ্যমে পেঁয়াজের স্তূপে প্রয়োজনীয় বঠবাকি অংশ পড়ুন...












