‘রঙ বিলাস’ আখ চাষে লাভবান হচ্ছেন কৃষকরা
, ০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চলনবিল অধ্যুষিত জেলার তিনটি উপজেলায় মনোমুগ্ধকর রঙ আর রসে টইটুম্বুর ‘রঙ বিলাস’ আখ চাষে কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন নাটোরের কৃষকরা।
জেলায় এ বছর ১২৬ হেক্টর জমিতে চিবিয়ে খাওয়ার আখ ‘রঙ বিলাস’ চাষ করা হয়েছে। এসব আখ থেকে পাওয়া যাচ্ছে অন্তত এক হাজার ২১৩ টন রস। অর্থকরী ফসল এ আখ চাষ করে লাভবান হচ্ছেন জেলার কৃষকরা।
কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আবাদকৃত ১২৬ হেক্টর জমির মধ্যে সর্বোচ্চ ৬০ হেক্টর জমি চাষ হয়েছে গুরুদাসপুর উপজেলায়। এছাড়া ৫২ হেক্টর বড়াইগ্রাম উপজেলায় এবং ১৪ হেক্টর জমি সিংড়া উপজেলায়। অর্থাৎ চলনবিল অধ্যুষিত তিনটি উপজেলাতেই শুধুমাত্র ‘রঙ বিলাস’ আখ আবাদ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চলনবিলের মাটি, পানি, ও আবহাওয়া এ আখ চাষের জন্যে উপযোগী।
‘রঙ বিলাস’ আখ চাষকারী রবিউল করিম বলেন, জমিতে চারা রোপণের পরে সাথি ফসল হিসেবে আমরা রসুন অথবা পেঁয়াজ আবাদ করি। ফলনও ভালো পাই। এক বিঘা জমিতে ২৫ থেকে ৩০ মণ রসুন পাওয়া যায়। আর পেঁয়াজ চাষ করলে, আরো একটু বাড়তি ফলন, বিঘাতে ৬০ মণ পর্যন্ত পাওয়া যায়।
তিনি বলেন, সাথি ফসল চাষ করলে আখ আবাদের খরচ উঠে আসে। ফলে আখের বিক্রয় মূল্যের সবটাই তখন মুনাফা। সাথি ফসলের সাথে আখ চাষ করলে বিঘা প্রতি অন্তত দুই লাখ টাকা মুনাফা পাওয়া সম্ভব।
আদর্শ আখচাষি গোলাম রসুল আরো বলেন, এ বছর পাঁচ বিঘা জমিতে আখ চাষ করেছি। ইতোমধ্যে দুই বিঘার আখ বিক্রি করেছি সাড়ে চার লাখ টাকায়। নাটোরের বাইরে থেকে আসা ব্যাপারীরা জমি থেকে আখ কিনে নিয়ে যাচ্ছেন। জমিতে ১শ’ আখ বিক্রি করছি তিন হাজার থেকে সাত হাজার টাকায়। আর বাজারে খুচরা বিক্রি করছি ৪০ থেকে ৮০ টাকা পর্যন্ত।
উপজেলার বনপাড়া কৃষি ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা বলেন, আখের জমিতে সাথি ফসল হিসেবে শুধু রসুন বা পেঁয়াজই নয়, অনেক কৃষক মুগ ডালও চাষ করেন। অত্যন্ত লাভজনক এ পদ্ধতি ব্যবহার করে উপজেলার কৃষকরা অনায়াসে লাভবান হতে পারবেন।
তিনি বলেন, চলতি মৌসুমে এ ব্লকে প্রায় ১০০ একর জমিতে ‘রঙ বিলাস’ আখ আবাদ হয়েছে।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক হাবিবুল ইসলাম খান বলেন, ‘রঙ বিলাস’ আখ চাষ করে চলনবিল এলাকার কৃষকরা লাভবান হচ্ছেন। অদূর ভবিষ্যতে চিবিয়ে খাওয়ার এ আখ এলাকার অন্যতম অর্থকরী ফসলে পরিণত হতে যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানি করবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো সোনার দাম, ভরি কত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নদীতীর রক্ষা-পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় স্বার্থ রক্ষায় অর্থনীতিকেন্দ্রিক কূটনীতির বিকল্প নেই -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি ব্যবস্থাপনায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)