‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
মেহেরপুর শহরের শেখপাড়ার কৃষক আলমের তিন বিঘা জমিতে এখন আমন ধানের সবুজ ঢেউ। সপ্তাহে প্রায় তিনবার সেচ দিতে হচ্ছে। প্রয়োজনমতো দিতে হচ্ছে কীটনাশক, ইউরিয়া, টিএসপি, ডিএপিসহ বিভিন্ন সার। ফসলের মাঠে ব্যস্ততা তাই কমেনি, বরং বাড়ছে। তবে এই ব্যস্ততার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার দুশ্চিন্তাও।
কারণ, ফসলের জন্য প্রয়োজনীয় সার কিনতে গিয়ে তাকে ঘুরতে হচ্ছে ডিলারের দ্বারে দ্বারে। কখনো চাহিদামতো সার মিলছে না, কখনো সময়মতো পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে। এর মধ্যেই বেড়েছে ডিজেলের দাম। জমি চাষ, সেচ থেকে শুরু করে ফসল উৎপাদনের প্রায় প্রতিটি ধাপেই বাড়তি খরচ গুনতে হচ্ছে তাকে।
আলম বলেন, সার কিনতে গিয়ে ডিলারদের দ্বারে দ্বারে ঘুরতে হয়। চাহিদামতো বা সময়মতো সার পাওয়া যায় না। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে কিনতে হয়। এর মধ্যে তেলের দামও বেড়েছে। ডিজেল নিয়ে এ বছর কি হয় আল্লাহই জানে।
‘সময়মতো পর্যাপ্ত সার না পেলে কাক্সিক্ষত উৎপাদন পাওয়া সম্ভব নয়। প্রতিবছর যে পরিমাণ জমিতে পেঁয়াজ চাষ করেন, এবার সার সংকটের কারণে জমির পরিমাণ কমিয়ে দিয়েছেন। চলতি মৌসুমে কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা জরুরি’
তিনি বলেন, বর্তমানে জমি চাষ ও সেচসহ সব ধরনের খরচ বেড়ে গেছে। এভাবে উৎপাদন খরচ বাড়তে থাকলে ফসলের ন্যায্য দাম না পেলে কৃষকের পক্ষে টিকে থাকা কঠিন হবে।
শহরের একই এলাকার কৃষক বাবুল শেখ প্রতিবছর ১২ থেকে ১৫ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেন। এবার সেই জমির পরিমাণ কমিয়ে এনেছেন আট বিঘায়। কারণ, সময়মতো পর্যাপ্ত সার পাওয়ার অনিশ্চয়তা।
বাবুল শেখ বলেন, সময়মতো পর্যাপ্ত সার না পেলে কাক্সিক্ষত উৎপাদন পাওয়া সম্ভব নয়। প্রতিবছর যে পরিমাণ জমিতে পেঁয়াজ চাষ করেন, এবার সার সংকটের কারণে জমির পরিমাণ কমিয়ে দিয়েছেন। চলতি মৌসুমে কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা জরুরি।
মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের কৃষক সোহান হোসেনও এবার বাঁধাকপি ও ফুলকপির আবাদ করছেন। তারও একই অভিযোগÑচাষের শুরুতেই সার সংকট দেখা দিয়েছে।
‘এক বস্তা সার নিতে গেলেও সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় এতক্ষণ অপেক্ষা করেও চাহিদার অর্ধেক সার পাওয়া যায়। এতে কৃষকদের হয়রানির শিকার হতে হচ্ছে’
সোহান হোসেন বলেন, বীজ, সার ও কীটনাশকসহ সবকিছুর দাম বেড়েছে। আগের তুলনায় অনেক বেশি টাকা খরচ করে ফসল উৎপাদন করতে হচ্ছে। পরে বাজারে ভালো দাম না পেলে লোকসান গুনতে হবে।
শুধু উৎপাদন নয়, ফসল বাজারজাত করতেও বাড়তি টাকা লাগছে বলে জানান তিনি। মাঠ থেকে বাজারে সবজি ও অন্যান্য কৃষিপণ্য নিতে পরিবহন খরচ বেড়েছে। এতে কৃষকের লাভের অংশ আরও কমে যাচ্ছে।
জমি প্রস্তুত, বীজ বপন, সেচ, সার ও কীটনাশক প্রয়োগ থেকে শুরু করে ফসল বাজারজাতÑসব ক্ষেত্রেই খরচ বেড়েছে বলে জানান কৃষকরা।
তাদের অভিযোগ, প্রয়োজনের সময় পর্যাপ্ত সারও পাওয়া যাচ্ছে না। কোথাও দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে, আবার কোথাও চাহিদার তুলনায় কম সার নিয়ে ফিরতে হচ্ছে। এর সঙ্গে বীজ, কীটনাশক ও জ্বালানি তেলের বাড়তি দাম যোগ হয়ে উৎপাদন ব্যয় আরও বাড়ছে।
ফলে ভালো ফলনের প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত কাক্সিক্ষত লাভ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তায় কৃষকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে আরেক ধাপ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












