‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো’
, ০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে অস্বস্তিতে রয়েছে সাধারণ মানুষ। বাজারে বেশিরভাগ সবজির দাম চড়া। একই অবস্থা মাছ, গোশত ও ডিমেও। স্বস্তি নেই মুদি দোকানের পণ্যের দামেও। আলু, পেঁয়াজ, আদা ও রসুনের দাম তুলনামূলক স্বস্তিদায়ক থাকলেও সামগ্রিক বাজারদরে তার প্রভাব খুব একটা নেই। কেবল পেপে বাদ দিলে বর্তমানে সবচেয়ে কম দামের সবজিও ৫০ টাকা কেজি। আর কয়েকটি সবজির দাম উঠেছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। ফলে আয়-ব্যয়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়ছেন সাধারণ মানুষ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচাবাজার সরেজমিনে ঘুরে এই চিত্র দেখা যায়।
শুধু পেপে বাদ দিলে সবচেয়ে কম মূল্যের সবজির দাম ৫০ টাকা এবং সবচেয়ে বেশি মূল্যের সবজির দাম ২০০ টাকা।
বাজারের ৩২টি সবজির মধ্যে ৮০ থেকে ১০০ টাকা বা এর ওপরে দাম রয়েছে ১৯টি সবজির। আর বাকি সবজিগুলোর দাম রয়েছে ৩০ থেকে ৮০ টাকার মধ্যে।
বাজার করতে আসা সাইফুল ইসলাম বলেন, দিনকে দিন সবকিছুর দাম বাড়ছে। কীভাবে যে কী করবো সেটাই ভেবে পাই না। শুধু বাজার না, রিকশাভাড়া থেকে শুরু করে সব কিছুর দাম বাড়তি। এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো?
বাজারে প্রতি কেজি বয়লার মুরগি ১৮০- ১৮৮ টাকা, কক মুরগি ২৯০-৩০০ টাকা, লেয়ার মুরগি ৩৫০ টাকা, দেশি মুরগি ৬২০-৬৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর গোশত ৮০০ টাকা ও খাসির গোশত ১২৫০ টাকা কেজি। আর প্রতি ডজন মুরগির লাল ডিম ১৪০-১৪৫ টাকা এবং সাদা ডিম ১৩৫-১৪০ টাকা, হাঁসের ডিম ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আল-আমিন চিকেন হাউজের বিক্রেতা শিপলু আহমেদ সোহেল বলেন, এখন বয়লারের দাম কিছুটা বাড়তি আছে। আর ককের দাম প্রায় দুই আড়াই মাস ধরে একই আছে। কিন্তু তেল গ্যাসের দাম বাড়াতে এই দামে অবশ্যই প্রভাব পড়বে। তখন দাম আরও বাড়তেও পারে, আবার এমনও হতে পারে যে দাম আর কমবে না।
শহিদ ডিম ঘরের বিক্রেতা সামিউল ইসলাম বলেন, সব ডিমের দাম এখন বাড়তি। মানুষের চাহিদাও আছে, তাই পাইকাররা দাম কমায় না। কারণ যতই দাম বাড়–ক তাদের তো বিক্রি হচ্ছেই। তাহলে শুধু শুধু তারা কেন কমাবে? কারও লাভ বেশি হলে আর তারা লাভ কমাতে চায়? এখন যদি মানুষের চাহিদা কমে যায় তাহলে অটোমেটিক আবার তারা দাম কমিয়ে ফেলবে। এই হচ্ছে পাইকারদের অবস্থা!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, ঋণের চুক্তি বাতিল -অর্থমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কি.মি. দূরে পালিয়েছে মার্কিন বাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ হাজার কেজি জিরাসহ ট্রাক জব্দ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিভিন্ন অভিযোগের জবাব দিলো এনপিসিবিএল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৮০টি স্বর্ণের বার উদ্ধার: দুই বিমানকর্মী পাঁচ দিনের রিমান্ডে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধের মধ্যেই নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলেন ইরানের প্রেসিডেন্ট
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকে গুলি করে হত্যা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)