SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%পার%' OR titleBn LIKE '%পার%' OR descriptionEn LIKE '%পার%' OR descriptionBn LIKE '%পার%' OR slug LIKE '%পার%' OR metaTag LIKE '%পার%' OR metaDescription LIKE '%পার%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিহতরা হলেন- চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), তার মা মনিরা বেগম এবং নানী রাশেদা বেগম (৮৫)। নিহত রাশেদা বেগমের মূল বাড়ি বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মনিরা বেগমের স্বামী প্রায় ৩০ বছর আগে মারা যান। তার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে বড় মেয়ে রেশমা ও মেজো ছেলে ফয়সাল (সাবেক বিডিআর সদস্য) ঢাকায় থাকেন। ছোট ছেলে আহাদ পল্লী বিদ্যুতের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন এবং তিনি বৃদ্ধা মা ও নানিকে নিয়ে বাড়িতে থাকতেন।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, পরিবারটি বাড়িতে এক বাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (৪ আগস্ট) প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর অফিস কক্ষে জাজিরাতুল আরবের ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরি এবং ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা এক সৌজন্য সাক্ষাতে এ বার্তা দেয়া হয়।
সাক্ষাতের শুরুতেই জাজিরাতুল আরবের ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা বলেন, এখন থেকে সৌদি আরবে কর্মস্থলে বাংলাদেশি কর্মীদের কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে, দ্রুততম সময়ে অন্য কোনো নিয়োগকর্তা বা কফিলের অধীনে আকাম বাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন– ফারুক হোসেন (৪১), সাকিব খান (২৫), মাসুম মুনসী (৪৫), মীর তৌহিদুল ইসলাম (৩৬) ও বকুল মণ্ডল (৩৫)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো একটি সুপারিশপত্রে একজন চাকরিচ্যুত কর্মচারীকে পুনর্বহালের অনুরোধ করা হয়। ওই চিঠিতে প্রধানমন্ত্রী, একাধিক মন্ত্রী এবং উচ্চ বাকি অংশ পড়ুন...
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরুর নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়েছে। এখন থেকে দেশটির নতুন নাম নাওয়েরো প্রজাতন্ত্র। স্থানীয় ভাষার উচ্চারণ ও বানানের সঙ্গে মিল রেখেই এ পরিবর্তন আনা হয়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
নাওয়েরোর প্রেসিডেন্ট ডেভিড অ্যাডিয়াং বলেন, ‘দেশের আন্তর্জাতিক পরিচিতিমূলক সংকেত বা কোডও বদলানো হবে। এতদিন আমাদের নাগরিকদের নাউরুয়ান বলা হলেও এখন থেকে তাদের দেই নাওয়েরো নামে ডাকা হবে।’
বৃহস্পতিবার সরকারের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপের মাধ বাকি অংশ পড়ুন...
যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলস্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, ট্রেনটি রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিল। কড্ডা স্টেশনে প্রবেশের সময় একটি বগি লাইনচ্যুত হলেও তাৎক্ষণিকভাবে গতি নিয়ন্ত্রণে আনায় বড় দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পায়।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, সিল্কসিটি এক্সপ্রেসের বগিটি লাইনচ্যুত হওয়ায় যমুনা সেতু হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বিকেল ৩টায় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বগিটি বাকি অংশ পড়ুন...
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসিএমএস এবং প্রেসিশন স্ট্রাইক মিসাইল বা পিআরএসএম-এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ‘প্রায় সব’ মজুত ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিরাপদ দূরত্বে অবস্থান করেই দক্ষিণ ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানো সম্ভব হয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, সংঘাত চলাকালে ব্যাপক ব্যবহারের কারণে এসব ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতা বিবেচনায় এই অস্ত্রভাণ্ডার আগের বাকি অংশ পড়ুন...
একই সাথে চার লেনের এই প্রকল্পে ডিভাইডারের মাঝে একাধিক ইউটার্ন দেয়া সহ বিভিন্ন স্থানে রাস্তার পাশে গর্ত ও অপরিকল্পিত ভাবে বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রাখায় সুফলের পরিবর্তে বাড়ছে জনদুর্ভোগ, একই সাথে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, যানজট ও সড়ক দুর্ঘটনা কমাতে এই প্রকল্প শুরু হয়েছে। দ্রুত কাজ শেষ করাসহ ঝুঁকিপূর্ণ ইউটার্ন পুনর্বিন্যাসের দাবিতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে গণস্বাক্ষরে অভিযোগ দিয়েছেন পঞ্চগড় সদর ইউনিয়নের মোলানী এলকার বাসিন্দারা।
সরেজমিনে মোলীনী মাহির পেট্রোল পা বাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ একই ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের মৃত খুজিয়া মাহমুদের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে আব্দুল হামিদ রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলচালক রামিম মিয়াও আহত হন।
পরে তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখ- ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারত সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ ধরনের কার্যক্রম বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
গতকাল সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উপদেষ্টা হুমায়ুন কবির এ কথা বলেন। তেজগাঁওয়ে প্রধানমন্ত বাকি অংশ পড়ুন...
বরিশাল সংবাদদাতা:
বাকেরগঞ্জ উপজেলায় ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল জেলার পুলিশ সুপার এ জেড এম মুস্তাফিজুর রহমান জানান, এটি কোন ধরনের বিস্ফোরক, আমরা জানি না। আরও বিস্ফোরক আছে কিনা তাও বলতে পারছি না। তবে ঢাকায় বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছ। বিকেলের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছাবে বলে আশা করছি। পুলিশ সামগ্রিক বিষয়টি খতিয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ৫ আগস্ট ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দিবসটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনো ধরনের নাশকতা করতে পারে এমন আশঙ্কা আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে তো আমার মনে হয় না! একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মাঝে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না।’
এর আগে তিনি জানান, ৫ আগস্ট উপলক্ষে বিএনপি আগামীকাল একটি সভা ডেকেছে। সেখানে যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা উপস্থিত থাক বাকি অংশ পড়ুন...












