পঞ্চগড়ে ঘন ঘন ইউটার্নে দুর্ঘটনার আশঙ্কা, প্রশ্নে চার লেন প্রকল্প
পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে তেঁতুলিয়া মহাসড়কের ব্যারিস্টার বাজারের শিংপাড়া এলাকার যুব উন্নয়ন কার্যালয় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মহাসড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীত করার কাজ চলছে। সড়ক প্রশস্ত করার পাশাপাশি নির্মাণ করা হচ্ছে রোড ডিভাইডার। তবে কাজ ও কাজের মান নিয়ে রয়েছে নানা অভিযোগ।
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
জানা গেছে, যানজট ও সড়ক দুর্ঘটনা কমাতে এই প্রকল্প শুরু হয়েছে। দ্রুত কাজ শেষ করাসহ ঝুঁকিপূর্ণ ইউটার্ন পুনর্বিন্যাসের দাবিতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে গণস্বাক্ষরে অভিযোগ দিয়েছেন পঞ্চগড় সদর ইউনিয়নের মোলানী এলকার বাসিন্দারা।
সরেজমিনে মোলীনী মাহির পেট্রোল পাম্প এলাকায় গেলে স্থানীয়রা অভিযোগ করেন, পঞ্চগড় শহরের চৌরঙ্গীমোড় থেকে ব্যারিস্টার বাজারের শিংপাড়া এলাকায় যুব উন্নয়ন কার্যালয় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার জাতীয় মহাসড়কের কাজ দীর্ঘদিন ধরে চলছে। সড়ক প্রশস্তকরণের পাশাপাশি নির্মাণ করা হচ্ছে রোড ডিভাইডার। তবে ধীরগতির নির্মাণকাজ এবং পরিকল্পনাহীন ইউটার্নের কারণে যান চলাচলে দুর্ভোগ বাড়ছে। বিভিন্ন পয়েন্টে একাধিক ইউটার্ন রাখায় দুর্ঘটনার ঝুঁকি কয়েক গুণ হারে বেড়েছে।
পঞ্চগড় সদর ইউনিয়নের মোলানী এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী সেলিম সময় সংবাদকে বলেন, দুই লেন থেকে চার লেন হলে আমাদের সবার জন্য সুবিধা হবে। তবে যেভাবে কাজ চলছে, তাতে দুর্ভোগ অনেক বেড়েছে। একই সঙ্গে কাজ চলমান পুরো রাস্তায় বেশি করে ইউটার্ন দেওয়া হয়েছে। এতে ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে।
রফিকুল ইসলামসহ স্থানীয়রা অভিযোগ করে সময় সংবাদকে বলেন, ম্যানুয়াল অনুযায়ী যেভাবে কাজ করার দরকার, সেভাবে কাজ হচ্ছে না। মাহির পাম্পসহ বিভিন্ন স্থানে যে হারে ইউটার্ন দেওয়া হয়েছে, তাতে প্রতিদিন গাড়িগুলো মোড় নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। দুই লেনের পরিবর্তে ঝুঁকি কয়েক গুণ হারে বেড়েছে। একই সঙ্গে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে এবং এক দিন কাজ করলে চার দিন কোনো কাজ হয় না বলেও অভিযোগ তাদের।
এদিকে দ্রুত প্রকল্পের কাজ শেষ করা এবং ঝুঁকিপূর্ণ ইউটার্ন পুনর্বিন্যাসের দাবিতে গত ৬ জুলাই জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে গণস্বাক্ষরসহ লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন সময় সংবাদকে বলেন, মূলত বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া হয়ে পঞ্চগড়ের ওপর দিয়ে বিভিন্ন ভারী যানবাহন চলাচল করে। এতে দুর্ঘটনার পাশাপাশি যানজটের সৃষ্টি হয়। এ থেকে পরিত্রাণ পেতেই সড়ক বিভাগ চার লেনের কাজ চালিয়ে যাচ্ছে। তবে অভিযোগের বিষয়টি তিনি অবগত নন বলেও জানান।
কাজের ধীরগতির বিষয়ে সড়ক উপ-বিভাগ পঞ্চগড়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মোতাহার আলী সময় সংবাদকে বলেন, টানা বৃষ্টির কারণে কাজের গতি কিছুটা কমেছে। এছাড়া নতুন ডিভাইডার ও ইউটার্ন ব্যবস্থার সঙ্গে চালকরা এখনও পুরোপুরি অভ্যস্ত না হওয়ায় দুর্ঘটনা ঘটছে বলেও জানান তিনি।
সড়ক বিভাগ জানিয়েছে, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের উদ্বোধন করা হয় ২০২৫ সালের ৩০ নভেম্বর। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আরএবি-আরসি প্রাইভেট লিমিটেড।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












