আনুষ্ঠানিকভাবে দেশের নাম পাল্টে ফেলল নাউরু
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নাওয়েরোর প্রেসিডেন্ট ডেভিড অ্যাডিয়াং বলেন, ‘দেশের আন্তর্জাতিক পরিচিতিমূলক সংকেত বা কোডও বদলানো হবে। এতদিন আমাদের নাগরিকদের নাউরুয়ান বলা হলেও এখন থেকে তাদের দেই নাওয়েরো নামে ডাকা হবে।’
বৃহস্পতিবার সরকারের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপের মাধ্যমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই প্রত্যন্ত দ্বীপরাষ্ট্রটি তার ঐতিহ্যবাহী নামে ফিরে আসবে। দেশটি আন্তর্জাতিকভাবে ‘নাউরু’ নামে পরিচিত হয়েছিল শুধুমাত্র এই কারণে যে, এর স্থানীয় নামটি বিদেশিদের উচ্চারণ করতে কঠিন ছিল এবং এটি পছন্দের বিষয় না হয়ে বরং সুবিধার জন্য রাখা হয়েছিল।
চলতি বছরের জানুয়ারিতে পার্লামেন্টে নাম পরিবর্তনের প্রস্তাব দেন প্রেসিডেন্ট অ্যাডিয়াং। তিনি বলেন, ‘এ পরিবর্তনের মাধ্যমে আমাদের ঐতিহ্য, ভাষা ও জাতীয় পরিচয়কে আরও যথাযথভাবে সম্মান জানানো হবে।’ পরে প্রয়োজনীয় দুই দফা ভোটে অনুমোদিত হয় প্রস্তাবটি।
নাওয়েরোতে মাত্র ১২ হাজার মানুষের বসবাস। জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ। এর আগে রয়েছে শুধু টুভালু ও ভ্যাটিকান সিটি। নাওয়েরো একসময় জার্মানির উপনিবেশ ছিল। পরে ছিল অস্ট্রেলিয়া প্রশাসনের অধীন। ১৯৬৮ সালে স্বাধীনতা লাভ করে দেশটি। ১৯৭০-এর দশকে ফসফেট খনির কারণে নাওয়েরো বিপুল সম্পদের মালিক হয়ে ওঠে। তবে সেই শিল্প ধসে পড়ায় ১৯৯০-এর দশকে দেশটি মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়ে যায়।
বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি নাওয়েরো। এ কারণে নাগরিকত্বের বিনিময়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে মানুষ ও গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপদ এলাকায় সরিয়ে নেয়ার তহবিল গঠনের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।
প্রেসিডেন্ট অ্যাডিয়াং বলেন, ‘নাম পরিবর্তন জাতীয় গৌরবের নতুন সূচনা করবে। শুরুতে এ বিষয়ে গণভোটের পরিকল্পনা থাকলেও পরে দীর্ঘ আলোচনার পর সরকার সিদ্ধান্ত নেয়, গণভোটের প্রয়োজন নেই।’ এ পদক্ষেপের মধ্য দিয়ে ঔপনিবেশিক অতীতের পরিচয় থেকে সরে এসে ঐতিহ্যবাহী নাম গ্রহণ করা দেশগুলোর তালিকায় যুক্ত হলো নাওয়েরো। এর আগে ২০১৮ সালে সোয়াজিল্যান্ড নাম বদলে এসওয়াতিনি এবং ২০২২ সালে তুরস্ক আন্তর্জাতিক পরিসরে তুর্কিয়ে নাম ব্যবহার শুরু করে।
নাউরুর এই সিদ্ধান্তের ফলে তাদের জাতীয় বিমান এবং জাহাজের নাম পরিবর্তন করতে হবে। সরকার ইতোমধ্যেই অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে এই পরিবর্তনকে স্বীকৃতি দেয়ার চেষ্টা করছে বলে তাদের বিবৃতিতে বলা হয়েছে।
এদিকে জাতিসংঘের ওয়েবসাইটে দেশটির নতুন নাম নথিভুক্ত করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে, সরকার জুন মাসে এটি পরিবর্তনের জন্য অনুরোধ করেছিল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন ও চীনা দূতাবাসগুলোও তাদের ওয়েবসাইটে দেশটিকে ‘নাওয়েরো’ নামে উল্লেখ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক সপ্তাহে মালদ্বীপে ৮ বাংলাদেশির অস্বাভাবিক মৃত্যু, উদ্বেগ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতিটি নাগরিকের জন্য আইনি সেবা নিশ্চিত করা নতুন কর্মকর্তাদের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরে পড়েছিল গৃহবধূ, তার সন্তান ও বৃদ্ধ মায়ের মৃতদেহ, যা বলছেন স্থানীয়রা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্বে প্রথমবারের মতো প্রেরক-গ্রহীতা দুইভাবেই সুইফট পেমেন্ট চালু করল সিটি ব্যাংক
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোমরা স্থলবন্দর দিয়ে ২০০ টন কাঁচা মরিচ আমদানি
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কফিলের অধীনে আকামা নবায়নে বাংলাদেশিদের আইনগত বাধা নেই
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত অর্থবছরে এনবিআরের রাজস্ব ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাড়ে ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রায় সব মজুত ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












