ইবরাহীম আল-ফাযারী:
কতিপয় ঐতিহাসিক বলেন, ‘যখন তার ফাঁসির কাষ্ঠ উপরে উত্তোলন করা হলো এবং তার থেকে ফাঁসি কার্যকরী ব্যক্তিদের হাত সরে গেলো, হঠাৎ কাষ্ঠ নরাধমটার চেহারা কিবলার দিক থেকে ফিরিয়ে দিলো। ঠিক তখনই কোথা থেকে দৌড়ে এসে একটি কুকুর নরাধমটার দেহ থেকে দরদর করে বেয়ে পড়া জমাট রক্তে মুখ লাগিয়ে চপচপ করে তা পান করে নিলো!
এই ঘটনাটি উপস্থিত সকলের জন্য মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে এক বিরাট নিদর্শন ছিলো। এটা দেখে সকলেই ‘আল্লাহু আকবর’ বলে তাকবীর ধ্বনি দিয়ে আকাশ-বাতাস প্রকম্পিত করে তুললো। তখন কাযী ইয়াহইয়া বিন উমর বলেন- নূরে মুজাসসাম হাবীব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের নৌবাহিনী পরিচালিত দেশীয় প্রযুক্তিতে নির্মিত মহাসাগরগামী যুদ্ধজাহাজ ‘শহিদ মাহদাভি’ প্রথম দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক মিশন সফলভাবে সম্পন্ন করে ইরানের আঞ্চলিক নৌসীমায় ফিরে এসেছে।
গত সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ।
৫৭ দিনেরও বেশি সময় ধরে চলা এই সমুদ্রযাত্রা শেষে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি। স্বাগত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, খামেনির নির্দেশনা অনুযায়ী ইরানের সশস্ত্র বাহ বাকি অংশ পড়ুন...
আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে “রোযা অবস্থায় ইনজেকশন, ইনহেলার, স্যালাইন নিলে অবশ্যই রোযা ভঙ্গ হয়ে যাবে” এই বিষয়টি বিশেষ গুরুত্ব ও তাৎপর্য বহন করে, যা অস্বীকার করার উপায় নেই।
কেননা বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসার মাধ্যম হিসাবে ইনজেকশনের ভূমিকা অপরিসীম, বিশেষ করে কিছু কিছু রোগের ক্ষেত্রে নিয়মিত ইনজেকশন নেওয়ার প্রয়োজন পড়ে। সুতরাং রোযা অবস্থায় ইনজেকশন নেওয়া, না নেওয়ার ব্যাপারে অনেকেই সিদ্ধান্তহীনতায় ভোগেন, যেহেতু কিছু সংখ্যক মুফতি ইনজেকশনের কার্যকারিতা সম্পর্কে না জানার কারণে ভুল ফতওয়া দিয়েছে যে, “রোযা রাখা অবস্থা বাকি অংশ পড়ুন...
পাওনাদারের যাকাত আদায়ের বিধান :
(পূর্বে প্রকাশিতের পর)
আরেকটি বিধান হলো কোন ব্যক্তি কাউকে কোন কিছু কেনার জন্যে টাকা দিলো। টাকা গ্রহীতা যদি উক্ত বস্তু বা টাকা ফেরত দেয় উক্ত যাকাত আদায়ের নিয়ম নি¤œরূপ হবে-
উদাহরণস্বরূপ কোন ব্যক্তি টাকা গ্রহীতাকে একটি জমি ক্রয়ের জন্যে কিছু টাকা দিলো। এমতাবস্থায় বাসস্থানের উদ্দেশ্যে অথবা চাষাবাদ করার উদ্দেশ্যে যদি জমি কেনার জন্যে টাকা দিয়ে থাকে তাহলে সে টাকার যাকাত দিতে হবে না।
এখন, টাকা গ্রহীতা যদি জমি না দিয়ে টাকা ফেরত দেয়; আর সে টাকা যদি নিছাব পরিমাণ হয় এবং বছর পূর্ণ হয় তাহলে সে টাকারও যাকাত দি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। তাদের মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রী হিসেবে শপথ নিলো যারা :
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ২. আমীর খসরু মাহমুদ চৌধুরী, ৩. সালাহউদ্দিন আহমদ, ৪. ইকবাল হাসান মাহমুদ, ৫. হাফিজ উদ্দিন আহমেদ, ৬. আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ৭. আব্দুল আওয়াল মিন্টু, ৮. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ৯. মিজানুর রহমান মিনু, ১০. নিতাই রায়, ১ বাকি অংশ পড়ুন...
মানব হৃদয়ে যাবতীয় রোগ তথা বদ খাছলতসমূহের মধ্যে কৃপণতা বা ধনাসক্তি সর্বাপেক্ষা জঘণ্যতম রোগ। এটা যত ক্ষতি সাধন করতে পারে অন্য কোন কিছু তত ক্ষতি করতে পারে না। (কিমিয়ায়ে সাআদাত)
একবার সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র কা’বা শরীফ তাওয়াফ করছিলেন। এমতাবস্থায় এক ব্যক্তি এসে পবিত্র কা’বা শরীফের বেষ্টনীর উপর হাত রেখে বলতে লাগলেন, “হে দয়াময় মহান আল্লাহ পাক! এই পবিত্র ঘরের উছীলায় আপনি আমার গুনাহসমূহ ক্ষমা করে দিন।”
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক বাকি অংশ পড়ুন...
পবিত্র মক্কা শরীফের কাফির মুশরিকদের সংঘবদ্ধ ও যুদ্ধের প্রস্তুতি:
এছাড়া কুরাইশ কাফির মুশরিকদের থেকে আবূ ত্বলহা হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল উয্যা ইবনে উছমান ইবনে আব্দুদদার এর কুনিয়াত আর সুলাফা হলো ত্বলহার ছেলে মুসাফি’, জুল্লাস ও কিলাবের মা। তাদের পিতাসহ তারা সকলে উহুদ যুদ্ধে নিহত হয়। বনূ মালিক ইবনে হিসল গোত্রের খুন্নাস বিনতে মালিক ইবনে মাযরাব নামক জনৈক মহিলা তার ছেলে আবূ আযীয ইবনে উমায়েরসহ যুদ্ধে বেরিয়েছিলো। সে হযরত মুসয়াব ইবনে উমাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মা ছিলো। অনুরূপভাবে আমরাহ বিনতে আলক্বামা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের ভয়াবহ গ্যাস সংকট ঠেকাতে যখন কূপ প্রকল্প দ্রুত অনুমোদন জরুরি, তখন উল্টো দীর্ঘ সূত্রতা বাড়বে সরকারের পদক্ষেপে। ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুমোদনে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) অনুমোদন বাধ্যতামূলক করায় এমন শঙ্কা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের এটি দ্বিতীয় নেতিবাচক পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সরকারের শুরুর দিকে তৃতীয়পক্ষের মাধ্যমে প্রাকসমীক্ষার বিধিনিষেধ বহাল রাখা প্রথম অন্তরায় হিসেবে চিহ্নিত হবে।
অর্থায়ন জটিলতায় প্রকল্প বাস্তবায়ন যখন বিলম্বিত হচ্ছিল, তখন বাকি অংশ পড়ুন...
পারস্য শাসক খসরু পারভেজ:
তাদের চোখে মুখে বিস্ময় ও ব্যাকুলতা ফুটে উঠলো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে তাকিয়ে তারা বলতে লাগলো, ‘আপনি কি জানেন আপনি কি বলছেন?! একথা কি আমরা ‘বাযান’ কে লিখে জানাবো?
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, অবশ্যই, লিখে দাও এবং তাকে এটাও জানিয়ে দাও, আমার সম্মানিত দ্বীন খুব শিগগির পারস্য শাসক কিসরার সাম্রাজ্যের শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যাবে। বাযান যদি ইসলাম গ্রহণ করে তাহলে আমি তাকে দান করবো সেই বিস্ত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরাকের সীমান্তবর্তী পূর্ব সিরিয়ার তেলসমৃদ্ধ দেইর এজোর প্রদেশে দেশটির সবচেয়ে বড় তেলক্ষেত্র ওমর অয়েল ফিল্ড এবং কনোকো গ্যাসক্ষেত্র দখলে নিয়েছে সিরীয় সরকারি বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বান অমান্য করে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে এসব প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিয়েছে তারা। গত রোববার এ তথ্য জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দেশটির নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ইরাক সীমান্তবর্তী তেলসমৃদ্ধ এলাকায় সিরীয় বাহিনীর মিত্র আরব গোত্রীয় যোদ্ধারা অগ্রসর হলে সরকারি বা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইয়াবস জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ পর্যবেক্ষক মিশন। গণভোট পর্যবেক্ষণ করবে না। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলন এ কথা জানায় ইইউর নির্বাচন পর্যবেক্ষণ প্রধান।
ইয়াবস বলেছে, পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে দুই মাসের মতো সময় বাংলাদেশে কাজ করবে ইইউ পর্যবেক্ষক মিশন। শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে ইইউ পর্যবেক্ষক মিশন। গণভোট পর্যবেক্ষণ করব বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদাদতা:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে আসা এক শিক্ষককে শারীরিক হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে চাকসুর চার নেতার নেতৃত্বে ওই শিক্ষককে পরীক্ষাকেন্দ্র থেকে তাড়া করে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
হেনস্তার শিকার ওই শিক্ষকের নাম হাসান মোহাম্মদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক। ক্যাম্পাসে তিনি আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের রাজনৈতিক সংগঠন বাকি অংশ পড়ুন...












