এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ আশির, ১৩৯৩ শামসী সন , ০৩ মার্চ, ২০২৬ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাত আরও বিস্তৃত আকার নিচ্ছে। ইরান থেকে সৌদি আরব, সাইপ্রাস, কুয়েত, লেবানন, ইরাক, বাহরাইন পর্যন্ত একের পর এক হামলা, বিস্ফোরণ, সতর্ক সংকেতে নতুন করে বাড়ছে উদ্বেগ। সর্বশেষ পরিস্থিতিতে উঠে এসেছে একাধিক প্রাণহানি ও সামরিক স্থাপনায় আঘাতের তথ্য।
ইরানে ব্যাপক প্রাণহানি: রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইরানের ১৩১টি কাউন্টিতে (উপজেলা/জেলা সদৃশ এলাকা) দুই সন্ত্রাসবাদী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এ পর্যন্ত অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন।
সৌদিতে তেলের শোধনাগারে আগুন: সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ড্রোনকে আকাশেই ধ্বংস করার পর সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে রাস তানুরাজ তেল শোধনাগারে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে হামলা: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক ঘাঁটির রানওয়েতে একটি ড্রোন আঘাত হেনেছে।
কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ৩টি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
লেবাননে ইসরায়েলি হামলা: লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি সন্ত্রাসীদের বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন।
বাহরাইনে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা: বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে যে, বিপক্ষ শক্তি মার্কিন নাগরিকদের ওপর হামলা করার পরিকল্পনা করছে।
ইরাকে হামলা: একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখর এলাকায় ইরান সমর্থিত আধা-সামরিক গোষ্ঠী 'কাতায়েব হিজবুল্লাহর' অবস্থান লক্ষ্য করে দুই দখলদার সন্ত্রাসী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এরবিলে বিস্ফোরণ: আল জাজিরা অ্যারাবিকের প্রতিনিধিরা ইরাকের এরবিলে "শক্তিশালী বিস্ফোরণের" খবর দিয়েছেন।
উপসাগরীয় দেশগুলোতে আতঙ্ক: সকালে বাহরাইনে সতর্ক সংকেত বেজে ওঠে এবং আবুধাবি ও দোহায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












