বাড়বে আমলাতান্ত্রিক জটিলতা, বিলম্বিত হবে গ্যাস অনুসন্ধান!
, ১৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দেশের ভয়াবহ গ্যাস সংকট ঠেকাতে যখন কূপ প্রকল্প দ্রুত অনুমোদন জরুরি, তখন উল্টো দীর্ঘ সূত্রতা বাড়বে সরকারের পদক্ষেপে। ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুমোদনে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) অনুমোদন বাধ্যতামূলক করায় এমন শঙ্কা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের এটি দ্বিতীয় নেতিবাচক পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সরকারের শুরুর দিকে তৃতীয়পক্ষের মাধ্যমে প্রাকসমীক্ষার বিধিনিষেধ বহাল রাখা প্রথম অন্তরায় হিসেবে চিহ্নিত হবে।
অর্থায়ন জটিলতায় প্রকল্প বাস্তবায়ন যখন বিলম্বিত হচ্ছিল, তখন আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশের মাধ্যমে গঠন করা হয় জিডিএফ (গ্যাস উন্নয়ন তহবিল)। ওই তহবিল গঠনের জন্য প্রতি ঘনমিটার গ্যাসের বিপরীতে ভোক্তাদের উপর ৪৬ পয়সা চার্জ আরোপ করা হয়।
জিডিএফ ধারনা প্রথম উত্থাপন করেছিলেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. নুরুল ইসলাম। তিনি বলেছিলেন দেশীয় প্রতিষ্ঠানগুলো অর্থায়ন সংকটের কারণে যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করতে পারে না। প্রকল্প নিয়ে বিদেশি সাহায্যের জন্য বসে থাকতে হয়, এতে কাজে অনেক বিলম্ব হয়। আর ঋণ প্রদানে দাতাদের নানা রকম শর্ত ও ফরমায়েশ থাকে, এতে অনেক সময় প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়। এই তহবিলের অর্থ দিয়ে দেশীয় কোম্পানি বাপেক্স প্রকল্প গ্রহণ করবে যাতে দেশে গ্যাসের উৎপাদন বাড়ানো যায়। এতে ভোক্তারা সাশ্রয়ী মূল্যে গ্যাস পাবেন।
পেট্রোবাংলার পরিচালক (অর্থ) একেএম মিজানুর রহমান বলেছেন, এতোদিন জিডিএফ অর্থায়নে পরিচালিত প্রকল্প নিজস্ব অর্থায়ন হিসেবে বিবেচিত হতো। ওই প্রকল্প অনুমোদন দিতেন মন্ত্রী অথবা উপদেষ্টা।
তারই ধারাবাহিকতায় ৯টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় ছিল। এনইসির নতুন সিদ্ধান্ত ওই প্রকল্পগুলো বাস্তবায়ন অনেক বিলম্বিত হওয়ার শঙ্কা করা হচ্ছে। এনইসির অনুমোদনের পর শুধু জিও জারি হতেই সময় লেগে যায় ৩ থেকে ৪ মাসের মতো। আর পরিকল্পনা কমিশনের অনুমোদনেও কয়েক মাসের ধাক্কা। যদি কোন ব্যাখ্যা চাওয়া হয় তাহলেতো কথাই নেই।
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভার কার্যপত্রে বলা হয়েছে, স্বায়ত্বশাসিত সংস্থা, আধা স্বায়ত্বশাসিত সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রায়াত্ব কোম্পানিসমূহ কর্তৃক শতভাগ নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত প্রকল্প অনুর্ধ্ব ৫০ কোটি টাকা হলে বিভাগীয় প্রকল্প মূল্যায়ন কমিটির (ডিপিইসি) সুপারিশক্রমে উদ্যোগী মন্ত্রণালয়/বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী/প্রতিমন্ত্রী অনুমোদন ও বাস্তবায়ন করবেন। প্রকল্প ব্যয় ৫০ কোটি টাকার বেশি হলে অন্যান্য প্রকল্পের অনুরূপ একনেক কর্তৃক অনুমোদন গ্রহণের প্রক্রিয়াকরণের নিমিত্ত পরিকল্পনা কমিশনে প্রেরণ করতে হবে।
এনইসি সভার কার্যপত্র ১৯ জানুয়ারি প্রকাশের ১০ দিন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে। সেই পাওয়ার পর উদ্বেগ বেড়েছে পেট্রোবাংলা, বাপেক্সসহ গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানিগুলোর মধ্যে।
চূড়ান্ত পর্যায়ে থাকা প্রকল্পগুলো ফেরৎ দেওয়া হবে। নতুন নিয়মের উপযোগী করে কাগজপত্র তৈরি করতে লম্বা সময় চলে যাবে। আবার পরিকল্পনা কমিশন ও এনইসির এতে দ্রুত কূপ খননের পরিকল্পনায় ভাটা পড়ার শঙ্কা দেখছেন সংশ্লিষ্টরা।
ক্যাবের জ্বালানি বিয়ষক উপদেষ্টা ড. এম শামসুল আলম বলেছেন, জিডিএফ’র টাকাটা ভোক্তাদের, এটা সরকারের না। সরকারের দায়িত্ব হচ্ছে টাকাটা ব্যবহার করা। সরকার কাজটি করতে ফেল করেছে। এটি পরিচালনা করার কথা ছিল বিইআরসির, মন্ত্রণালয় নিজের হাতে নিয়েছে। ফেল করার কারণ মূল্যায়ণ ছাড়ায় কেবিনেট কেড়ে নিলো। এতে সরকারের কর্তৃত্ব আরও বেশি করে প্রতিষ্ঠিত হলো, অনিশ্চিত হয়ে গেলো জিডিএফ। অথচ মূল্যায়ন করে একটি গাইডলাইন দিতে পারতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












