নিজস্ব প্রতিবেদক:
মানসিক প্রতিবন্ধী কিশোর হামিদুল ইসলাম। ১৩ বছর বয়সী হামিদুল শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার কারণে স্পষ্ট করে কথা বলতেন না। তবে তার সরল আচরণের জন্যে নড়াইবাগ এলাকার মানুষের কাছে আদুরে ছিলেন। গত কয়েকদিন আগে তাকেই ডেমরার মালা মার্কেটের নড়াইবাগে ফুসলিয়ে নিয়ে শ্লীলতাহানির পর নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
হামিদুলের স্বজনরা কে জানান, গত ৭ নভেম্বর (শনিবার) দুপুর ১২টার দিকে হামিদুল ডেমরার নড়াইবাগের নিজ বাসা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে পরিবার ও স্বজনরা তাৎক্ষণিকভাবে ডেমরা থানায় একটি সà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিজেদের কাছে কোনো ভিকটিম না রেখেই অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো একটি অনলাইন প্রতারক চক্র।
নিখোঁজের বিজ্ঞপ্তি দেখে পরিবারের সদস্যদের নম্বর সংগ্রহ করে অপহরণকারী পরিচয়ে ফোন দিতো চক্রটি। পরে ভিকটিমের কণ্ঠ নকল করে মারধর ও নির্যাতনের অভিনয় করে পরিবারের কাছ থেকে টাকা আদায় করত তারা।
এমন একটি প্রতারক চক্রের মূল হোতা ফয়সাল ও তার সহযোগী আল-আমিনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
পৃথক অভিযানে ঢাকার যাত্রাবাড়ী ও ডেমরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারঠবাকি অংশ পড়ুন...
ভুক্তভোগী শিশুর মা জানান, তিনি শহরের ক্যাপসুল মার্কেট এলাকার একটি পার্লারে কাজ করেন। সেই সুবাদে বিপ্লব নামের ওই যুবক পার্লারে যাতায়াত করত। গতকাল শুক্রবার বিকেলে শিশুটি মায়ের কাছে নিচতলায় নামার পর থেকেই নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে বিপ্লব তিনটি চিপস নিয়ে তার কাছে আসে। মেয়ের কথা জানতে চাইলে সে নানা টালবাহানা শুরু করে। পরে তিনি জানতে পারেন, এক রিকশাচালক গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, বিপ্লঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সর্বশেষ দীপের দাবি, ঘটনার দিন তাদের পুলিশের পোশাক পরা কয়েকজন ধাওয়া করেছিলেন। সেই ধাওয়ার মুখে পানিতে পড়ে যান তাহসিফ। তবে ধাওয়াকারীরা প্রকৃতপক্ষে পুলিশ সদস্য, নাকি মাদক কারবারি কিংবা অন্য কেউ, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার পরিচিত ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্যে একাধিক অসংগতি পেয়েছে তদন্তসংশ্লিষ্টরা। ঘটনার দিন কী হয়েছিল, তাহসিফ কীভাবে নিখোঁজ হলেন এবং কেন দীপ একা ফিরে এলেন, এসব বিষয়à§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরা, ভাটারা, গুলশান ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ জন নারীকে উদ্ধার এবং বিপুল পরিমাণ মাদক ও বিদেশি মদসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর কাওরানবাজার এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসআরবি-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম খান এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৬ অক্টোবর চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানা থেকেআবেদন পাওয়ার পর এসআরবি-১ এর একটি দল ডিএমপির উত্তরা পশ্চিম থানাধীন à বাকি অংশ পড়ুন...
টেকনাফ সংবাদদাতা:
স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না টেকনাফের এনামুল হক কায়েস। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। হ্নীলার একটি বনফুলের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। প্রায় ১০ দিন আগে হঠাৎ নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সেন্টমার্টিন উপকূল থেকে নৌবাহিনীর উদ্ধার করা ৭৬ জনের তালিকায় তাকে পাওয়া যায়।
পরিবারের দাবি, কায়েসকে অপহরণের পর পাচারের উদ্দেশ্যে দালালদের কাছে বিক্রি করা হয়েছিল। পরে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করা হয়। কায়েসà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকা-ে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল ৮টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, রিসোর্টটিতে আশিকুলের পরিবারের নয়জন সদস্য ছিলেন। তাদের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজন হাসপাতালে ভর বাকি অংশ পড়ুন...
পটুয়াখালী সংবাদদাতা:
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের প্রায় ৫৩ ঘণ্টা পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে শিশুটির বাড়ির সামনের একটি খাল থেকে ব্যাগভর্তি অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আল আমিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে খালের কচুরিপানার মধ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে কচুরিপানা সরিয়ে একটি ব্যাগের মধ্যে শিশুটির মরদেহ দেখতে পান তারাà বাকি অংশ পড়ুন...
মানিকগঞ্জ সংবাদদাতা:
হরিরামপুর থানার অস্ত্রাগার থেকে ১০ রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম পিস্তল ও একটি ম্যাগাজিন উধাওয়ের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্ব নেওয়ার পর অস্ত্রের হিসাব যাচাই করতে গিয়ে ঘাটতি ধরা পড়ে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে থানা-পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর হরিরামপুর থানার দায়িত্ব নেন ওসি জে এম তৌফিক আজম। নথিপত্র অনুযায়ী অস্ত্র ও গোলাবারুদের দায়িত্ব বুঝে নেওয়ার কয়েক দিন পর সরেজমিনে গণনা করতে গিয়ে একটি পিসà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ার মিরপুর থেকে নিখোঁজের ছয় দিন পর ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকা থেকে চার কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে বাড়ি ছেড়েছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে পুলিশ। তাদের মধ্যে দুই কিশোরী নিজেদের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, টিকটকের মাধ্যমে মিরপুরের এক কিশোরীর সঙ্গে এক কিশোরীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একইভাবে মিরপুরের আà বাকি অংশ পড়ুন...
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় একই পরিবারের নিখোঁজ চারজনের সন্ধান এখনো মেলেনি। গতকাল জুমুয়াবার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
গত বৃহস্পতিবার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং চারজন নিখোঁজ হন।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, গত রাতে (বৃহস্পতিবার) উদ্ধার অভিযান বন্ধ করার পর সকাল ৭টা থেকে আমাদের দল আবার অভিযান শুরু à বাকি অংশ পড়ুন...
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশ থেকে শাকিল (১৪) নামে এক বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার করেছে ভারতীয় হানাদার বাহিনী বিএসএফ।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা সানমুড়া সীমান্ত এলাকার কাঁটাতারের পাশে পড়ে থাকা অর্ধগলিত লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, বুধবার গভীর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পঠবাকি অংশ পড়ুন...












