মা বাবা অসুস্থ, প্রতিবন্ধী কিশোরের শ্লীলতাহানির পর হত্যা
, ১২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
মানসিক প্রতিবন্ধী কিশোর হামিদুল ইসলাম। ১৩ বছর বয়সী হামিদুল শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার কারণে স্পষ্ট করে কথা বলতেন না। তবে তার সরল আচরণের জন্যে নড়াইবাগ এলাকার মানুষের কাছে আদুরে ছিলেন। গত কয়েকদিন আগে তাকেই ডেমরার মালা মার্কেটের নড়াইবাগে ফুসলিয়ে নিয়ে শ্লীলতাহানির পর নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
হামিদুলের স্বজনরা কে জানান, গত ৭ নভেম্বর (শনিবার) দুপুর ১২টার দিকে হামিদুল ডেমরার নড়াইবাগের নিজ বাসা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে পরিবার ও স্বজনরা তাৎক্ষণিকভাবে ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই সঙ্গে পুরো এলাকায় টানা চার দিন মাইকিং করেন।
নিহতের ভাই সাইদুল জানান, গত সোমবার (১০ নভেম্বর) নড়াইবাগের বোতল ফ্যাক্টরির পেছনের বালুর মাঠে ছেলেরা বল খেলতে গিয়ে বালিচাপা দেওয়া অবস্থায় হামিদুলের মরদেহ দেখতে পায়।
নিহতের চাচা আবুল কালাম জানান, হামিদুলের মা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত। তার বাবাও এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যেই অবুঝ ছেলেটির সঙ্গে এরকম ঘটনা ঘটলো। আমরা এই ঘটনার বিচার চাই।
হামিদুলের পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে আরিফ হোসেন (১৯) নামের একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত আরিফ স্থানীয় একটি হোটেলের কর্মচারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আরিফ হামিদুলকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। এ ঘটনায় ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ই-রিকশা বিধিমালা সংশোধনের দাবিতে বিক্ষোভ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে খোয়ালেন প্রতিবন্ধী ভাতার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যাসিবাদীদের মানুষ তাদের মেনে নেবে না -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শেখ হাসিনার পাসপোর্টের ‘অনুরোধ’কে গণমাধ্যম ‘আবেদন’ বানিয়েছে’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিভাইসে আটকে যাচ্ছে নতুন প্রজন্ম -ববি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ হয়েছে -কৃষিমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানো সরকারের লক্ষ্য -মাহ্দী আমিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে তারার মতো বকুল ফুল।
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাতের এমপি নজরুলের আসনে উপ-নির্বাচন দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন করে শ্রমিক অস্থিরতা, ১৪৬ কারখানা বন্ধ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












