তাহসিফের মৃত্যু:
দীপের বক্তব্যে নানা অসংগতি, তদন্তে পিবিআই
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সর্বশেষ দীপের দাবি, ঘটনার দিন তাদের পুলিশের পোশাক পরা কয়েকজন ধাওয়া করেছিলেন। সেই ধাওয়ার মুখে পানিতে পড়ে যান তাহসিফ। তবে ধাওয়াকারীরা প্রকৃতপক্ষে পুলিশ সদস্য, নাকি মাদক কারবারি কিংবা অন্য কেউ, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার পরিচিত ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্যে একাধিক অসংগতি পেয়েছে তদন্তসংশ্লিষ্টরা। ঘটনার দিন কী হয়েছিল, তাহসিফ কীভাবে নিখোঁজ হলেন এবং কেন দীপ একা ফিরে এলেন, এসব বিষয়ে একেক সময় একেক তথ্য দিচ্ছেন তিনি। শুরুতে কিছু তথ্য গোপন করেছিলেন কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।
সর্বশেষ দীপের দাবি, ঘটনার দিন তাদের পুলিশের পোশাক পরা কয়েকজন ধাওয়া করেছিলেন। সেই ধাওয়ার মুখে পানিতে পড়ে যান তাহসিফ। তবে ধাওয়াকারীরা প্রকৃতপক্ষে পুলিশ সদস্য, নাকি মাদক কারবারি কিংবা অন্য কেউ, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান বলেন, 'দীপের দেওয়া সব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সে বলছে, পুলিশের পোশাক পরা কেউ তাদের ধাওয়া দিয়েছিল। কারা ধাওয়া দিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তারা মাদকাসক্ত ছিল কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে। অনেক কিছুই সে বলেছে, তবে সবকিছু যাচাই করা হচ্ছে।'
ঘটনার স্থানটি মাদক কেনাবেচার পরিচিত স্পট। সেখানে মাদক সংশ্লিষ্ট কোনো ঘটনা ঘটেছিল কি না, সেটিও খতিয়ে দেখছে তদন্ত সংস্থা। তাহসিফ ও দীপ মাদকাসক্ত ছিলেন কি না, তাও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে জানিয়েছে পিবিআই।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তরে নেওয়া হয়। জুমুয়াবার সকালে তাকে সঙ্গে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় যায় তদন্ত দল। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ওই এলাকায় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ্বিপক্ষীয় বাণিজ্য ২ বিলিয়ন ডলারে নিতে চায় ঢাকা-আঙ্কারা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের অশ্লীলপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুকন্যাকে হত্যার পর বাবাকে বিষ পান করিয়ে হত্যা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ট্রান্সজেন্ডার’ নয়, ‘তৃতীয় লিঙ্গ’ বলতে চেয়েছি -শিক্ষামন্ত্রী
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদিতে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিতে হবে গভীর বিশ্লেষণের মাধ্যমে -হুমায়ুন কবির
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের লংমার্চকে ‘লাল কার্ড’ দেখাবে খুলনা বিভাগের মানুষ -রাশেদ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় আইন মানুষের মৌলিক অধিকারের ঊর্ধ্বে নয় -প্রধান বিচারক
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ. কোরিয়া সফরে ৯.৩ বিলিয়ন ডলারের ঋণ, দ্রুত প্রকল্প অনুমোদন চাইবেন অর্থমন্ত্রী
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিগবাজিতে ওস্তাদ ‘রাজশাহী গিরিবাজ’, কবুতরের হাটগুলোতে জমজমাট বেচাকেনা
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন বাধ্যতামূলক করল সরকার
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












