সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার
, ০৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ রবি, ১৩৯৪ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশ থেকে শাকিল (১৪) নামে এক বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার করেছে ভারতীয় হানাদার বাহিনী বিএসএফ।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা সানমুড়া সীমান্ত এলাকার কাঁটাতারের পাশে পড়ে থাকা অর্ধগলিত লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, বুধবার গভীর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাওয়া যায়নি।
শাকিলের বাবা মালু মিয়া জানান, বুধবার রাতে তার মেয়ের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। রাত সাড়ে ১২টার দিকে অনুষ্ঠান শেষে সে ঘরে ফিরে মায়ের সঙ্গে ঘুমাতে যায়। কিছুক্ষণ পর আবার ঘর থেকে বের হয়ে যায়। এরপর আর ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন।
তিনি বলেন, অনেক খোঁজাখুঁজি করেছি। মাইকিং করে প্রচার করেছি। কিন্তু কোথাও তার সন্ধান পাইনি। শনিবার সন্ধ্যায় বিজিবির মাধ্যমে খবর পেয়ে সীমান্তে গিয়ে ছেলের মরদেহ দেখতে পাই। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে কথা হয়। বিএসএফ মরদেহ নিয়ে গেছে। ছেলের লাশ কবে ফেরত পাব, জানি না।
বিজিবি ফকিরমুড়া ক্যাম্পের কমান্ডার নিরাময় চাকমা বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের আখাউড়া-ত্রিপুরা অংশের ২০২২-৯এস সীমান্ত পিলারের কাছে সানমুড়া কাঁটাতারের বেড়ার পাশে কিশোরের লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি বিএসএফের নজরে আসে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অপ্রতিমকে হত্যার বিস্তারিত জানিয়েছে পুলিশ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামরিক আদালতে চাকরিচ্যুত, তথ্য গোপন করে সরকারি স্কুলে শিক্ষক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের রিপোর্ট পেশ করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আলজেরিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কৌশলগতভাবে আরও বিস্তৃত হবে -স্পিকার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তারেক রহমানের সফরের পর বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় -চীনা রাষ্ট্রদূত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধনী আইনজীবী হওয়ার শর্টকাট থাকলেও ভালো হতে পড়াশোনার বিকল্প নেই -আইনমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন পে-স্কেলে মাসিক পেনশন ১৮ হাজার থেকে ৭০ হাজার ২০০ টাকা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়ণের ঘর ছাড়ার হিড়িক, কারণ যা জানা যাচ্ছে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাফর ইকবালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)