অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
টেকনাফ সংবাদদাতা:
স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না টেকনাফের এনামুল হক কায়েস। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। হ্নীলার একটি বনফুলের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। প্রায় ১০ দিন আগে হঠাৎ নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সেন্টমার্টিন উপকূল থেকে নৌবাহিনীর উদ্ধার করা ৭৬ জনের তালিকায় তাকে পাওয়া যায়।
পরিবারের দাবি, কায়েসকে অপহরণের পর পাচারের উদ্দেশ্যে দালালদের কাছে বিক্রি করা হয়েছিল। পরে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করা হয়। কায়েসের মতো টেকনাফের আরও কয়েকজন তরুণকে অপহরণের পর সাগরপথে পাচারের অভিযোগ উঠেছে। তাদের মধ্যে রয়েছেন আয়াত উল্লাহ, জয়নাল ও ওয়াকিব উল্লাহ। স্থানীয়দের অভিযোগ, দেশের বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহের পাশাপাশি পাচারের জন্য মানুষ জোগাড় করতে অপহরণকেও কৌশল হিসেবে ব্যবহার করছে সংঘবদ্ধ পাচার চক্র।
মূলত এই সময়ে সাগরে পানি কম থাকায় অর্থাৎ শান্ত হওয়ায় টেকনাফ উপকূলে আবারও সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারীরা। গত এক সপ্তাহে টেকনাফের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে সাগরপথে পাচারের সময় রোহিঙ্গাসহ অন্তত দেড় শতাধিক মানুষকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আটক করা হয়েছে অন্তত ১৫ জন দালালকে। মেরিন ড্রাইভের প্রায় ৮০ কিলোমিটার উপকূলের অরক্ষিত ঘাট ও দুর্গম এলাকাগুলো ব্যবহার করে চলছে এই তৎপরতা। অপহরণ, মুক্তিপণ আদায় এবং পরে সাগরপথে পাচারের এই চক্রে এবার প্রতিবন্ধী কিশোরও রেহাই পাচ্ছে না।
পুলিশের ভাষ্য, সাগর শান্ত হওয়ার সঙ্গে সঙ্গে আবারও সক্রিয় হয়েছে মানবপাচারকারী চক্র। গত এক সপ্তাহে দেড় শতাধিক মালয়েশিয়াগামীকে উদ্ধারের পাশাপাশি ১৫ জন দালালকে আটক করা হয়েছে। পাচারের জন্য লোক সংগ্রহে অনেক সময় অপহরণের পথও বেছে নিচ্ছে দালালরা। প্রলোভন দেখানো, জিম্মি করা ও অপহরণের মাধ্যমে মানুষকে সাগরপথে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে এসব চক্রের বিরুদ্ধে। কারামুক্ত হয়েও অনেকে আবার পাচারচক্রে জড়িয়ে পড়ছেন।
হোয়াইক্যং, হ্নীলা, বাহারছড়া, টেকনাফ সদর ও শাহপরীর দ্বীপসহ মেরিন ড্রাইভসংলগ্ন পাহাড়ি এলাকা ও অরক্ষিত উপকূলগুলোতে মানবপাচার ও অপহরণের ঝুঁকি রয়েছে।
সর্বশেষ সাগরপথে পাচারের সময় সেন্টমার্টিনের কাছাকাছি এলাকা থেকে ১১ দালালসহ ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। তার আগে বাহারছড়ার কচ্ছপিয়া এলাকায় পাচারের সময় রোহিঙ্গাসহ ১৬ জনকে উদ্ধার করে পুলিশ। এ ছাড়া রাজারছড়ার পাহাড়ি এলাকায় পাচারকারীদের ২০টি আস্তানা গুঁড়িয়ে দেয় বিজিবি ও পুলিশ। এ সময় পাচারের উদ্দেশ্যে অপহৃত ১৬ জনকে উদ্ধার এবং এক দালালকে আটক করা হয়। গত সোমবার কচ্ছপিয়া এলাকায় সাগরপথে পাচারের প্রস্তুতিকালে পাঁচজনকে উদ্ধার করে এসআরবি।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন, সাগর শান্ত হওয়ায় দালালরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যে পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা বেশ কিছু মানুষকে দালালসহ উদ্ধার করা হয়েছে। পাচারকারীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ‘উদ্বেগের বিষয় হলো, দ্রুত সময়ের মধ্যে অনেক অপরাধী কারামুক্ত হয়ে আবার অপরাধে জড়াচ্ছে। অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। অন্যথায় টেকনাফে অপরাধ রোধ করা কঠিন হয়ে পড়বে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা, সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদক সংশ্লিষ্টতায় বাড়ি ভাঙচুরকে হিন্দু নির্যাতন বলে অপপ্রচার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুষ্টিয়ায় দরবারে হামলার দৃশ্যকে মন্দির ভাঙার বলে অপপ্রচার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৮ মাসে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুলিশের জন্য ৫,৮৩০টি গাড়ি কিনবে সরকার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিশোর অপরাধ প্রতিরোধে উপজেলায় ইউএনও-ওসি কমিটি
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এখন কম কিনে অভ্যস্ত হয়ে গেছি’
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খনন করবে সরকার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












