থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
হরিরামপুর থানার অস্ত্রাগার থেকে ১০ রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম পিস্তল ও একটি ম্যাগাজিন উধাওয়ের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্ব নেওয়ার পর অস্ত্রের হিসাব যাচাই করতে গিয়ে ঘাটতি ধরা পড়ে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে থানা-পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর হরিরামপুর থানার দায়িত্ব নেন ওসি জে এম তৌফিক আজম। নথিপত্র অনুযায়ী অস্ত্র ও গোলাবারুদের দায়িত্ব বুঝে নেওয়ার কয়েক দিন পর সরেজমিনে গণনা করতে গিয়ে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন পাওয়া যায়নি। ৩ অক্টোবর বিষয়টি ধরা পড়ার পর কয়েক দফা খোঁজাখুঁজি করেও সেগুলোর সন্ধান মেলেনি। পরে ৫ অক্টোবর জিডি করেন ওসি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ৪ জুন ভিআইপি ডিউটির জন্য পিস্তলটি নিয়ে টাঙ্গাইল যান হরিরামপুর থানার এএসআই আবুল বাশার। সেখানে শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে তিনি অস্ত্রটি সরাসরি থানার অস্ত্রাগারে জমা না দিয়ে এসআই জয়নাল আবেদীনের কাছে হস্তান্তর করেন। পরদিন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে পিস্তলটি ব্যবহার করেন জয়নাল। ডিউটি শেষে তিনি অস্ত্রটি কনস্টেবল হারুন অর রশিদের কাছে দিয়ে থানায় জমা দিতে বলেন।
এসআই জয়নাল আবেদীনের দাবি, কনস্টেবল হারুন পিস্তলটি থানায় জমা দিয়েছেন। তবে অস্ত্র ইস্যু ও জমা-সংক্রান্ত রেজিস্ট্রারে জমার তথ্য থাকলেও বর্তমানে সেটি অস্ত্রাগারে পাওয়া যাচ্ছে না। অস্ত্রটি একাধিক পুলিশ সদস্যের হাতবদল হওয়ার পর কীভাবে আধাও হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী বলেন, পিস্তল ও ম্যাগাজিন নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপারকে (প্রশাসন) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্রেফতার সাতজনের মধ্যে ৫ জনই সরকারি কর্মচারী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বুরকিনা ফাসোতে ‘নারী প্রদর্শনী’ বন্ধ করে চালু বিজ্ঞান প্রতিযোগিতা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৪ জনেরই মৃত্যু
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরো ৫১৯
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বাংলাদেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার’
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ -রাশেদ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক -অর্থমন্ত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাদ্য উৎপাদনে পরিমাণের চেয়ে গুণগত মান নিশ্চিত করতে হবে -কৃষিমন্ত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোগ্যতা অন্য বিষয়ে, তবু ইংরেজি-গণিত পড়ান ২০ হাজারের বেশি শিক্ষক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুয়াশা আর শিশিরে শরতের ভোরে ধান গাছের পাতায় জমে আছে শিশিরবিন্দু। রাজশাহীর পাবা উপজেলার পারিলা ইউনিয়নের একটি এলাকার দৃশ্য এটি।
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)