‘মোদি হটাও, ভারত বাঁচাও’ সেøাগানে উত্তাল নয়াদিল্লি
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী মোদি সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন এক উত্তাল রূপ নিয়েছে। রাজধানী দিল্লিসহ দেশটির বড় বড় শহরের রাজপথ এখন ‘মোদি হটাও, ভারত বাঁচাও’ সেøাগানে প্রকম্পিত। সেøাগান উঠেছে, ‘ভোট চোর, গদি ছোড়’, ‘জ্ঞানেশ, ইটস ডান ব্রো’, ‘শেম, শেম দিল্লি পুলিশ’ এবং ‘মোদি, গদি ছোড়ো, কিংবা ‘নেক্সটআপ, মোদিস টার্ন’। এসব সেøাগানে মুখরিত রাজপথ।
ভোটার তালিকা থেকে কোটি কোটি নাম বাদ দেওয়া এবং শিক্ষা ব্যবস্থার কেন্দ্রীয়করণের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়েছে। মোদি সরকারের দমনের মুখে আন্দোলন আরো বেগবান হয়ে উঠছে এবং এই আন্দোলন এক দফায় রূপ নিয়ে ক্ষমতার মূল কেন্দ্র দিল্লি কাঁপিয়ে তুলছে।
মোদি তার ১২ বছরেরও বেশি সময়ের শাসনকালে এর আগে এমন আন্দোলনের মুখে পড়েনি। বর্তমানে সে সবচেয়ে বড় এবং নজিরবিহীন রাজনৈতিক চাপ মোকাবিলা করছে। দিল্লির রাজপথে ‘জেন-জি’ ও ককরোচ জনতা পার্টির মতো ছাত্র-যুব আন্দোলনকারী এবং কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বামপন্থী দলগুলোসহ ২৫টি দলের ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন গড়ে তুলেছে।
তারা একযোগে ‘সেভ ডেমোক্রেসি’ (গণতন্ত্র বাঁচাও) সমাবেশের মাধ্যমে এই যৌথ আন্দোলন চালিয়ে যাচ্ছে।
মোদি বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট:
আন্দোলনটি এখন শুধু সাধারণ বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি কার্যত সরকার পতনের এক দফার আন্দোলনে রূপ নিচ্ছে। রাজধানী নয়াদিল্লি আন্দোলনের মূল কেন্দ্রে পরিণত হয়েছে। এ ছাড়া মুম্বাই, কলকাতা, চেন্নাইসহ ভারতের বড় বড় শহর ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তীব্র আন্দোলনের মুখে সরকার নয়াদিল্লির বিভিন্ন মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে এবং নজিরবিহীন নিরাপত্তা বলয় ও দমন-পীড়ন চালাচ্ছে।
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো মূলত ভোটাধিকার এবং তরুণদের ভবিষ্যৎ সুরক্ষার সঙ্গে জড়িত। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশের পদত্যাগের দাবিই এখন আন্দোলনের প্রধানতম দাবি। কারণ বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনার উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘বিশেষ নিবিড় সংশোধন’ (ঝওজ) প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ দিয়েছে, যা মূলত ক্ষমতাসীন বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার রাজনৈতিক অপকৌশল।
গণমাধ্যমের অনুসন্ধানে ফাঁস হয় যে, নির্বাচন কমিশনের দুই নির্বাচন কমিশনার সিইসির বিভিন্ন একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে গত ১০ মাসে অন্তত ১৪টি লিখিত আপত্তি জানিয়েছিলো। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তাদের মতামতকে উপেক্ষা করে প্রায় ১৩ কোটি ভোটার বাদ দেওয়ার আদেশ জারি করেছে।
তার অধীনে ইসিআই-নেট নামক কেন্দ্রীয় সফটওয়্যার চালু করা হয়। এই সফটওয়্যারে সুবিধা বা ম্যানিপুলেশনের কারণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। ভোটারদের নাম বাদ পড়ে যাচ্ছে গোয়া ও পশ্চিমবঙ্গের নির্বাচনে। এই সফটওয়্যারের কারণে ভোটার তালিকায় ব্যাপক অসঙ্গতি দেখা দেয়।
এছাড়াও মোদি সরকারের শিক্ষা পাঠ্যক্রম ও পরীক্ষা ব্যবস্থার অতিরিক্ত কেন্দ্রীকরণের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে ছাত্ররা। এছাড়া ক্রমবর্ধমান বেকারত্ব, কর্মসংস্থানের অভাব এবং তরুণদের কণ্ঠরোধ করার বিরুদ্ধে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানানো হচ্ছে।
ভারতীয় ইতিহাসের বৃহত্তম ‘ভোট চুরি’:
যে ভোটাধিকারকে ভারতীয়রা পবিত্র মনে করতো, তাতে লেগেছে সবচেয়ে বড় ধাক্কা। নির্বাচন কমিশনের ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার আড়ালে ভারতজুড়ে প্রায় ১৩ কোটি (১৩০ মিলিয়ন) ভোটারের নাম তালিকা থেকে এক ঝটকায় বাদ দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, অত্যন্ত সুপরিকল্পিতভাবে মুসলমান ও প্রান্তিক জনগোষ্ঠীদের বেছে বেছে তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। একে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ‘পদ্ধতিগত ভোট চুরি’ বলে আখ্যা দিয়েছে বিরোধী দলগুলো। যে দেশে কোটি কোটি মানুষের নিজের দেশের ভোটার তালিকায় নাম নেই, সেখানে সন্ত্রাসী মোদি কীভাবে নিজেদের ‘গণতন্ত্রের জননী’ বলে দাবি করে - আজ এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজারের নিচে কী আছে, ৫০০ বছর টিকে থাকার রহস্য কী?
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রথম সবুজ নক্ষত্র আবিষ্কারের দাবি জ্যোতির্বিজ্ঞানীদের
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের কাছে রয়েছে মিসাইলের বাবা; এটি এখন নিক্ষেপের জন্য প্রস্তুত : নাকদি
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করলো পাকিস্তান
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কেবল একটি ‘বর্বর সভ্যতাই’ বোমাকে ‘মা’ বলে -আইআরজিসির মুখপাত্র
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্পেনে অতিবৃষ্টি-বন্যা, চলছে উদ্ধার অভিযান
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আত্মহত্যা ইসরায়েলি সেনাদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির মরদেহ, একসঙ্গে পড়া হচ্ছে জানাজা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ বছর পর খুললো আলেপ্পোর ঐতিহাসিক উমাইয়া মসজিদ
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, বহু হতাহত
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গৃহযুদ্ধের ঝুঁকি দেখছে ৬০ শতাংশ দখলদার ইসরাইলি
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












