রংপুরে হরতালের ডাক:
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
রংপুর সংবাদদাতা:
বিদ্যুতের প্রিপেইড মিটার অপসারণ, প্রকল্প বাতিল এবং গ্রাহক হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে নাগরিক ও ভোক্তা অধিকার রক্ষা কমিটিগুলো লাগাতার আন্দোলন করে আসছে। এর ধারাবাহিকতায় এবার ৫ দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর রংপুরে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতালের ডাক দেওয়া হয়েছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রংপুর প্রেসক্লাবের সামনে ‘বিদ্যুৎ গ্রাহক ফোরাম, রংপুর’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্য আরেফিন তিতুসহ নেতৃবৃন্দ। এ সময় পাঁচ দফা দাবি তুলে ধরা বলা হয়, ৩০ নভেম্বরের আগে এসব দাবি পূরণ না হলে ওই দিন আধাবেলা হরতাল পালন করা হবে।
দাবিগুলো হলো- (১) জোরপূর্বক বসানো সব প্রিপেইড মিটার অবিলম্বে অপসারণ করে পুনরায় আগের ডিজিটাল পোস্টপেইড মিটার চালু করতে হবে। (২) মিটারের নামে অতিরিক্ত বিল আদায়, (৩) ডিমান্ড চার্জ, (৪) গ্রাহকদের ওপর মানসিক হয়রানি বন্ধ এবং (৫) সাধারণ জনগণের সম্মতি ছাড়া নেসকোর এই ‘গণবিরোধী’ প্রিপেইড মিটার স্থাপন প্রকল্প সম্পূর্ণ বাতিল ঘোষণা করতে হবে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু বলেন, ‘দীর্ঘদিন ধরে নেসকো গ্রাহকদের জোর করে প্রিপেইড মিটার নিতে বাধ্য করছে। এই মিটার গ্রাহকদের মরার ওপর খড়ার ঘায়ে পরিণত হয়েছে। আগে সাধারণ মিটারে মাসে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার টাকা এখন প্রিপেউড মিটারে ৩ হাজার বিল দিতে হচ্ছে। কাজেই প্রিপেইড মিটার অপসারণ করতে হবে। সেইসঙ্গে আওয়ামী লীগ আমলের এই প্রকল্প বাতিল করতে হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় জেগে উঠা চর নিয়ে দখল আতঙ্কে কৃষক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই ঘটনায় প্রশ্নবিদ্ধ সৌদির বাংলাদেশ মিশন -সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছেলের ছুরিকাঘাতে আহত বাবাকে বাঁচানো গেলো না
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এখনও মামলা বাণিজ্য!
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপুল বকেয়া ও অবকাঠামোগত দুর্বলতায় ধুঁকছে টেলিটক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রীর
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেয়ালে আবেগঘন ও স্পর্শকাতর বার্তা, ‘আজ থেকে এই গল্প শেষ’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ: বিটিভি, ‘গুজব’ বললেন ইশরাক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












