SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%জট%' OR titleBn LIKE '%জট%' OR descriptionEn LIKE '%জট%' OR descriptionBn LIKE '%জট%' OR slug LIKE '%জট%' OR metaTag LIKE '%জট%' OR metaDescription LIKE '%জট%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
চট্টগ্রাম সংবাদদাতা:
নগরীর যানজট নিরসনে ব্যয়বহুল মেট্রোরেল বা মনোরেল নির্মাণের চেয়ে আধুনিক বাস নেটওয়ার্ক ও বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) চালুর ওপর জোর দেয়া হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রণীত খসড়া ট্রাফিক ও পরিবহন মহাপরিকল্পনায় এ সংক্রান্ত সুপারিশ তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার মেট্রোরেলের পরিবর্তে প্রায় তিন হাজার কোটি টাকায় ৭০০ আধুনিক বাস নামালে পরিবহন সংকট টেকসইভাবে দূর করা সম্ভব।
এই পুরো গণপরিবহন আধুনিকায়ন প্রকল্পে নতুন বাস কেনা, টার্মিনাল ও ডিপো নির্মাণসহ ট্রাফিক ব্যবস্থাপন বাকি অংশ পড়ুন...
সূর্যের বহিঃস্থ বায়ুমন্ডল (করোনা) কেন তার পৃষ্ঠদেশের চেয়ে বহুগুণ বেশি উত্তপ্ত এবং প্রতিনিয়ত বিপুল পরিমাণ শক্তি হারানোর পরও কীভাবে তা সেই উচ্চ তাপমাত্রা ধরে রাখে; বহু বছরের এই গভীর রহস্যের জট এবার খুলতে শুরু করেছে।
মহাকাশভিত্তিক সৌর পর্যবেক্ষণ মিশন ‘আদিত্য-এল১’-এর সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে জ্যোতির্বিজ্ঞানীরা এই রহস্যের সূত্র খুঁজে পেয়েছে।
‘অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’-এ প্রকাশিত এক গবেষণাপত্রে তথ্য তুলে ধরা হয়েছে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের সৌর জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছে, সূর্যের বিভ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় ইত্যাদি জিন্স লিমিটেড কারখানা বিক্রি বা হস্তান্তর করা হচ্ছে এমন আশঙ্কায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।
গতকাল ইয়াওমুল আরবয়িা (বুধবার) সকাল সাড়ে ১০টা থেকে আতুরের ডিপো এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে দুপুর দেড়টা পর্যন্ত শ্রমিকেরা সড়ক ছাড়েননি। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা।
শ্রমিকদের অভিযোগ, তাদের জানানো হয়েছে কারখানাটি বিক্রি করে দেওয়া হবে। কারখানা বন্ধ বা বিক্র বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
এলএনজির অভাবে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালের। গতকাল ইয়াওমুল আরবয়িা (বুধবার) বেলা পৌঁনে তিনটার দিকে টার্মিনালটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে দুই টার্মিনাল মিলিয়ে এলএনজি সরবরাহ ৬৫০ মিলিয়ন ঘনফুট থেকে কমে এখন শুধু সামিটের টার্মিনাল দিয়ে ৫৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছে। ফলে দেশে চলমান গ্যাস সঙ্কট আরো প্রকট হয়েছে।
গত ২১ জুলাই মার্কিন কোম্পানির ওই টার্মিনালে রহস্যজনক এক অগ্নিকান্ডের পর থেকে দেশ জুড়ে গ্যাস সরবরাহে বিপর্যয় তৈরি হয়। এলএনজি টা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রায়ত্ত্ব পাঁচ বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ কমাতে নানা উদ্যোগ ও নীতি-সুবিধা দেওয়া হলেও পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
উল্টো পুরোনো ঋণ নতুন করে খেলাপি হওয়া এবং বড় ঋণগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায় থমকে যাওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে এসব ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৬ হাজার ৩০৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জুন শেষে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৩৪৩ কোটি টাকা, যা গত বছরের ডিসেম্বরে ছিল ১ লাখ ৪৫ হাজার ৩৯ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ কার্যক্রমের আওতায় মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১৩ আগস্ট হাইকোর্ট বিভাগের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে একদিনেই ৫ হাজার ৪০৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।
এর ফলে বিশেষ কার্যক্রম শুরুর পর ১২ কার্যদিবসে মোট ৫৫ হাজার ৭৩০টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। এর সঙ্গে পুরোনো রিট মামলা মিলিয়ে এখন পর্যন্ত মোট ৬২ হাজার ৬৩৭টি পুরোনো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে ভাবছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকদের বেতন অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করে নির্ধারণ করা উচিত নয়। জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা বিবেচনায় নিয়ে তাদের জন্য আলাদা বেতনকাঠামোর প্রয়োজন রয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর একটি হোটেলে তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের জীবনমান উন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ চীন সাগরে টানা চার দিন সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় কাটিয়েছে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। গত ২৪ জুলাই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বেনফোল্ড-এ এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সপ্তম নৌবহর।
মার্কিন সপ্তম নৌবহর এই ঘটনাকে জেনারেটর সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে। ১০ হাজার টন ওজনের এই আর্লেই বার্ক-শ্রেণির যুদ্ধজাহাজটি জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সঙ্গে অবস্থান করছিলো।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসএনআই নিউজ-এর তথ্য অনুযায়ী, বিদ্যুৎহীন হয়ে পড়ার পর যুদ্ধজাহাজটিকে টেনে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সকাল ১০টা বাজতেই রাজধানীর বনশ্রীতে অবস্থিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কার্যালয়ে হাজির সত্তোরোর্ধ্ব আজহারুল হক। ঠিকমতো হাঁটতে পারছেন না, বয়সের কারণে কথা বলতেও কষ্ট হচ্ছে তার। হাতে বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে গ্রাহকসেবা কক্ষে প্রবেশ করলে প্রিপেইড মিটারের বিষয় হওয়ায় সেখান থেকে তাকে অন্য একটি কক্ষে পাঠানো হয়। সেখানে গিয়ে কার্যালয়ের কো-অর্ডিনেটর হাসানের সঙ্গে কথা বলেন তিনি।
চোখেমুখে ক্লান্তি ও ক্ষোভ নিয়ে নিজের অভিযোগের কথা জানাতে থাকেন আজহারুল হক। বিলের কাগজটি কর্মকর্তার হাতে ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরাসরি ক্রয়পদ্ধতিতে আমদানির সিদ্ধান্ত সত্ত্বেও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো সময়মতো না পৌঁছানোয় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে নতুন দরপত্র আহ্বান করা হলেও সেখানেও কাক্সিক্ষত সাড়া মেলেনি।
কার্গো সংকটের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে কক্সবাজারের মহেশখালীতে থাকা ভাসমান এলএনজি টার্মিনালগুলোর সরবরাহ কার্যক্রমে। নতুন চালান না আসায় এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে সরবরাহ কমতে শুরু করেছে, যার ফলে গাজীপুর ও সাভারের শিল্পকা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সকাল থেকে রাত পর্যন্ত তারা সড়কেই থাকেন। একজন ব্যাংক থেকে ঋণ নিয়ে পুরোনো প্রাইভেটকার কিনে রাইড শেয়ারিং করেন, অন্যজন ভাড়ায় চালান সিএনজিচালিত অটোরিকশা। রাস্তায় গাড়ি চালিয়ে দুজনের আয়ের ধরন আলাদা হলেও বর্তমান সংকট একই। গাড়ি চালিয়ে আয় করার সময়ের একটি বড় অংশ চলে যাচ্ছে জ্বালানি ‘কমপ্রেসড ন্যাচারাল গ্যাস’ (সিএনজি) সংগ্রহের লাইনে। তার সঙ্গে যুক্ত হয়েছে তীব্র যানজট, বাড়তি খরচ ও প্রতিদিনের জমার টাকা। ফলে দিনভর রাস্তায় থেকেও খরচের টাকাই জোগাড় করতে পারছেন না চালকেরা।
ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি পুরোনো প্রাইভেটকার কিন বাকি অংশ পড়ুন...
স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং স্বাস্থ্য ও ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ল্যাবএইডের এই উদ্যোগ সারা বাংলাদেশে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।
এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চের চেয়ারম্যান এবং বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সাকিফ শামীম। তার এই উদ্যোগের অংশ হিসেবেই বগুড়ায় এই বিশেষ ফ্রি হেলথ ক্যাম্প ও ক্যানসার সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।
আয়োজনে বগ বাকি অংশ পড়ুন...












