দিনভর রাস্তায় থেকেও চালকের পকেট ফাঁকা!
, ০৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সকাল থেকে রাত পর্যন্ত তারা সড়কেই থাকেন। একজন ব্যাংক থেকে ঋণ নিয়ে পুরোনো প্রাইভেটকার কিনে রাইড শেয়ারিং করেন, অন্যজন ভাড়ায় চালান সিএনজিচালিত অটোরিকশা। রাস্তায় গাড়ি চালিয়ে দুজনের আয়ের ধরন আলাদা হলেও বর্তমান সংকট একই। গাড়ি চালিয়ে আয় করার সময়ের একটি বড় অংশ চলে যাচ্ছে জ্বালানি ‘কমপ্রেসড ন্যাচারাল গ্যাস’ (সিএনজি) সংগ্রহের লাইনে। তার সঙ্গে যুক্ত হয়েছে তীব্র যানজট, বাড়তি খরচ ও প্রতিদিনের জমার টাকা। ফলে দিনভর রাস্তায় থেকেও খরচের টাকাই জোগাড় করতে পারছেন না চালকেরা।
ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি পুরোনো প্রাইভেটকার কিনেছেন আব্দুল আলী। প্রতি মাসে ব্যাংকের কিস্তি দিতে হয় ৩৫ হাজার টাকা। মাসে ২৫ দিন গাড়ি চালানোর হিসাবে প্রতিদিন শুধু কিস্তির জন্যই তাকে ১ হাজার ৪০০ টাকা জমা করতে হয়। এর বাইরে গাড়ি রাস্তায় নামালেই গ্যাস ও খাবারসহ প্রতিদিন অন্তত আড়াই হাজার টাকা খরচ। এরপর যা থাকে, সেটিই তার নিট আয়। বিভিন্ন রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে গাড়ি চালিয়েই এই টাকা জোগাড় করেন তিনি।
কিন্তু আব্দুল আলীর সেই হিসাব এখন আর মিলছে না। গাড়ির জন্য গ্যাস সংগ্রহ করতেই দিনের অর্ধেক সময় চলে যাচ্ছে। এরপর রয়েছে ঢাকার চিরচেনা যানজট। ঘণ্টার পর ঘণ্টা গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকার কারণে যাত্রী পরিবহন করা সম্ভব হচ্ছে না। ফলে প্রতিদিনের ন্যূনতম খরচের টাকা আয় করাই এখন তার জন্য বড় চ্যালেঞ্জ।
রাজধানীর অধিকাংশ গ্যাসচালিত যানবাহনের চালকের একই দশা। গত রোববার (১৬ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে থাকা একাধিক চালকের সঙ্গে কথা বলে একই তথ্য জানা গেছে।
সিএনজি অটোরিকশার চালক শেখ মাহবুব রব্বানী বলেন, আমাদের দিন কেটে যাচ্ছে লাইনে দাঁড়িয়ে। সিলিন্ডারে সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকার গ্যাস ভরতে পারলে সারাদিন চালানো যায়। কিন্তু পাম্পে পাই মাত্র ৮০-১০০ টাকার গ্যাস। ১৪ ঘণ্টার মধ্যে মাত্র ৭ ঘণ্টা ট্রিপ মেরে জমার টাকা ও খরচ উঠানো অসম্ভব হয়ে পড়ছে। বর্তমানে অনেক কষ্টে আছি। জানি না এভাবে আর কত দিন চলতে হবে!
বিষয়টি নিয়ে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্য সচিব গোলাপ হোসেন সিদ্দিকী বলেন, ‘গ্যাসের জন্য পাম্পে ৪-৫ ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে চালকদের কাজের সময় কমে গেলেও মালিকের দৈনিক জমার টাকায় কোনো ছাড় মিলছে না। এখনও অনেক মালিক প্রতিদিন ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত জমা নিচ্ছেন।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুকুরের আতঙ্কে বন্ধ স্কুল, এক রাতেই কুকুরের কামড়ে আহত ১০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকরা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিটনেসবিহীন লঞ্চে ঝুঁকি নিয়েই যাত্রী পারাপার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না -ডিএসসিসি প্রশাসক
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলএনজিবাহী কার্গো আসেনি: বন্ধ এক্সিলারেট টার্মিনাল, কমেছে গ্যাস সরবরাহ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে সরকার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড় -বাড়লো ৬০০০ কোটি টাকা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীকাল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নোটিশ ছাড়াই হাসপাতালের সরঞ্জাম সরিয়ে নেয়ার অভিযোগ, স্থানীয়দের বাধা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়েছে ৩০ রোগী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: প্রতিমন্ত্রী নুর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












