সরাসরি কেনা এলএনজি নিয়ে জটিলতা
, ০৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সরাসরি ক্রয়পদ্ধতিতে আমদানির সিদ্ধান্ত সত্ত্বেও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো সময়মতো না পৌঁছানোয় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে নতুন দরপত্র আহ্বান করা হলেও সেখানেও কাক্সিক্ষত সাড়া মেলেনি।
কার্গো সংকটের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে কক্সবাজারের মহেশখালীতে থাকা ভাসমান এলএনজি টার্মিনালগুলোর সরবরাহ কার্যক্রমে। নতুন চালান না আসায় এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে সরবরাহ কমতে শুরু করেছে, যার ফলে গাজীপুর ও সাভারের শিল্পকারখানাগুলো চরম গ্যাস সংকটে পড়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, নথিভুক্তকরণ ও আনুষ্ঠানিকতায় জটিলতার কারণে নির্ধারিত সরবরাহকারীরা জাহাজ পাঠাতে পারেনি, তবে বিকল্প প্রক্রিয়ায় গ্যাস এনে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
পেট্রোলিয়াম ও গ্যাস খাতের সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, চলতি মাসে সরাসরি প্রক্রিয়ায় চারটি কার্গো আসার কথা থাকলেও সেগুলোর আগমন অনিশ্চিত হয়ে পড়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকায় হংকংভিত্তিক একটি প্রতিষ্ঠানের জাহাজ গ্রহণে সরকার অস্বীকৃতি জানিয়েছে এবং অন্যান্য সরবরাহকারী জাহাজ আসার সময় পিছিয়ে দেওয়ার প্রস্তাব করছে।
এমন পরিস্থিতিতে ঘাটতি মেটাতে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) পাঁচ কার্গো এলএনজি ক্রয়ের জন্য জরুরি দরপত্র আহ্বান করে। তবে সেখানে কেবল দুই কার্গোর জন্য আন্তর্জাতিক দর পাওয়া গেছে, যেখানে সর্বনি¤œ দরদাতা হিসেবে ব্রিটিশ পেট্রোলিয়াম প্রতি ইউনিট প্রায় ২২ ডলার প্রস্তাব করেছে। অবশিষ্ট তিন কার্গোর জন্য কোনো দরপ্রস্তাব জমা পড়েনি। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, জরুরি ভিত্তিতে গ্যাস আমদানির মূল উদ্দেশ্য ব্যর্থ হওয়ায় চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের জামানত বাজেয়াপ্ত করা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুকুরের আতঙ্কে বন্ধ স্কুল, এক রাতেই কুকুরের কামড়ে আহত ১০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকরা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিটনেসবিহীন লঞ্চে ঝুঁকি নিয়েই যাত্রী পারাপার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না -ডিএসসিসি প্রশাসক
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলএনজিবাহী কার্গো আসেনি: বন্ধ এক্সিলারেট টার্মিনাল, কমেছে গ্যাস সরবরাহ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে সরকার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড় -বাড়লো ৬০০০ কোটি টাকা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীকাল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নোটিশ ছাড়াই হাসপাতালের সরঞ্জাম সরিয়ে নেয়ার অভিযোগ, স্থানীয়দের বাধা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়েছে ৩০ রোগী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: প্রতিমন্ত্রী নুর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)