২ হাজার টাকার বিল ৭ হাজার! ভূতুড়ে বিলে দিশেহারা গ্রাহক
, ০৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সকাল ১০টা বাজতেই রাজধানীর বনশ্রীতে অবস্থিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কার্যালয়ে হাজির সত্তোরোর্ধ্ব আজহারুল হক। ঠিকমতো হাঁটতে পারছেন না, বয়সের কারণে কথা বলতেও কষ্ট হচ্ছে তার। হাতে বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে গ্রাহকসেবা কক্ষে প্রবেশ করলে প্রিপেইড মিটারের বিষয় হওয়ায় সেখান থেকে তাকে অন্য একটি কক্ষে পাঠানো হয়। সেখানে গিয়ে কার্যালয়ের কো-অর্ডিনেটর হাসানের সঙ্গে কথা বলেন তিনি।
চোখেমুখে ক্লান্তি ও ক্ষোভ নিয়ে নিজের অভিযোগের কথা জানাতে থাকেন আজহারুল হক। বিলের কাগজটি কর্মকর্তার হাতে তুলে দিয়ে তিনি বলেন, ‘প্রতি মাসে আমার বিদ্যুৎ বিল আসত ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা। কিন্তু এ মাসে বিল এসেছে ৭ হাজার ২৯৮ টাকা!’
কাগজটি হাতে নিয়ে কর্মকর্তা হাসানও চিন্তায় পড়ে যান- কীভাবে বিল এতটা বেশি এলো! শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সরেজমিনে মিটারটি পরীক্ষা করার জন্য আজহারুল হকের সঙ্গে কার্যালয়ের এক লাইনম্যানকে পাঠান তিনি।
আজহারুল হক বলেন, ‘কখনোই আমার বিদ্যুৎ বিল ২ হাজার ২০০ টাকার বেশি আসেনি। অথচ গত মাস ও চলতি মাসে বিল তিন গুণেরও বেশি এসেছে। আগে যে কয়টি যন্ত্র চালাতাম, এখনো তা-ই চালাই। এত টাকা কীভাবে পরিশোধ করব, বুঝতে পারছি না। তাই বাধ্য হয়ে এই বয়সে অফিসে ছুটে এসেছি।’
ভূতুড়ে বিলের বিষয়ে ডিপিডিসির কো-অর্ডিনেটর হাসান বলেন, প্রতিদিন আমাদের অফিসে ৬০ থেকে ৭০ জন গ্রাহক অতিরিক্ত বিলের অভিযোগ নিয়ে আসছেন, যার প্রতিটিই প্রিপেইড মিটারসংক্রান্ত। প্রতিদিন একই অভিযোগ সামলাতে গিয়ে আমরাও অতিষ্ঠ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো সমাধান মেলেনি।
অতিরিক্ত বিল আসার কারিগরি কারণ ব্যাখ্যা করে এই কর্মকর্তা জানান, সরকার সম্প্রতি প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়িয়েছে। পাশাপাশি ব্যবহারের ধাপ অনুযায়ী বিদ্যুতের মূল্য ভিন্ন হয়। যেমন- আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে প্রথম ৭৫ ইউনিট পর্যন্ত প্রতি ইউনিটের দাম ৫ টাকা ২৬ পয়সা; ৭৬ থেকে ২০০ ইউনিট ৮ টাকা ৫০ পয়সা; ২০১ থেকে ৩০০ ইউনিট ৯ টাকা ১০ পয়সা; ৩০১ থেকে ৪০০ ইউনিট ৯ টাকা ৬২ পয়সা; ৪০১ থেকে ৬০০ ইউনিট ১৫ টাকা ১ পয়সা এবং ৬০০ ইউনিটের বেশি ব্যবহারে প্রতি ইউনিটের দাম পড়ে ১৭ টাকা ৩৫ পয়সা। বর্তমান সময়ে যেকোনো বাসায় একটি এসি ও ফ্রিজ চললেই ব্যবহার ৪০০ ইউনিট ছাড়িয়ে যায়, যে কারণে বিল দ্রুত বেড়ে যায়।
একই চিত্র দেখা যায় ডিপিডিসির মালিবাগ কার্যালয়েও। সেখানে প্রতিদিন অতিরিক্ত বিলের নালিশ নিয়ে গ্রাহকদের ভিড় জমছে। নাম প্রকাশ না করার শর্তে সেখানকার এক কর্মকর্তা বলেন, প্রতিনিয়ত গ্রাহকেরা বাড়তি বিলের অভিযোগ নিয়ে আসছেন। আমরা সাধ্যমতো পরামর্শ দিচ্ছি এবং প্রতিটি সমন্বয় সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রিপেইড মিটারের জটিলতা জানাচ্ছি। কিন্তু ওপরমহল থেকে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চালুর ২ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধ দমনে রোহিঙ্গা ক্যাম্পে দু’টি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বজ্রপাতে স্কুলের পাশের গাছ ফেটে চৌচির, ৭ শিক্ষার্থী আহত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যৌতুকের জন্য স্ত্রীকে 'গুল' খাইয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ শিক্ষক-গবেষক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইশরাকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেন পরিষ্কারে নিজেই মাঠে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘চাইলেও কম দামে কিছু বিক্রি করতে পারি না’, নিত্যপণ্যের বাজারে অস্বস্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিনামূল্যে খতনার পর অর্ধশত শিশুর রক্তক্ষরণ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে আবারও বিতর্কিত প্রচারণার উদ্যোগ!
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












