চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২০ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
নগরীর যানজট নিরসনে ব্যয়বহুল মেট্রোরেল বা মনোরেল নির্মাণের চেয়ে আধুনিক বাস নেটওয়ার্ক ও বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) চালুর ওপর জোর দেয়া হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রণীত খসড়া ট্রাফিক ও পরিবহন মহাপরিকল্পনায় এ সংক্রান্ত সুপারিশ তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার মেট্রোরেলের পরিবর্তে প্রায় তিন হাজার কোটি টাকায় ৭০০ আধুনিক বাস নামালে পরিবহন সংকট টেকসইভাবে দূর করা সম্ভব।
এই পুরো গণপরিবহন আধুনিকায়ন প্রকল্পে নতুন বাস কেনা, টার্মিনাল ও ডিপো নির্মাণসহ ট্রাফিক ব্যবস্থাপনায় আনুমানিক সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। বিআরটিএ-এর অধীনে সরকারি-বেসরকারি অংশীদারত্বে বাস সেবা পরিচালনার জন্য কোম্পানি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
নগরীর গণপরিবহন বিকেন্দ্রীকরণে কালুরঘাট, শাহ আমানত সেতু, নিউমার্কেট, পতেঙ্গা ও কুলগাঁওয়ে পাঁচটি নতুন বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রাখা হয়েছে। একই সঙ্গে বিদ্যমান রেললাইন ব্যবহার করে সীতাকু-, হাটহাজারী ও পটিয়ায় কমিউটার ট্রেন এবং কর্ণফুলী নদীতে ওয়াটার বাস সার্ভিস সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। গভীর সমুদ্রবন্দর ও বে-টার্মিনালের পণ্যবাহী যান সামলাতে সীতাকু-, আনোয়ারা ও কর্ণফুলীতে বৃহৎ ট্রাক টার্মিনাল ও আলাদা মালবাহী করিডর নির্মাণের কথা বলা হয়েছে।
এসব উন্নয়ন কর্মকা- সমন্বয়ের লক্ষ্যে সিটি মেয়রের নেতৃত্বে সমন্বিত ট্রাফিক ম্যানেজমেন্ট কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। অতীতে ৫ হাজার ১৯৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত উড়ালসড়কগুলো প্রত্যাশিত সুফল দিতে পারেনি বলে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে উঠে এসেছে। পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে পরিবহন খাত সংস্কারে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জন উদ্ধার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তরুণ নিহত
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার -প্রধানমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সাথে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাড়ে ৬ লাখ জেলে পরিবারের জন্য ১,৫৫৭ মে. টন চাল বরাদ্দ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে চুনকুটিয়ায়
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে গত ৫ বছরে কমেছে ইলিশ উৎপাদন, বাড়ছে শঙ্কা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেনারেলের দায়মুক্তি প্রতিবেদনটি বিভ্রান্তিকর -বিজিবি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)