কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
চিকিৎসাসেবা গ্রহণের উদ্দেশ্যে ভারতে অবস্থানকালে কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত আট বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে সংঘটিত এ দুর্ঘটনা ঘটে।
গত মঙ্গলবার রাত দুইটা সাত মিনিটের দিকে বহুতল ভবনটির তৃতীয় তলায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এতে মোট নয়জনের প্রাণহানি হয়েছে, যার মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু রয়েছে। নিহত অপর ব্যক্তি ভারতের ঝাড়খ-ের বাসিন্দা। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মারাত্মক আহত ছয়জনকে চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণ থেকে এ অগ্নিকা- ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে আবাসিক ভবনটিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থার চরম ঘাটতি পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কলকাতা পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং গা ঢাকা দেওয়া হোটেল মালিক ও কর্মীদের গ্রেপ্তারে তল্লাশি চালাচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।