চীনে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ রপ্তানি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেয়া এবং প্রতিষ্ঠানটির সদ্য সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে গুপ্তচরবৃত্তির বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে সরিয়ে দেয়ার বিষয়ে আলোচনা করছে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ বিষয়ে অবগত দুজন বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
চীনের কয়েক ডজন প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত না করায় ট্রাম্প বাকি অংশ পড়ুন...
যুদ্ধবিমান তৈরিতে পারদর্শীদার দিক দিয়ে বিশ্বব্যাপী একচ্ছত্র আধিপত্য যুক্তরাষ্ট্রের। তবে এখনও তারা নিজেদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির দ্বারপ্রান্তে পৌঁছাতে পারেনি। এমনই এক সময়ে আলোচনায় এসেছে এমন এক চীনা যুদ্ধবিমান, যার নকশা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে। লেজবিহীন এই যুদ্ধবিমানটি মাত্র দুই সেকেন্ডেরও কম সময়ে ৯০ ডিগ্রি বাঁক নিতে সক্ষম—এমন দৃশ্য ধরা পড়েছে নতুন এক ভিডিওতে। চীনের এমন সক্ষমতায় প্রশ্ন উঠছে, আকাশযুদ্ধের ভবিষ্যৎ প্রতিযোগিতায় কি যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বেইজিং?
চেংদু এয়ারক্রাফট করপোরে বাকি অংশ পড়ুন...
ব্রিটিশ আমলে ঢাকার প্রথম পরিকল্পিত আবাসিক এলাকা ছিলো ওয়ারি। পাকিস্তান আমলে তৈরি হয় ধানমন্ডি। এর আগে জায়গাটি পরিচিত ছিলো ‘ধানমন্ডাইয়ের মাঠ’ নামে।
ইতিহাসবিদ মুনতাসীর মামুনের ঢাকার স্মৃতি-৩ বই থেকে জানা যায়, ধানমন্ডাইয়ের মাঠ ছিলো ধু ধু মাঠ। দেশভাগের পর সি অ্যান্ড বি অধিগ্রহণ করে ধানমন্ডাই মাঠের প্রায় ৫০০ একর জমি। ঐতিহাসিকদের মতে, ‘ধানমন্ডাই’ নাম থেকেই ধানমন্ডি নামটি এসেছে। ধানমন্ডাই মানে ধানের আড়ৎ। প্রবীণরা বলেন, একসময় এখানে ধানের ক্ষেতও ছিলো।
ধানমন্ডি ছয় নম্বর রোডের বাসিন্দা সৈয়দ সালাউদ্দিন হুসাইন জানান, “ষাটের দশকের শà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। গত ৮ নভেম্বর সকালে ঘটে যাওয়া এই ঘটনায় জার্মানির রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফ টেলিভিশনের প্রতিবেদন ও পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনই জার্মান নাগরিক। তাদের মধ্যে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে সাময়িকভাবে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাকে পুলিশের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দুই সহযোগীকে পরে ছেড়ে দিয়à§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। অলিগলি, মানুষের বাড়িঘর, রাস্তাঘাটÑকিছুই বাদ যেত না তাদের ক্যামেরায়। এসব ভিডিওতে উত্তরার বিভিন্ন স্থানকে ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাপন নিয়েও নানা নেতিবাচক মন্তব্য করতো তারা। সম্প্রতি তাদের এসব কর্মকান্ড নিয়ে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। আর এরপর থেকেই এখন আর তাদেরকে দেখা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েক দিন ধরে উত্তরার বিà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পশুর নদীতে নাব্যতা কমে যাওয়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। বড় জাহাজগুলোকে বন্দরে প্রবেশের আগেই বহির্নোঙরে উল্লেখযোগ্য পরিমাণ পণ্য নামাতে হচ্ছে।
এতে বাড়তি অর্থ ও সময় ব্যয় হচ্ছে। সময়মতো পণ্য পরিবহনে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক ব্যবসায়ী এখন চট্টগ্রাম বন্দরকে অগ্রাধিকার দিচ্ছেন। এর প্রভাব পড়েছে জাহাজের আনাগোনায়। গত চার বছরে মোংলায় জাহাজ আসার সংখ্যা কমেছে প্রায় ৪২ শতাংশ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বন্দরে ৯৮৭টি জা বাকি অংশ পড়ুন...
ব্যাংক হিসাবের তথ্য অনুযায়ী, নিউরন নার্সিং কোচিং সেন্টারের হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হওয়ার পর ১ লাখ টাকা রেখে বাকি ৪৯ লাখ টাকা সাবিহা আক্তারের ব্যক্তিগত ব্যাংক হিসাব নম্বরে স্থানান্তর করা হয়।
সাইফুল ইসলাম জানান, সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। ওই ব্যক্তি সরাসরি টাকা নিতে চাননি। তাই তিনি নগদ টাকা সাইফুলের কাছে দেন। পরে সাইফুল নিজের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে সেই টাকা সাবিহার কাছে পাঠান। এ বিষয়ে তিনি বলেন, ‘উপকার করতে গিয়ে আমি বিপদে পড়েছি।’ তবে ওই তৃতীয় ব্যক্তির পরিচয় কিংবা অর্থের প্রকৃত উৎস সম্পর্কে à বাকি অংশ পড়ুন...
মৌলভীবাজার সংবাদদাতা:
জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলকে মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কর্মরত। তার স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তারা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ এলাকার কাছে একটি ভাড়া বাসায় থাকেন।
ভুক্তভোগী নারীর স্বামী জানান, প্রতিদিনের মতো থানায় ডিউটি শেষ করে তার স্ত্রী হেঁটে বাসায় ফিরছিলেন। সে সময় তিà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
তিস্তা এলাকার বাসিন্দা নূরুজ্জামান জানালেন, দুই মাস আগে তিনজন মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ডালিয়া সফর করেছেন, তিস্তা নদীর খনন প্রক্রিয়া শুরু হবে স্থানীয় মানুষকে জানিয়েছেন। আমরা প্রতিটি মানুষ আশায় বুক বেঁধে রয়েছি চীনের অর্থায়নে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হবে। এই মহীপুর ব্রিজের নিচে নেমে চীনের প্রতিনিধিরা দুইবার বালু পরীক্ষা করে গেছে।
এমনকি বিএনপির ভূমিমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্ত্রিত্বের শপথ নিয়ে এলাকায় এসে তিস্তা মহাপ্রকল্পের কাজ দ্রুত শুর বাকি অংশ পড়ুন...
চিত্র-০১: মুসলমানদের তৈরী শিল্পকর্ম
ইসলামী শিল্পকলা মূলত ইসলামী সভ্যতারই একটি অংশ। যার সূচনা হয়েছিল পবিত্র দ্বীন ইসলামী খিলাফতের অধীনে। মুসলিম সা¤্রাজ্যে আরবী ছিলো সাধারণ ভাষা। আরবী ভাষার মাধ্যমে মুসলিম বিশ্ব পেয়েছিলো একটা বিশেষ সামাজিক ঐক্য। মুসলিম বিশ্বে এক অংশ থেকে শিল্পী ও কারিগররা আর এক অংশে গিয়ে উপনিবিষ্ট হতে পেরেছে অনেক সহজে। এর ফলে মুসলিম বিশ্বের এক অংশের শিল্পরীতি ও কৌশল নীত হতে পেরেছে মুসলিম বিশ্বে আরেক অংশে অনেক সহজে।
মুসলমানরা পবিত্র মক্কা শরীফে পবিত্র হজ্ব পালন করতে যায় প্রতি বছর। যার ফলে মুসলিম বিশ্বের নাà বাকি অংশ পড়ুন...
সুওয়াল:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইলমে গইব সম্পর্কে বাতিল ফিরক্বার লোকেরা বিভিন্ন প্রকার চু-চেরা করে থাকে। নাউযুবিল্লাহ! এ বিষয়ে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দলীল সহকারে জাওয়াব প্রদান করলে ঈমান-আক্বীদা হিফাযতে সহায়ক হবে।
জাওয়াব:
সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তো অবশ্যই ইলমে গইব মুবারকের অধিকারী। এমনকি উনার যারা উম্মতের অন্তর্ভুক্ত অন্য সকল হযরত নবী-রসূল আলাইহিà বাকি অংশ পড়ুন...












