মোংলা বন্দরে ৪ বছরে জাহাজ আসা কমেছে ৪২ শতাংশ
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
পশুর নদীতে নাব্যতা কমে যাওয়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। বড় জাহাজগুলোকে বন্দরে প্রবেশের আগেই বহির্নোঙরে উল্লেখযোগ্য পরিমাণ পণ্য নামাতে হচ্ছে।
এতে বাড়তি অর্থ ও সময় ব্যয় হচ্ছে। সময়মতো পণ্য পরিবহনে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক ব্যবসায়ী এখন চট্টগ্রাম বন্দরকে অগ্রাধিকার দিচ্ছেন। এর প্রভাব পড়েছে জাহাজের আনাগোনায়। গত চার বছরে মোংলায় জাহাজ আসার সংখ্যা কমেছে প্রায় ৪২ শতাংশ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বন্দরে ৯৮৭টি জাহাজ এসেছে ও ৯৯৪টি জাহাজ বন্দর ছেড়ে যায়। ২০১৬-১৭ অর্থবছরের পর এটিই মোংলায় সর্বনিম্ন জাহাজ চলাচল।
মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জানান, কনটেইনারবাহী ও গ্যাস পরিবহনকারী জাহাজের সংখ্যা কমে যাওয়াও সংকটের অন্যতম কারণ। পণ্য পাঠানোর সময়সূচি রক্ষা করতে না পারায় রপ্তানিকারকরা চট্টগ্রামমুখী হচ্ছেন। নির্ধারিত সময়ে পণ্য না পৌঁছালে বিদেশি ক্রেতারা তা গ্রহণে অস্বীকৃতি জানাতে পারেন।
ব্যবসায়ীরা সড়ক যোগাযোগ ও শুল্কায়ন কার্যক্রমের ধীরগতির বিষয়টিও সামনে এনেছেন। তাঁদের অভিযোগ, কাস্টমসের প্রচলিত ম্যানুয়াল পদ্ধতিতে এক দিনের কাজ শেষ করতে ১১ দিন পর্যন্ত লেগে যাচ্ছে। দ্রুত সেবা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তারা।
তবে জাহাজের সংখ্যা কমলেও পণ্য ওঠানামার পরিমাণ বেড়েছে বলে দাবি করেছে বন্দর কর্তৃপক্ষ। জনসংযোগ দপ্তরের লিখিত বক্তব্যে জানানো হয়, ২০১৫-১৬ অর্থবছর থেকে বর্তমান সময়ের মধ্যে সর্বোচ্চ কার্গো হ্যান্ডলিং হয়েছে। সংস্থাটির মতে, আন্তর্জাতিক বাণিজ্য, রাজনৈতিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বন্দর ব্যবহারের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন কারণে জাহাজের সংখ্যা ওঠানামা করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












